আমার প্রিয় পোস্ট

সমুখেরও পথে যেতে পিছনে টানিয়া রাখো, ফিরে ফিরে চাই দেখিতে না পাই!! মনে তো পড়ে না তবুও যে মনে পড়ে! হাসিতে গেলেই কেনো হৃদয় আধারে ভরে!!!! এ জীবনে যতটুকু চেয়েছি মন বলে আরো বেশি পেয়েছি!!!!!!!

গান নিয়ে স্মৃতি কথা!

০৭ ই মার্চ, ২০০৮ রাত ১:০৬

                       

আমার গান শোনা শুরু খুব বেশিদিন না। প্রাইমারিতে পড়ার সময়ে আম্মুকে দেখতাম পুরান বাংলা গান শুনত। তখন কিছু কিছু কানে আসত। তারপর আমার নিজে থেকে শোনা গান ছিল ঐ সময়ে রিলিজ হওয়া বেদের মেয়ে জোছনা আর কেয়ামত সে কেয়ামাত তাক ছবির। তখন কেবল ক্লাস ফোরে পড়ি। বেদের মেয়ের জোসনার ক্যাসেট যোগার করে গান শুনতে গিয়ে বাসায় ঝাড়ি খেয়ে সেইটাও বন্ধ হলো। নিজে থেকে আবার শোনা শুরু বেশ কিছুদিন পরে। মজার ব্যাপার প্রথম যে গান মন দিয়ে শুনি সেটা ছিল ইংলিশ গান - বাফেলো সোলজার আর লাভ অফ দা কমম পিপল (পল ইয়াং এর)। যদিও কিছুই বুঝি নাই। ফাইভে না সিক্সে পড়ি কেবল তখন! তবে বাফেলো সোলজার শব্দটা মাথায় গেঁথে গেছিল। মনে হয় ওয়েস্টার্ন বই নিয়মিত পড়ার কারনেই! এছাড়া জেমসের প্রথম অ্যালবামের ওই দূর পাহাড়ে আর নোভার রাখাল ছেলে গানটাও কাছাকাছি সময়ে শোনা। তারপর আস্তে আস্তে বছর পার করে গান শোনার স্পিড বাড়তে থাকলো। প্রথম যে বাংলা গানটা খুব ভালো লেগেছিল সেইটা ছিল ওয়াফেইজের একটি ছেলে আর এল আর বির মাধবী। এই দুই গান শুনে আমার গান শোনার পালা ফুল গিয়ারে শুরু।


এরপর থেকে বাংলা গান নিয়মিত শুনতাম। অরবিট, ফিডব্যাক, ডিফরেন্ট টাচ, সোলস এর গানও কাছাকাছি সময়ে শোনা শুরু করলাম। ঐ সময়ে চট্রগ্রামে একটা লাইভ কনসার্টে গেলাম আউটার স্টেডিয়ামে। তখন মনে হয় ক্লাস সেভেনে বা এইটে পড়ি। শুনে আসলাম প্রমিথিউজের গান। সাথে সাথে তাদের ওই অ্যালবামটা (ডাক্তার মিলনকে নিয়ে লেখা গানটা যেই অ্যালবামে ছিল) কিনে আনলাম। বেশ কিছু গান মনে ধরলো। তারপর ওই সময়েই আন্দরকিল্লাতে একটা কনসার্টে গেলাম। ছাত্রদল বা ছাত্রলীগের কি জানি এক উপলক্ষ্যে আয়োজন করা হয়েছিল। তখন উইনিং এর ঐ দূর পাহাড়ের ধারে গানটা একজন গাইলো। পরে দোকানে যেয়ে জানলাম ওইটা উইনিং এর গান। শোনা শুরু উইনিং। নোভার নাম শুনলাম। প্রথমে শুনলাম রাজাকারের তালিকা চাই অ্যালবামটা। সবগুলা গানই পছন্দের ছিল। তবে পদ্মার পাড়েটা হেব্বি মনে ধরছিল। তারপর কিনলাম আহবান অ্যালবামটা। শুনলাম রাখাল ছেলে। মনে পড়ল এইটা তো আগেও শুনছি! আরেকটা অ্যালবাম ঐ সময়ে ভাল লাগছিল। আগুনের রক্ত ভেজাল নাম দিয়ে বের করা। আমি পাংখা। বাংলা ব্যান্ডের চরম ভক্ত হয়ে গেছি ততদিনে।


