কতো বিভোর নৈরাশ্য প্রহরে তুমি মিশে থাকো অনিকেত দ্বন্দ্বে
তবু তুমি আসো অনাবিল জ্যোছনার মাতাল ক্লান্তিতে
তন্দ্রার কুহুতান ঝড়ে তুমি জায়গা করে নাও অজান্তে
কতো নিষিদ্ধ শূন্যতায় রাত-জাগা সোডিয়াম আভায়
তুমি অনায়াসে ক্ষত-বিক্ষত করো আমায়
আমি নিহত হই আমার কবিতায়
কোন মিথ্যে গল্পের সেরা নায়িকা তুমি ।
মেঘের ছদ্মবেশে তুমি আমার অস্পৃশ্য এক চিৎকার
যেন মাতাল রাজকুমারের বেশে আমার অবাধ্য গীটার
তাই তোমার আনমনা উড়ো চুল আমার প্রতি প্রহরের সচেতন নেশা
হোক সে তটিনীর অবুঝ বালুকাবেলায় কিংবা
ক্যাম্পাসের আলো-ঝড়া রাতের মোহনায়
তুমি ধুমকেতু, তুমি ছল, তুমি ব্যাথা
তবু সুখী কোন বোকা ছেলে তোমায় ভালোবেসে
দরিয়ার মাঝারে অশ্রু ঝরায় কতো লহর
নাই বা পেলো তীরের দেখা বেলা শেষে
এমনই অনাবিল চন্দ্রগ্রহণে নৈরাশ্যে জড়িয়ে আমায় -
পাথর ভাংগার শব্দ যদি কভু শুনতে পাও অবসরে
নিও কেড়ে তন্দ্রা আমার পুরোনো কোন অধিকারে
একটিবার শুধু একটিবার, অকারণে হেসে, নাই বা ভালোবেসে
যদি জানতে এই বিক্ষত অতন্দ্র শূন্যতায় নিতান্ত অবহেলে
কোন পাথরেরও মনে
প্রেম ছিলো সংগোপনে
আমার প্রতিটি নিঃশ্বাস ভরা ভালোবাসার অক্লান্ত অভিমানে ...
- রা জী ব দে স র কা রে র ক বি তা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


