বেশকিছু দিন থেকেই রবীন্দ্রনাথ- এর কিছু ম্যাটেরিয়ালস এর প্রয়োজন হওয়ায় ভাবছিলাম বইপাড়াতে ঢু মারতে যাব। তার আগেই ঘরের টেবিলে খুজে পেলাম- আস্ত রবী ঠাকুরের বৈদ্যুতিক সংস্করণ-
ম্যাট থ্রী ইম্পেক্স প্রাইভেট লি:- এর কারিগরি সহযোগিতায় ভারতের বেঙ্গল ইঞ্জিনিয়ারিং-সায়েন্স ইউনিভার্সিটি (BESU) এবং আই-আই-টি খড়গপুর- এর সার্বিক ব্যবস্থাপনায় তৈরি হয়েছে এই ওয়েব সাইটটি (আমার জন্য দুঃখজনক
ভারতের পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও প্রযুক্তি বিভাগ প্রতিষ্ঠিত ভাষা প্রযুক্তি ও গবেষণা পরিষদ বাংলা ভাষা ও ভাষা গবেষণার লক্ষ্যে বাংলা সাহিত্য সম্ভার অনলাইনে পাঠ ও ব্যবহারের জন্য ইউনিকোড সম্মত ভাবে সমগ্র রবীন্দ্র রচনাবলী বাঙালি ও বাংলাভাষা-পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার একটি চেষ্টা করা হয়েছে। এই রচনাবলীতে রবীন্দ্রনাথের মুদ্রিত সমস্ত রচনা ছাড়াও একশোটি গানের স্বরলিপি দেওয়া হয়েছে।
বাংলা ইউনিকোড (Uft-8) সম্বলিত সাইটটিতে রয়েছে "ফুল টেক্সট অনুসন্ধান" ও "বর্ণানুক্রমিক অনুসন্ধান"- এর সুবিধা। যারা রবীন্দ্রনাথের রচনাবলি অনলাইনে বাংলা ভাষায় পেতে চানা তাদেরকে একবার ঢু মারতে দাওয়াত দিলাম।
http://www.rabindra-rachanabali.nltr.org/
বি: দ্র: এর থেকে ভাল কিছুর খবর জানলে আমারে কইয়েন ভাইজান। আমিও দাওয়াত প্রার্থী হে হে হে
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