ক্লাস এইটে পড়ার সময়কালেই একটা মিক্সড অ্যালবাম বের হইল স্টারস নামে। অনেকের গান ছিল। আমার খুব ফেভারিট অ্যালবাম ছিল ঐটা। কপিয়ার নাম দিয়ে ইংলিশ গানের নকল করে একটা অ্যালবামও খুব ভালো লাগছিল তখন। ক্লাস এইট নাইনের দিকে আরেকটা গানের কথা মনে পড়তেছে। সেইটাও ইংলিশ বনিএম এর গান নকল করে করা। সে যে কালো ডাক ব্লা ব্লা ব্লা। খুব সম্ভবত রাজশাহীর পানকৌড়ি ব্যান্ডের গাওয়া ছিল বা মেয়েদের একটা ব্যান্ড আসছিল ঐ সময়ে তাদের গাওয়া ছিল। কপিয়ারের সে যে দস্যি মেয়ে গানটা খুব পছন্দ হইছিল। পরে দেখলাম সেইটা সারভাইভর ব্যান্ডের আই অফ দা টাইগারের নকল। আরেকটা ছিল আমি আমি ফেরারি ফেরারি। সেইটার অরিজিলানটাও পরে শুনেছিলাম, এখন মনে আসতেছে না (মনে পড়ছে বিলি ওশেনের ক্যারিবিয়ান কুইন)। খালি গান শুনি সারাদিন। এল আর বির গানও পুরাদমে শোনা শুরু। ক্লাস নাইনে উঠে শুনলাম নচিকেতার নীলাঞ্জনা। হে হে! তারপর নচিকেতার ভক্ত। ওই সময়ে বের হইল জেমসের জেল থেকে বলছি অ্যালবামটা আর তবুও নামে এলআরবির অ্যালবাম। একের পর এক নতুন গান মাথাতে ঘুরত খালি। তারপর আসল নোভার স্কুল পলাতক মেয়ে। এই গানটা মনে হয় সারাদিন শুনতাম।


ইংলিশ গান শোনাও শুরু হয় মোটামোটি এই সময় থেকে। আমার ছোট মামার কাছ থেকে একটা মিক্সড ইংলিশ ক্যাসেট আনলাম। শুনলাম রেইনবোর টেম্পল অফ দা কিং, স্টারশিপের নাথিং গনা স্টপ আস, আহার ক্রাইং ইন দা রেইন, কমার লাম্বাডা, লাস্ট টাইম আই ক্রাইড (ক্রিস ডি বার্গ) আর ক্লিফ রিচার্ডের কি জানি একটা। মামাই হদিস দিল বিখ্যাত কবির ভাই আর রেইনবোর। আমার নিয়মিত যাওয়া শুরু হলো রেইনবোতে। ঐ সময়ে আমাদের বাসার উপর তলায় থাকতেন রাসেল ভাই নামের একজন। আমার ইংলিশ গানের আগ্রহ বাড়ানোর জন্য ওনার কাছে আমি কৃতজ্ঞ। ওনার কাছেই নাম শুনলাম ডায়ার স্ট্রেইটস, মার্ক নফলার, ইগলস, উইলি নেলসন,জে জে কেল, রিচার্ড মার্ক্স, পিঙ্ক ফ্লয়েড, প্রিন্স, পিটার গ্যাব্রিয়েল, ডুরান ডুরান, ব্র্যায়ান অ্যাডামস সহ মেলা অনেকের। আস্তে আস্তে অ্যালবাম রেকর্ড করা চলতেছে রেইনবোতে। বেশ কিছু পুরান মেলোডিয়াস গান শুনলাম ওনার কাছ থেকে। তার মধ্যে পিটার পল অ্যান্ড মেরির হানড্রেড মাইলস আর কনওয়ে টুইটি ও জনি লির ডোন্ট ক্রাই জনি গান দুইটা দাগ কেটে গেছিল মনে। ও ও! আরেকটা আছে টেরি জ্যাকের সিজন ইন দা সান আর পল সাইমনের সাউন্ড অফ সাইলেন্স। আমার কাছে মনে হইছিল পুরা বাংলা পুরানো দিনের গানের মত। হান্ড্রেডস মাইলস গানটার ইংলিশ ভার্শনের চেয়ে অবশ্য হিন্দি ভার্শন্টাই (যাব কই বাত বিগার যায়ে) ভালো লাগছিল বেশি।


