হায়! তুমি কচু পাতার বুকে
চুপটি মেরে বসে থাকা জলের ফোটার মতই,
তোমায় কেবল দেখাই যায়, ছোঁয়া যায় না,
ছুঁতে গেলেই তুমি হারিয়ে যাও,
মিশে যাও কোন ছায়ালোকে,
তুমি চাঁদের জ্যোৎস্নার মতোই
কেবল ঝরে ঝরে আমায় ছুঁয়েই যাও,
আমারই কেবল ছোঁয়া হয়না তোমায়,
তোমায় ছুঁতে না পারার অসহ্য যন্ত্রণা নিয়ে
আমি ঘুমাতে যাই, একটু মুক্তির আশায়,
হায়! সেখানেও তুমি,
কী ভীষণ মায়া জালে
সেখানেও তুমি আমায় হাতছানি দিয়ে ডাকো,
আমি তোমায় ছুঁতে যাই,
পরক্ষণেই তুমি আমায় ফেরত পাঠিয়ে দাও পৃথিবীর বুকে।
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



