আমার প্রিয় পোস্ট

http://www.paybox.me/r/rihan

জীবন মু্দ্রা।

০৭ ই জুলাই, ২০০৮ রাত ১২:২৮

শেয়ারঃ
0 0 0

বসন্তের সবুজ যৌবনা পত্রপল্লবের উপর বৈশাখের তীব্র খর দাবাদহ,
পূর্ণিমার উৎসবে জোছনার সায়রে ভেসে যাওয়া পৃথিবীর চক্রাকার
নিয়মে অমাবশ্যার অনন্ত আঁধারে পদার্পণ,
নিজের প্রবল শৌর্য প্রতাপে দিনকে রাতের আঁধার হতে পৃথক করেও
অস্তাচলে দাঁড়িয়ে থাকা সূর্যের--
দিনের শেষ ভাগে নিস্তেজ অসহায় আত্মসমর্পণ,
অনন্ত বিষাদের দুঃস্বপ্নের রাত্রির পরেও
আরেকটা সুনীল-শুভ্র প্রভাতের হাতছানি,
দিবারাত্রির কোন এক সময়ে-- জন্ম, মৃত্যু আর মিলনের যুগপৎ মঞ্চায়ন,
এক দিকে মুমূর্ষ মানব জনমের চির-বিদায়ের সায়াহ্নে দাঁড়িয়ে
শেষ মুহূর্তের অবিনাশী হাহাকার,
অন্যদিকে সদ্য জন্ম নেয়া মানব শিশুর জগৎ-ভ্রমনানন্দের
গগন-বিদারী চিৎকার,
একদিকে সাফল্য-প্রাপ্তির ঐতিহাসিক উপাখ্যান,
অন্যদিকে ব্যর্থতার শোকাবহুল শত শত দীর্ঘশ্বাস--

এ সবই জীবন মুদ্রার এপিঠ আর ওপিঠ,
মুদ্রার এক পিঠে অদৃশ্য দ্যোতনায় মুখরিত থাকে
অনন্ত সুখের অলিখিত গীতি-বিতান,
অন্যপিঠে কোন এক অচিন রাগিনীর সুরে সদা বহমান থাকে
অসহ্য অনিঃশেষ দুখের ভয়াল কলতান,
মুদ্রার এক পিঠের একাংশের সাময়িক পরিসমাপ্তি--
অন্যপিঠের অবধারিত সূচনাপর্বের নীরব বার্তা বয়ে নিয়ে আসে,
কাজেই এ পিঠের অনন্ত সুখের খরস্রোতায় ভাসতে ভাসতে--
ও পিঠের অসহনীয় দুঃখের ভয়াল রাত্রির অবধারিত উপস্থিতিকে হেলায় অস্বীকার করা যেমন বোকামির নামান্তর,
ঠিক তেমনি অশান্ত দুঃখের করাল গ্রাসে আটকে পড়ে--
সুখকে রূপকথার মহামূল্যবান জীয়নকাঠি ভেবে নিয়তিকে ক্রমাগত গালমন্দ করে যাওয়াও মূর্খতারই চর্চা নিরন্তর;
তাই, জীবনের মর্মার্থের জয়-গান ধ্বনিত হবে কেবল তখনই--
যখন অসীম সুখের মাঝেও আগত দুঃখের মোকাবেলায়--
চির জাগ্রত, সদা প্রস্তুত থাকা যাবে,
জীবনের মর্মার্থের জয়-গান ধ্বনিত হবে কেবল তখনই--
যখন অনন্ত দুঃখের মাঝেও বিষাদের বুক খুঁড়ে মূর্তমান করা যাবে--
আগত নির্মল, অনন্ত সুখের হাতছানি।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা। ;
প্রকাশ করা হয়েছে: কবিতা  বিভাগে । সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:২৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৭ ই জুলাই, ২০০৮ রাত ১২:৩৮
একরামুল হক শামীম বলেছেন: অনন্ত সুখের হাতছানির ভাবনা.... ভালো লাগলো রাতিফ ভাই।
০৭ ই জুলাই, ২০০৮ রাত ১২:৫৫

লেখক বলেছেন: ধন্যবাদ শামীম ভাই.........।


ভালো থাকেন।

০৭ ই জুলাই, ২০০৮ রাত ১২:৫৬

লেখক বলেছেন: ধন্যবাদ ফয়সল নোই ভাই।



শুভেচ্ছা।

৩. ০৭ ই জুলাই, ২০০৮ রাত ১২:৫৩
চিটি (হামিদা রহমান) বলেছেন: অসাধারণ রাতিফ!! খুব ভালো লিখেছো।

কেমন আছো?