ইংলিশ গান শুনতে গিয়ে সবচেয়ে বড় সমস্যা যেইটায় পড়লাম সেইটা হইলো গানের কথা! দেখা গেলো গানের কথা বুঝি না। কি আর করা। রেইনবোর কবির ভাই কইলো, শনিবারগুলাতে আসলে লিরিক্সের পেইজগুলা দিয়ে দিবে। ফটোকপি করতে পারবো। সেইসময় মেলা লিরিক্স জমাইলাম। এখনো আছে বাসায়। মেটাল গানও শোনা শুরু ক্লাস নাইন টেনের দিকে। মেটালিকার ব্ল্যাক অ্যালবামটা শুনে শুরু করলাম মেটাল শোনা। বেশ কিছু থ্র্যাশ মেটাল গান শুনেছিলাম সেই সময়ে, নাম ভুলে গেছি।


কলেজে যখন উঠলাম তখন আসলো জেমসের একটা অ্যালবাম। ভুলে গেছি কোনটা। ঐটা শুনে গুরুর ভক্ত পুরাদমে। আস্তে আস্তে এল আর বির প্রতি আগ্রহ কমতে থাকল। খালি ইংলিশ, সিলেক্টেড বাংলা গান আর জেমসের গান শুনতাম।


তারপর ভার্সিটিতে পরার সময়ে বাচ্চুর একটা কনসার্ট দেখে তার গান আবার শোনা শুরু করলাম কিছুদিনের জন্য। সাথে বেশ কিছু নতুন গায়কদের গান শুনতাম। হিন্দি গানের প্রতি আগ্রহটাও বাড়লো এই সময়ে।


ইন্ডিয়ান বাংলা গানের মাঝে সন্ধ্যা, প্রতুল এদের কিছু গান একটা সময় বেশ ভালো লেগেছিল, আলাদা একটা মিষ্টি ভালো লাগা এনে দিয়েছিল কিছুদিনের জন্য। তা শিফট ডিলিট করার চেষ্টা করতেছি বেশ কিছুদিন ধরে।


এখন গান খুব কম শুনি। কয়েকটা প্রিয় সেই স্কুল কলেজ আমলের গানের একটা প্লে লিস্ট বানানো আছে, খালি ঐগুলাই শুনি। হিন্দি, ইংলিশ গানও সেইম ব্যাপার। হাতেগোনা কিছু গান শুনি। নিরস হতভাগা ছন্দহীন বুড়ো হয়ে যাচ্ছি মনে হয় বাস্তব জগতের বাস্তবতা উপলব্ধির সাথে সাথে!! কেন যে বড় হলাম! আগে কি সুন্দর দিন কাটাইতাম!!


আমার প্রিয় গানগুলোর একটার লিরিক্স শেয়ার করলাম।


Conway Twitty & Joni Lee--Don't Cry Johnny

Jimmy please say you'll wait for me
I'll grow up someday you'll see
Saving all my kisses just for you
Signed with love forever true.

Joni was the girl who lived next door
I've known her I guess ten years or more.
Joni wrote me a note one day.
And this is what she had to say.

Jimmy please say you'll wait for me
I'll grow up someday you'll see
Saving all my kisses just for you
Signed with love forever true.

Slowly I read her note once more
Then I went over to the house next door
Her tear-drops fell like rain that day
When I told Joni what I had to say.

Joni, Joni please don't cry
You'll forget me by and by
You're just fifteen I'm twenty two,
And Joni I just can't wait for you.

Soon I left out little home town,
Got me a job and tried to settle down
But these words kept haunting my memory,
The words that Joni said to me.

Jimmy please say you'll wait for me
I'll grow up some day you'll see
Saving all my kisses just for you
Signed with love forever true.

I packed my clothes and I caught a plane
I had to see Joni. I had to explain,
How my heart was filled with her memory
And ask my Joni if she marry me

I ran all the way to the house next door
But things weren't like they were before
My tear-drops fell like rain that day
When I heard what Joni had to say.

Jimmy, Jimmy please don't cry
You'll forget me by and by.
It's been five years since you've been gone
Jimmy, I married your best friend John.


গানটির লিঙ্ক


বি. দ্র. স্মৃতির বিশ্বাসঘাতকার জন্য দুই একটা গানের টাইম উলটাপালটা হইতে পারে!!


