somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মা, তুমি তৈরী থেকো।

০৬ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার এখনো মনে আছে,একদিন এমন হয়েছিলো--
আমার অসুস্থ, যণ্ত্রণা-কাতর মায়ের শিয়রে বসে আমি
অসহায়ের মতো নির্লিপ্ত চোখে তাকিয়ে ছিলাম
তার চোখ বরাবর-- তীব্র গরমে হাঁপিয়ে ওঠা আমার মাকে
একটুখানি প্রশান্তির বাতাসেও ভাসাতে না পারার অসহ্য
ব্যর্থতা নিয়ে যখন আমি তীব্র অপরাধবোধে
নুব্জ হয়ে বসেছিলাম নত মস্তকে,
মা তার চিরন্তন মায়াময় এক প্রশান্তির হাসি দিয়ে
আমার কাঁধে হাত রেখে বলেছিলেন বলেছিলেন--
কাঁদিস না বোকা, দেখিস একদিন অনেক ক্ষমতাবান হবি তুই;

মাগো, আজ অনেক ক্ষমতাবান আমি,
শত শত মানুষ আজ আমায় কুর্ণিশ করে,
প্রবল দাম্ভিকতায় মানুষের মুখে লাগাম লাগাতে পারি আজ আমি মা,
শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের তীব্র হিমে আমি আমার জগৎটাকে
এক মুহূতেই বানিয়ে দিতে পারি একটা ছোট-খাটো এন্টার্কটিকা,
অথচ মা, আমি তোমায় ফিরিয়ে আনতে পারিনা আবারও--
সেই আঁধারের জগৎ থেকে এই আলোর পৃথিবীতে;
প্রবল ক্ষমতাবলে আমি আদেশও করতে পারি না এই সময়কে--
হে সময়, তুমি আমাকে নিয়া চলো সেই সময়ে--
তীব্র যন্ত্রণায় কাতর আমার মায়ের পদতলে আমি
জগতের সমস্ত প্রশান্তি এনে লুটায়ে দিবো,
জগতের সমস্ত ব্যাধিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমি মায়ের পদধূলি দিয়ে
রচনা করবো অমরত্বের পথ;
হায়, আমার ক্ষমতায় এসবের কিছুই হয়না,
তুমিও আর ফিরে আসো না মা,
তবে আমিও আর চাই না সময়ের অফোঁড়ে প্রাপ্ত আমার এই
অথর্ব নিরর্থক ক্ষমতার ঝনঝনানি,
আমিও আজ পরিত্যাগ করলাম এই অকর্মক ক্ষমতাকে,
এই দূষিত আলোর পৃথিবীর সমস্ত লেনদেন চুকিয়ে দিয়ে--
তুমি দেখে নিও মা,
আমি আবার ফিরে আসবো তোমার বুকে;
প্রবল ক্ষমতাবান কেউ হয়ে নয়,
তোমার আদেরের সেই ছোট্ট ছেলেটা হয়ে--
এই আলোর পৃথিবী ছেড়ে তোমার জগতে,
চির অভয়ারণ্যের প্রতীক তোমার সেই শান্ত মায়াময় কোলে--
আমি আবার ফিরে আসবো মা;
তুমি তৈরী থেকো।



সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৪৬
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকাল

লিখেছেন রাজীব নুর, ০৭ ই জুন, ২০২৬ রাত ১০:৫১



আজকাল আমার মনে হয় -
আমাকে কেউ পছন্দ করে না,
কারো কাছে গেলে, সে বিরক্ত হয়।
পোশাক অগোছালো, এলোমেলো চুল,
চোখের দৃষ্টি কেমন ঘোলাটে!
বীরত্ব দেখানোর কিছু নেই।
চতুর পুরুষ স্ত্রীর... ...বাকিটুকু পড়ুন

সামুতে ৯টি বছরঃ একজন লিলিপুটিয়ান থেকে সত্যিকার ব্লগার হয়ে উঠার গল্প

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ রাত ১:২৮

আজ আমার ৩য় বইয়ের জন্য চুক্তি করতে প্রকাশক আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রকাশনা সংস্থা 'উত্তরণ'-এর মাসুদ ভাইয়ের বাংলাবাজারের অফিসে ঘণ্টাখানেক ছিলাম। তাঁর সাথে কথা বলতে বলতেই আমার মনে একটি বোধোদয় আসে! আমি... ...বাকিটুকু পড়ুন

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×