ভালো থাক
০৭ ই জুলাই, ২০০৮ রাত ১২:৫৭

লেখক বলেছেন: আপু ধন্যবাদ আপনাকে।



আমি ভালো আছি, আপনার পরের কবিতার অপেক্ষায় আছি।


ভালো থাকুন.......শুভেচ্ছা।

০৭ ই জুলাই, ২০০৮ রাত ১:০৩

লেখক বলেছেন: থ্যাংকু থ্যাংকু.............ধন্য হইলাম দোস্ত।

০৭ ই জুলাই, ২০০৮ রাত ১:১০

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৬. ০৭ ই জুলাই, ২০০৮ রাত ১:২৩
মানুষ বলেছেন: আশায় আশায় দিন যে গেল ...
০৭ ই জুলাই, ২০০৮ রাত ১:২৫

লেখক বলেছেন: হুম! মানুষ ভাই, চিকন মিয়া ভাইয়ের মতো আশাহীন হইয়া যামু চিন্তা করতেছি।

৭. ০৭ ই জুলাই, ২০০৮ রাত ২:০৩
বিভীষিকা বলেছেন: সব সময়র মত অনকে ভাল লিখেছো.........
+++++++++++++++++++++++++
ভালবাসা রেখে গেলাম.......
শুভ রাত্রি....
তাড়াতাড়ি ঘুমিয়ে পড়........
০৭ ই জুলাই, ২০০৮ রাত ২:১১

লেখক বলেছেন: হুম! তুমি গেলে তারপরে যাব.......হে হে!



৮. ০৭ ই জুলাই, ২০০৮ রাত ২:১৮
প্রাকৃত বলেছেন: নাহ!
সত্যি ইহা মহাকাব্যের কাছাকাছি চলে গেছেগো রাতিফ ভাই

অনেক অনেক ভাল লাগা জানাই!
০৭ ই জুলাই, ২০০৮ রাত ২:২২

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ প্রাকৃত ভাই, ভালো লেগেছে জেনে খুব ভালো লাগতেছে .......তবে খানিকটা লজ্জাও পেলাম যদিও।


ভালো থাকুন।

০৭ ই জুলাই, ২০০৮ রাত ২:৩৭

লেখক বলেছেন: হুম!

১০. ০৭ ই জুলাই, ২০০৮ রাত ৩:০৭
এস এম বাবু বলেছেন: মুদ্রার এক পিঠে অদৃশ্য দ্যোতনায় মুখরিত থাকে
অনন্ত সুখের অলিখিত গীতি-বিতান,
অন্যপিঠে কোন এক অচিন রাগিনীর সুরে সদা বহমান থাকে
অসহ্য অনিঃশেষ দুখের ভয়াল কলতান

ভাল লাগলো খুব।


Click This Link
০৭ ই জুলাই, ২০০৮ সকাল ১১:১৫

লেখক বলেছেন: ধন্যবাদ বাবু ভাই..........


ভালো থাকুন.........শুভেচ্ছা।

০৭ ই জুলাই, ২০০৮ সকাল ১১:১৬

লেখক বলেছেন: হা হা ! ধন্যবাদ আশবাফ ভাই।

০৭ ই জুলাই, ২০০৮ সকাল ১১:১৬

লেখক বলেছেন: ধন্যবাদ নিহন ভাই।

১৩. ০৭ ই জুলাই, ২০০৮ সকাল ১১:২৩
রেটিং বলেছেন: অনেক ভাল লাগছে। কিছু বলবনা। সোজা স্টার বাটন।
০৭ ই জুলাই, ২০০৮ সকাল ১১:৩০

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রেটিং ভাই।


ধন্য হলুম।


ভালো থাকেন।

১৪. ০৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:২১
আমি ও আমরা বলেছেন: রাতিফ তুমি ভাই আরেকবার লিখার কারিশমা দেখাইলা; সেই সাথে তোমার চিন্তার খেলা, শব্দ নিয়ে খেলা আর সাবলীল ভাবে ভাব প্রকাশ করাকে সাধুবাদ জানাই। প্রীয় পোষ্টে রাখলাম।
০৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:২৩