উৎসর্গঃ টুটুল মামা ও রাসেল ভাই।

 

প্রকাশ করা হয়েছে: গানছন্দহীন জীবনলিরিক্সস্মৃতিকথা  বিভাগে ।

 

  • ১০৩ টি মন্তব্য
  • ৫৬৩বার পঠিত
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২৫ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০৭ ই মার্চ, ২০০৮ রাত ১:০৯
comment by: চিকনমিয়া বলেছেন: স্মৃতি পুরা বিশ্বাসঘাতিনি;)
পেলাচ

লেকা পুরা ভালা হইচে, এত দিন পরে রাশু ফাটাছো
০৭ ই মার্চ, ২০০৮ রাত ১:১৩

লেখক বলেছেন: বাবজান, তোমারে খালি করতে পাড়লে হয় কেডা!! কগুর হাতে নিয়া দিমু কনফার্ম! B-)

২. ০৭ ই মার্চ, ২০০৮ রাত ১:১৫
comment by: চিকনমিয়া বলেছেন: খেক খেক খেক:)
৩. ০৭ ই মার্চ, ২০০৮ রাত ১:১৬
comment by: বিবর্তনবাদী বলেছেন: স্মৃতিতে রবীন্দ্রনাথ ও বন্যা নাই। এই স্মৃতিরে মাইনাচ।
০৭ ই মার্চ, ২০০৮ সকাল ৭:৫০

লেখক বলেছেন: হে হে! :D :D

৪. ০৭ ই মার্চ, ২০০৮ রাত ১:২৯
comment by: তামিম ইরফান বলেছেন: রাশু ভাই দারুন লেখছেন:)++++++
০৭ ই মার্চ, ২০০৮ সকাল ৭:৫০

লেখক বলেছেন: থ্যাঙ্কু তামিম। :)

৫. ০৭ ই মার্চ, ২০০৮ রাত ১:৩৩
comment by: একরামুল হক শামীম বলেছেন:
রাশেদ ভাইজানের এই লেখায় আমরা লেখক রাশেদকে খুঁজে পাই। :)


ভাইজান রাত বিরাতের আড্ডায় আমরা কমেন্টধুলি পেলে আনন্দিত হইতাম।
Click This Link
০৭ ই মার্চ, ২০০৮ সকাল ৭:৫০

লেখক বলেছেন: ব্যস্ত ছিলাম। তাই কমেটাইতে পারি নাই। :(

পড়ার জন্য থ্যাঙ্কস।

৬. ০৭ ই মার্চ, ২০০৮ রাত ১:৪১
comment by: আহমেদ শারফুদ্দীন বলেছেন:

গান শোনা বলতে যতক্ষন গাড়ীতে থাকি ততক্ষনই। সকালে অফিসে যাওয়া আসা,,, ফাঁক পাইলে প্যাসেন্জার টানার ফাঁকে
০৭ ই মার্চ, ২০০৮ সকাল ৭:৫১

লেখক বলেছেন: গান শোনা স্বাস্থের পক্ষে ভালো!! :D :D

৭. ০৭ ই মার্চ, ২০০৮ রাত ১:৫৭
comment by: ছায়ার আলো বলেছেন: জটিল লিখছো রাশু! তোমার সাথে আমার মিউজিকের টেস্টে বিশাল মিল আছে! :)
০৭ ই মার্চ, ২০০৮ সকাল ৭:৫১

লেখক বলেছেন: গ্রেট মেন থিঙ্ক অ্যালাইক! :D :D

৮. ০৭ ই মার্চ, ২০০৮ রাত ১:৫৯
comment by: ছায়ার আলো বলেছেন: তোমারে আবার জিমি বানাইলো কেডা!
০৭ ই মার্চ, ২০০৮ সকাল ৭:৫২

লেখক বলেছেন: হায়! /:)

৯. ০৭ ই মার্চ, ২০০৮ রাত ২:৪৬
comment by: রাতিফ বলেছেন: রাশেদ ভাই, স্মৃতির চমৎকার সাবলীল উপস্থাপন.......।
০৭ ই মার্চ, ২০০৮ সকাল ৭:৫২

লেখক বলেছেন: ধন্যবাদ ভাইজান।

১০. ০৭ ই মার্চ, ২০০৮ রাত ৩:৪৯
comment by: পুতুল বলেছেন: গানের খাতার স্বরলিপিতে মুগ্ধ হইলাম। তয় ভাই তুমি যখন কেলাস সেভেন পড়, তহন পরথম বনিআম হুনি।
বাকী ইংলিশ গান ইউরুপে শুনা।
কি জানি কি মনে কইরা দেশের থন নিয়াজ মোহাম্মদ চৌধুরীর কেসেট পাঠাইল (এলবাম কথাটা তখনো চালু হয়নাই) আমি হুইন্না পুরা ফিট। বাজনার সাথে সামান্য টাচ থাকায়, মর্ডান আর ক্লাসিকের মিলটা খুব মনে লাগল।
তার পর কেবল আমাদের ক্লাসিক। এখন (বাম বিচুৎতির মত) মনে হয় আমাদের ক্লাসিকের জিনিস দুনিয়ায় আর নাই।
তোমার গান পিরিতির কতা হুইন্না, থির থাকতে পারলাম না। নিজের কতা কিছু কইয়া দিলাম। এইবার ভাইব্বা দেহ পুস্টে কেমন মজা পাইছি!
০৭ ই মার্চ, ২০০৮ সকাল ৭:৫২

