স্বেচ্ছাচার না করা গেলে তারে স্বাধীনতা বলে না। স্বাধীনতা মানেই স্বেচ্ছাচারের অধিকার।

বাংলা সাইট >> কম্পিউটার ও ইলেক্ট্রনিক্স
২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:৪৪
"চাইনিজ ভাষায় যদি শেখা সম্ভব হয় তবে বাংলাতে নয় কেন" এমন প্রশ্ন দিয়া ওনারা কম্পিউটার ও ইলেক্ট্রনিক্স সাইটটি খুলছেন। অন্যের ভাষার প্রতি এই দৃষ্টিভঙ্গি আমার ভালো না লাগলেও সাইটটা ভালো লাগছে। অনেক টিপস দেওয়া আছে এইখানে। "Mozilla Firefox এর টুলবারে New Tab আইকন" কীভাবে অ্যাড করবেন তা থিকা শুরু কইরা কীভাবে হ্যাকিং শিখবেন তার বর্ণনা এইখানে আছে।
তবে সার্চ-এর বাংলা 'খোজ কর' বা ফিল্টার-এর বাংলা হিসাবে "ছাকনি" শুনলে মনে হয় ইংরেজিতেই আছে এখনো পেজটা। অনুবাদ কেবল শব্দের অনুবাদ হইয়া গেলে তা যথেষ্ট অশ্রুতিমধুর লাগে। বাংলা কম্পিউটিং-এর ক্ষেত্রে যন্ত্রপাতির নামগুলা ইংরেজি নামে রাখতে পারলে জিনিসের আসল নামের কাছাকাছি থাকা যায়। আপাতত পাবলিকরে ধরাইয়া দেওয়াটা আসল কাজ। জাতীয়তাবাদী ছাকনির চেয়ে ফরেন ফিল্টার বেটার মনে হয়। আমি সহ ওই সাইটের মেম্বার সংখ্যা ১৫০। লেখা আসছে ২১২ টা। যারা এর সঙ্গে আছেন তাদের ধন্যবাদ
২.
লিংক দিতে ভুইলা গেছিলাম। কেন গেছিলাম কে জানে!
ঠিকানা : http://www.caebd.com/
প্রকাশ করা হয়েছে: সফটওয়ার / ওয়েব পেজ বিভাগে । সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:১৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
রাগিব বলেছেন:
লিংক?
গন্ডার বলেছেন:
লিংক?
মহা পাজি বলেছেন:
সাইটটার ঠিকানা দিলেতো আমরাও দেখে আসতে পারতাম...
প্রচেত্য বলেছেন:
আমিও মাঝে মাঝে ঢু দেই, তবে মেম্বার হইনি
!@@!1750963
বৃত্তালপনা বলেছেন:
ধন্যবাদ ধারাভাষ্য।
তাজুল ইসলাম মুন্না বলেছেন:
কি আপু! ভারত জিতল না পাকিস্তান।
নাজিল আযামী বলেছেন:
কবিতা?
jewelosman বলেছেন:
ধন্যবাদ রাইসু ভাই, সাইটটার ব্যাপারে আপনার সুচিন্তিত মতামতের জন্য....আপনাদের মতামত/পরামর্শ নিয়েই সাইটটা আরো উন্নতি করবে আমি এই আশা করি.....চাইনিজ ভাষার ব্যাপারে আমরা আসলে যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে...বাংলার চাইতে অপেক্ষাকৃত জটিল বর্ণমালা হয়ে ও ভাষার প্রতি ভালবাসা ছিল বলেই ওরা এই ভাষায় কম্পিউটারের সবকিছু আয়ত্ব করতে পারছে.... এটা চাইনিজদের গর্ব করার বিষয়.... আমাদের ও ভাষার প্রতি টান ওদের চাইতে কম নয়, তাহলে আমরা পারব না কেন....
সবশেষে আবার ধন্যবাদ আপনাকে.....
'ভিমরু' বলেছেন:
৫
রিফাত ভাই বলেছেন:
ভালো সাইট। আর আপনাকে প্যাঁচালী ডট কম ( http://www.pechali.com ) এ আমন্ত্রণ জানাচ্ছি। ভালো লাগলে আসবেন আমাদের সাথে আড্ডায় বসতে।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















