somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্রেস্ট ক্যান্সার ও অন্যান্য প্রসংগ

০৬ ই আগস্ট, ২০১১ সকাল ১০:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্তন ক্যান্সার এ ভুগে মৃত্যুবরণ এর ঘটনা হয়তো অতোটা ঘটা করে আমাদের চোখে পড়েনা
কিন্তু এভাবেই সবার অগোচরে থেকে যাচ্ছে এক মরণ ব্যাধি

সাধারণতঃ কাদের বেশী হয়?
১. পশ্চিমা বিশ্বে এর প্রকোপ বেশী, তার মানে এই নয় যে আমাদের দেশে এটা কম হয়, প্রতি বছর বহু রোগী এতে মারা যান
২. বয়ঃসীমা - সাধারণতঃ ২০ বছরের নিচে হয় না
৩. ফর্সা মেয়েদের তুলনামূলক বেশী হয়
৪. পরিবারে মা, খালা কারো হয়ে থাকলে তার হবার সম্ভাবনা বেড়ে যায়
৫. বন্ধ্যাদের বেশী হয়
৬. যাদের মাসিক খুব কম বয়সে শুরু হয় কিংবা দেরী তে শেষ হয়।
৭. মেনোপজ এর পরে বেশী হয়


লক্ষণ সমূহঃ
১. একটা শক্ত চাকার মত অনুভব করবেন (পাথরের মত শক্ত), সাধারণতঃ স্তনের উপরের দিকে এবং বাইরের অংশে। এটা একদম শক্ত হয়ে লেগে থাকবে, আপনি চাইলেই একে নাড়াতে পারবেন না।
২. স্তনের বোটা থেকে অকারণে নিঃসরন হতে পারে
৩. বোগলে কিংবা ঘাড়ে কোন চাকা অনুভব করতে পারেন
৪. পুরো স্তনের রঙ পালটে যেতে পারে, স্বাভাবিক রঙ ও আকার এর এই পরিবর্তন অনেক বিপদজনক
৫. সাধারনতঃ ব্যাথা হয় না


যে সব কারনে ব্যাথা হতে পারেঃ
১. মাস্টাইটিস
২. ব্রেস্ট অ্যাবসেস
৩. ফাইব্রো এডেনসিস
৪. সিস্ট
(এগুলো কোন্টাই ক্যান্সার নয়)



নিজের পরীক্ষা নিজেই করুনঃ

১. শুয়ে বা বসে নিজের স্তনকে চারটি ভাগে ভাগ করে প্রতিটি অংশের অভ্যন্তরে কোন চাকা বা দলার মতো আছে কিনা তা অনুভব করুন।
২. দেখুন স্তন এর আকৃতির বিশেষ কোন পরিবর্তন হয়েছে কিনা?
৩. সাধারনতঃ দুই স্তনের আকার এক রকম নাও হতে পারে, এটা ফিজিওলজিক্যাল এবং চিন্তার কিছু নেই
৪. নিপল থেকে অকারণে কোন রস বের হয় কিনা লক্ষ্য করুন (প্রসব পুর্ববর্তী কিংবা পরবর্তী নিঃসরণ না)
৫. বোগলে কিংবা ঘাড়ে কোন চাকা অনুভব করার চেষ্টা করুন
৬. আপনার বাম হাত দিয়ে ডান পাশের ও ডান হাতে বাম পাশের স্তন পরীক্ষা করুন




সাধারণতঃ তিনটি উপায়ে ক্যান্সার কনফার্ম হতে হয়
(Tripple assessment)
১. উপরের পরীক্ষার মাধ্যমে
২. ম্যামোগ্রাফী (Mammography) বা আল্ট্রাসনোগ্রাম করে
৩. বায়োপ্সি অথবা এফ.এন.এ.সি. করে (fine needle aspiration cytology)


উপদেশঃ
১. ব্রেস্ট এর যেকোন লক্ষ্যণীয় পরিবর্তন সম্পর্কে সচেতন হোন
২. বাচ্চা জন্মের পর অবশ্যই তাকে ৬ মাস পর্যন্ত বুকের দুধ খাওয়াবেন
৩. মেনোপজের প অবশ্যই যে কোন সমস্যায় ডাক্তারের পরামর্শ নেবেন
৪. ব্রেস্ট ইম্পল্যান্ট কিংবা কোন স্পেশাল ক্রীম না ব্যবহার করাই ভালো
৬. জন্ম-বিরতিকরণের জন্য টানা ৬ মাসের বেশী পিল খাবেন না
৭. অপারেশনের পরে অবশ্যই ফলোয়াপ নেবেন


১০টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাখি মন

লিখেছেন সামিয়া, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৩:১০



রাত গভীর হলে পাখিটা বারান্দায় এসে বসে। দূরের আকাশে তখনও কিছু আলো জ্বলজ্বল করে, কিন্তু পৃথিবীর কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। সেই নীরবতার মধ্যে বসে পাখিটার মনে হয়, মানুষ... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×