লেখক বলেছেন: ওলে বাবা। থ্যাঙ্কু থ্যাঙ্কু। :)

১১. ০৭ ই মার্চ, ২০০৮ ভোর ৪:১৩
comment by: কতবতবকতকত বলেছেন: "বাম বিচুৎতি" কি জিনিস পুতুল আপা?
১২. ০৭ ই মার্চ, ২০০৮ ভোর ৪:১৮
comment by: পুতুল বলেছেন: অতি বিপ্লবী, মানে যারা সমাজতন্ত্রের মোহে অন্ধ হয়ে যায়। প্রকৃত অবস্থা বিপ্লবের পক্ষে কতটুকু অনুকুল তা না ভেবেই বিপ্লব শুরু করে দেয় বা দিতে চায়।
১৩. ০৭ ই মার্চ, ২০০৮ ভোর ৪:৩২
comment by: হিডেন স্ট্রিট বলেছেন: সুন্দর লেখা!+
০৭ ই মার্চ, ২০০৮ সকাল ৭:৫৩

লেখক বলেছেন: থ্যাঙ্কস ভাইজান। :)

১৪. ০৭ ই মার্চ, ২০০৮ ভোর ৬:২২
comment by: শফিউল আলম ইমন বলেছেন: দাদা একদম ফাটায়া দিছেন দেখি.......:)
ভালো লিখেছেন।+
০৭ ই মার্চ, ২০০৮ সকাল ৭:৫৩

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে পড়ার জন্য। :)

১৫. ০৭ ই মার্চ, ২০০৮ ভোর ৬:৪৩
comment by: জেনারেল বলেছেন: +
০৭ ই মার্চ, ২০০৮ সকাল ৭:৫৩

লেখক বলেছেন: ওস্তাদ! আপ্নারে বিশাল বড় একটা থ্যাঙ্কস। :)

১৬. ০৭ ই মার্চ, ২০০৮ সকাল ৮:১৯
comment by: রাশেদ বলেছেন: আমার লেখা সবচেয়ে বড় পোস্ট এইটা!! =p~
০৭ ই মার্চ, ২০০৮ সকাল ৮:২১

লেখক বলেছেন: শালার পাগল! নিজে নিজে হাসে! মাথা গেছে!

১৭. ০৭ ই মার্চ, ২০০৮ সকাল ৮:৪০
comment by: কেএসআমীন বলেছেন: গানের পুস্ট দেইখা এক লাফে আইয়া পড়ছি। ভাল লাগল। আরও কিছু গান নিয়েও চলুক...
০৭ ই মার্চ, ২০০৮ সকাল ৮:৪৩

লেখক বলেছেন: পড়ার জন্য থ্যাঙ্কস। :)

সারাজীবনের কথা তো শেষ করে দিলাম। আবার কিছু চিন্তা করতে হবে তাইলে। :)

১৮. ০৭ ই মার্চ, ২০০৮ সকাল ৮:৫৩
comment by: আরণ্যক যাযাবর বলেছেন:
খিক খিক।
[yt]বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে
আসি আসি বলে জোসনা ফাঁকি দিয়েছে...[/yt]

আহহারে,,,,অঞ্জু ঘোষ ..শেইকশি
শুনতে থাকেন।

০৭ ই মার্চ, ২০০৮ সকাল ৮:৫৫

লেখক বলেছেন: আর কইয়ো না। মায়ের ঝাড়ি খাইয়া ক্যাসেট ফেরত দিয়া আসছিলাম ঐ সময়ে। /:)

০৭ ই মার্চ, ২০০৮ সকাল ৮:৫৭

লেখক বলেছেন: নাচ দেছিলো বটে! আমার প্রিয় নাইকা ছিল সেই সময়ে। B-))

১৯. ০৭ ই মার্চ, ২০০৮ সকাল ৮:৫৬
comment by: আরণ্যক যাযাবর বলেছেন:
আমি বন্দী কারাগারে..
http://www.youtube.com/watch?v=81u__4F__Wo
খেক খেক
০৭ ই মার্চ, ২০০৮ সকাল ৮:৫৮

