সে যাই হোক, যারা বিটিভিতে শফিক রেহমান উপস্থাপিত লাল গোলাপ টকশোটি নিয়মিত দেখেছেন তারা জানেন এটি রাজনীতি বিবর্জিত একটি অনুষ্ঠান ছিলো। এখানে আলোচনার ফাকে ফাকে ছিলো বিভিন্ন মুভির ক্লিপ। যার জন্য অনেক দর্শকই অনুষ্ঠানটি দেখার জন্য গভীর রাত পর্যন্ত টিভির সামনে বসে থাকতেন।
কিন্তু এবার কি শফিক রেহমান রাজনীতির বাইরে গিয়ে আগের মতো একটি টকশো দর্শকদের উপহার দিতে পারবেন? কারন অনেকেই অভিযোগ করেন শফিক রেহমান এখন বিএনপির সাথে যুক্ত। অনেকে এও বলেন শফিক রেহমানের গুডউইল আর আগের মতো নেই। তাহলে এমন একজনের কাছ থেকে রাজনীতি বর্জিত অনুষ্ঠান আশা করা কতটুকু যুক্তিসঙ্গত হবে?
যারা শফিক রেহমানের সাথে কাজ করেছেন বা তার কাজ দেখেছেন তারা জানেন শফিক রেহমান সবসময়ই নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করেন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। তবে সব পাল্টে যাবে না।
আগের মতো থাকবে আলোচনার ফাকে ফাকে মুভি ক্লিপ এবং এর সাথে থাকবে কিছু নতুন সংযোজন। তবে তা এখন বলা যাচ্ছে না। তার জন্য লাল গোলাপ অন এয়ারে আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তবে এটা বলা যাচ্ছে যে, একটা কিছু হবে।
এবার লাল গোলাপ বিটিভিতে হচ্ছে না। এটা দেখতে হবে স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলাভিশনে। তাই অনেক দর্শকই হয়তো অনুষ্ঠানটি মিস করবেন।
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