লেখক বলেছেন: এই গান এই ছবিতে আছিলো ভুইলাই গেছিলাম। থ্যাঙ্কু থ্যাঙ্কু। B-))

২০. ০৭ ই মার্চ, ২০০৮ সকাল ৯:৫৬
comment by: সাইফুল ইসলাম" বলেছেন: খুবই চমৎকার, সাবলীল, মন কাড়া উপস্থাপনা। আপনে দেখি পুরুদস্তর লেখক।

নির্দ্বিধায় প্লাস।
০৭ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৫৭

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে। :)

২১. ০৭ ই মার্চ, ২০০৮ সকাল ১০:২৪
comment by: লাল দরজা বলেছেন:

খুব ছিন্তায় আছি, এ্যাত্তো বড়ো লেখা এত্তো ছোট্ট রাশু লেখল ক্যামতে! পোলায় ব্যাডা হইয়া গ্যাছে :) দোয়া কইরা গেলাম, আমার রাশু ভাইয়ের জীবন গানের মতো সুরময় আর ছন্দময় হয়ে উঠুক প্রতিদিন।
:)
০৭ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৫৯

লেখক বলেছেন: ওলেলেলেলেলে! রাশু বড় হয়ে গেছে রে! :D
দিন পালটায় সময় পালটায়!
কেন? বলতে পারেন লালুদাআআ? :(

২২. ০৭ ই মার্চ, ২০০৮ সকাল ১১:০৭
comment by: মুকুল বলেছেন: রাশুরে, তুমি তো পুরা লেখক হৈয়া গেলা। :) লেখা ভালৈছে। :) তোমার গানের টেস্টের লগে আমারও মিলে। :) পুরানা দিনের কথা মনে করাইয়া দিলা।
*****
০৭ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৫৯

লেখক বলেছেন: হে হে! থ্যাঙ্কু। মেলা খুশি হইছি। :D

২৩. ০৭ ই মার্চ, ২০০৮ সকাল ১১:১৪
comment by: (অ)গাণিতিক বলেছেন: "নিরস হতভাগা ছন্দহীন বুড়ো হয়ে যাচ্ছি মনে হয় বাস্তব জগতের বাস্তবতা উপলব্ধির সাথে সাথে!! কেন যে বড় হলাম! আগে কি সুন্দর দিন কাটাইতাম!"

"বাস্তবতা উপলব্ধির" -এটা কি আসলেই সম্ভব?
--তবে কেন? !!! কেন বড় হচ্ছেন? মনটাও কি বুড়ো হয়ে যাচ্ছে? :(



"Don't Cry Johnny" এইটা আমারো প্রিয় গান।
০৭ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৫৯

লেখক বলেছেন: চাই না আমি এই বাস্তবতাকে!
কিন্তু কি করুম কও মিয়া! /:)

২৪. ০৭ ই মার্চ, ২০০৮ দুপুর ১২:০১
comment by: প্রণব আচার্য বলেছেন: দারুন

কিন্তু ফুল প্যান্ট পড়লেন কবে থেকে
০৭ ই মার্চ, ২০০৮ রাত ৮:০০

লেখক বলেছেন: হে হে! মেলা দিন হাফ প্যান্ট পড়া ছিলাম। ভাবলাম চেঞ্জ করি। :D

২৫. ০৭ ই মার্চ, ২০০৮ দুপুর ১২:২৯
comment by: মনের কথা বলেছেন: আর আমারে যেই লিঙ্ক বানায়া পাঠাইছিলা সেইগুলান শোনা শুরু করছো কবে থেইকা?
০৭ ই মার্চ, ২০০৮ রাত ৮:০০

লেখক বলেছেন: মালুম নেহি মেরা ইয়ার!
মুঝকো মালুম নেহি! /:)

২৬. ০৭ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:৫১
comment by: তামিম ইরফান বলেছেন: আহারে বেদের মেয়ে অন্জু ঘোষ:(বাপের কাছে অন্জু ঘোষের ছবি লইয়া ধরা খাইয়া এমুন থাবড়া খাইছিলাম:``>> ,এহনও ভুলতে পারি নাই :((

রাশু ভাই নতুন ড্রেসে আপনেরে জুশ লাগতেছে:D
০৭ ই মার্চ, ২০০৮ রাত ৮:০১

লেখক বলেছেন: হে হে! থ্যাঙ্কস। :D

হায়রে অঞ্জু ঘোষ!

২৭. ০৭ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:১০
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: লাল দরজা বলেছেন:

খুব ছিন্তায় আছি, এ্যাত্তো বড়ো লেখা এত্তো ছোট্ট রাশু লেখল ক্যামতে! পোলায় ব্যাডা হইয়া গ্যাছে দোয়া কইরা গেলাম, আমার রাশু ভাইয়ের জীবন গানের মতো সুরময় আর ছন্দময় হয়ে উঠুক প্রতিদিন।


পুরান বহু কথা মনে করায় দিলা দোস্ত :( .... আচ্ছা !! মডার্ন টকিং ,পেট সপ বয়েস শুনোনাই ? আমার তো ইংরেজী শোনা শুরুই হইসে এদের দিয়া ।
০৭ ই মার্চ, ২০০৮ রাত ৮:০১

লেখক বলেছেন: ঐ দুইটাআর কথা ভুলে গেছিলাম। রেন্ট গানটা মএন হয় প্রথম শুনেছিলাম। মডার্ন টকিং চিন্তা করা লাগবে।

অ্যাড কইরা দিমু। :D

২৮. ০৭ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৫৬
comment by: দোলাহাসান বলেছেন: ভাল লাগলো। +++++
০৭ ই মার্চ, ২০০৮ রাত ৮:০২

লেখক বলেছেন: থ্যাঙ্কস। :)

২৯. ০৭ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৫৩
comment by: রাশেদ বলেছেন: পরে রিপ্লাই দেব সবাইকে। :)
৩০. ০৭ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৫৪
comment by: মানুষ বলেছেন: Conway Twitty & Joni Lee--Don't Cry Johnny এই গানটা আমারও অসম্ভব প্রিয়। জীবনে মেলা জনের গান শুনুছি। এক কালে আইয়ুব বাচ্চুর ভক্ত ছিলাম। বাচ্চুর পুরনো গান গুলো এখনো ভাল লাগে। তবে সম্প্রতি আর্টসেলের গান বেশী শুনছি।
০৭ ই মার্চ, ২০০৮ রাত ৮:০২

লেখক বলেছেন: আর্টসেল তেমন শুনি নাই আমি।

আমারো বাচ্চুর পুরানগুলাই ভালো লাগে।

৩১. ০৭ ই মার্চ, ২০০৮ রাত ৮:০৫
comment by: রাশেদ বলেছেন: এত বড় পোস্ট! তাও পড়ার জন্য সবাইকে স্পেশাল থ্যাঙ্কস। এতজন পড়বেন বুঝি নাই। :D
৩২. ০৭ ই মার্চ, ২০০৮ রাত ৮:০৬
comment by: মানুষ বলেছেন: নিউ এজ অনেক ব্যান্ডই ভাল। আর্টসেল, যাত্রী, জাহাজী, অর্থহীন আরও কি কি জানি আছে। শুইনা দেইখো।
০৭ ই মার্চ, ২০০৮ রাত ৮:১০

লেখক বলেছেন: জাহাজী আর অর্থহীনের কিছু শুনছি।

৩৩. ০৭ ই মার্চ, ২০০৮ রাত ৮:০৮
comment by: আলী আরাফাত শান্ত বলেছেন: ভালোই লিখছো।তোমার এই পোষ্ট দেইখা আমার এমন একটা পোষ্ট লেখার খোয়াব জাগছে।
+++++
প্রিয় পোষ্টে রাখলাম।
তবে হিন্দী শুনতা নাকি এককালে?
হিন্দী গান শুনলেই মাইনাস।
০৭ ই মার্চ, ২০০৮ রাত ৮:১১

লেখক বলেছেন: হিন্দি এখনো শুনি। :D

যাত কই বাত বিগার যায়ে
যাব কই মুশকিল পার যায়ে
তুম বিনা সাথ মেরা
ও হাম না বায়! /:)

আমার প্রিয় এক্তা গান। ফাইভ হান্ড্রেডস মাইলস এর নকল করে করা।

০৭ ই মার্চ, ২০০৮ রাত ৮:১২

লেখক বলেছেন: লেইখা লাও।

৩৪. ০৭ ই মার্চ, ২০০৮ রাত ৮:১৫
comment by: আলী আরাফাত শান্ত বলেছেন: আর্টসেলের গান শুনো নাই?কি আজব!!
ঢাকায় এখন যত কাক তার চেও বেশী আর্টসেল ভক্ত।আমি নিজেও তাদের এক জন।
টেনশন নিও না আর্টসেলের সব গানই তোমারে পাঠামুনি!!!!
০৭ ই মার্চ, ২০০৮ রাত ৮:১৬

লেখক বলেছেন: আর্টসেলের গান আমার ছোট ভাই এইবার সব দিয়া দিছে। মাগার শোনা হয় না। একবার ইনডোর কন্সার্টে গেছিলাম তাগো। একটু শুইনা ভাইগা গেছিলাম। :D :D

৩৫. ০৭ ই মার্চ, ২০০৮ রাত ৮:১৭
comment by: আলী আরাফাত শান্ত বলেছেন: হাহাহা!
বুঝলাম।
৩৬. ০৭ ই মার্চ, ২০০৮ রাত ৮:১৮
comment by: আলী আরাফাত শান্ত বলেছেন: গান পাঠায়ছি আবার!!!
পাইছো?
০৭ ই মার্চ, ২০০৮ রাত ৮:২০

লেখক বলেছেন: দেখছি। পরে রিপ্লাই দিতাছি তোমারে।

৩৭. ০৭ ই মার্চ, ২০০৮ রাত ৮:৪৮
comment by: তানজিলা হক বলেছেন: আমার গান শুনা শুরু হয় হিন্দি গান দিয়ে।ক্লাশ ১০ পর্যন্ত হিন্দি গানই শুধু শুনতাম।এখন পর্যন্ত শুনি ।তবে সফ্ট বেশি ভালো লাগে।যখন এস.এস.সি এক্সেম দেই তখন বাংলা পুরোন গান খুব বেশি ভালো লাগে।আর খালিদের গান গুলো যে কি ভালো লেগেছিলো বুজাতে পারব না।যখন HSC পরীকখা দেই তখন ভাইয়া ইংরেজি গান আনত .....তার পর বেশ কিছু গান ভালো লাগে .......তার মধ্য সিক্সটি নাইন আছে।তারপর যখন ভার্সিটি কোচিং শুরু করি হাবিবের গান আর শিরনামহিনের গানের অন্ধ ভক্ত হয়ে যাই।নতুন গান কবে বাজারে আসবে তার জন্য বার বার দোকানে গিয়ে খবর নিতাম।ভার্সিটিতে যখন ভর্তি হই কেনো জানি রবীন্দ্র সংগীতের ভক্ত হয়ে যাই.......এই গান গুলো যেনো আমার মনের কথাই বলত।তারপর এখন পর্যন্ত ভালো লাগে পুরুনো বাংলা গান।তবে আমার যে গান গুলো ভালো লাগে সেগুলো কখন খারাপ লাগে না।আর প্রতিটি গানই এখন ভালো লাগে।

তোমার বড় পোস্ট পড় কমেন্ট করে ফেললাম .................সরি:(
০৭ ই মার্চ, ২০০৮ রাত ১০:২৭

লেখক বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য। :)

৩৮. ০৭ ই মার্চ, ২০০৮ রাত ১০:২৬
comment by: অলস বলেছেন: ওহ্‌ রাশু, টাইম মেশিনে একটা ঘুরনা দিয়াইলাম মনে হইতেসে। মনে হয়না ওয়ারফেজের একটি ছেলে গানটা আর কোনদিন কোরাসে চিল্লানো হবে......পুলাপান সব কই-কই গ্যাসেগা....... :(
৩৯. ০৭ ই মার্চ, ২০০৮ রাত ১০:২৮
comment by: রাশেদ বলেছেন: হ! আগে কি সুন্দর দিন কাটাইতাম! :(

পরড়ার লাইগা থ্যাঙ্কস। :D
০৭ ই মার্চ, ২০০৮ রাত ১০:২৯

লেখক বলেছেন: @ আইলসা

৪০. ০৭ ই মার্চ, ২০০৮ রাত ১০:৪৩
comment by: তানজিলা হক বলেছেন: আমি যে পড়ছি সেইটা কইলো কে ;)

হা হা কমেন্ট এর জন্য থংকু দিলেই হতো।

আর একটা কথা বিমা শুধু কয় "ও আচ্ছা' আর তুমিও কিইলা "ধন্যবাদ পড়ার জন্য।'

এত বড় কমেন্ট তুমাদের করি আর তুমরাদের ডিকশনারিতে আমার জন্য মাত্র এই কয়টা শব্দ।

মাইন্ড খাইছি :(
০৭ ই মার্চ, ২০০৮ রাত ১০:৪৮

লেখক বলেছেন: হা হা! তোমার এত বড় কমেন্ট দেইখা আমি টাশকি খাইছি। তাই খালি থ্যাঙ্কস জানাইছি। :D :D

আইচ্ছা এরপর থাইক্কা আরো বড় কমেন্ট করুম। :D

সব গান ভালো লাগে! এইডা কেমুন কথা! মমতাজের গানও তাইলে