লেখক বলেছেন: আরও একবার আমাকে অশেষ কৃতজ্ঞ করলেন বাপ্পি ভাই,


আপনার মন্তব্যে প্রবলভাবে উৎসাহিত হলাম।


ভালো থাকুন.........শুভেচ্ছা অনন্ত।

১৫. ০৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:০৮
উত্তরাধিকার বলেছেন:
সুপ্রিয় রাতিফ,

অনেক গভীর হয়েছে ভাবনাটুকু।
প্রকাশও হয়েছে সুন্দর।

হুম্‌ম, জীবন মুদ্রা টস্‌ করে করে এগিয়ে যেতে আমাদের আগামীর পথে...

ভাল থেকো তোমারা !
:)
০৭ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:৫৩

লেখক বলেছেন: জি ভাইয়া, একদম ঠিক বলেছেন।




শুভেচ্ছা নিন।

১৬. ০৭ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:৪৭
রাশেদ বলেছেন: অনেক ম্যাচিউরড কবিতা।
০৭ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:৫৪

লেখক বলেছেন: থ্যাংকু রাশেদ ভাই।



ভালো থাকেন।

০৭ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:২৫

লেখক বলেছেন: হা হা!

১৮. ০৮ ই জুলাই, ২০০৮ রাত ১:৪৫
সুলতানা শিরীন সাজি বলেছেন: ভালো লাগলো.......।
খুব ভালো লিখছো রািতফ।
শুভেচ্ছা নিও/
০৮ ই জুলাই, ২০০৮ রাত ১:৪৮

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপু।


আপনিও ভালো থাকুন.........শুভেচ্ছা অনন্ত।

১৯. ১৪ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:৪৯
রাহামনি বৃষ্টি বলেছেন: আপনাদের কয়েকজনের পোস্টে গিয়ে যতটুকু দেখলাম, তাতে মনে হয়েছে আমাকে দু'এক মাস কেবল পড়তেই হবে, পরে লেখালেখি....
যা ভালো লিখেন আপনারা!!

আচ্ছা আমি কি আর কোন কবিকে মিস করছি??
মনে হয় আরো অনেকেই আমার অগোছরে থেকে যাচ্ছে।


ভালো থাকুন।
১৪ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:৫৮

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে.......আপনার প্রশংসা শুনে খুব ভালো লাগলো।


আপনি যাদের ব্লগ ঘুরতে পারেন-----

প্রণব আচার্য্য
সবাক
মুকুল
সুলতানা শিরিন সাজি
উত্তরাধিকার
চিটি
রেটিং
অশোক দেব
আমি ও আমরা
শেখ জলিল
আন্দালিব
আশরাফ

এছাড়াও আরো কয়েকজন আছেন যাদের নাম আমি এই মুহুর্তে মনে করতে পারছি না।

আশা করি এঁদের ব্লগে ঘুরে আসলে আপনার কবিতা তৃষ্ণা বেড়ে যাবে কয়েকগুণ এবং এই ব্লগের অ্যাভারেজ মান সম্পর্কেও আপনার একটা ভালো ধারনা আসবে।

ভালো থাকুন।

২০. ১৪ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:৫৯
রাহামনি বৃষ্টি বলেছেন: উনাদের মধ্যে সবাক, শেখ জলিল, অশোকদেব এই তিনজনের ব্লগে যাওয়া হয়নি।
কিন্তু উনারাতো এখন অনলাইনে নাই। কিভাবে যাবো??

**আপনাকে বিরক্ত করতেছি।
১৪ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:০৭

লেখক বলেছেন: ধুর! এখজানে বিরক্ত করার কিছু নাই.........আমার ভালোই লাগছে।

আপনি আমার ব্লগের লিংক গুলো দেখুন , দেখবেন আন্দালিব আর আশবাফ ছাড়া বাকী সবারই নাম আছে সেখানে........উনাদের নামে প্রেস করলেই আপনি উনাদের ব্লগে যেতে পারবেন।

এছাড়াও যে কোন ব্লগারকে অফলাইনে খুঁজে পেতে হলে আপনি সামহ্যোয়ারের ফ্রন্ট পেইজে বিষয়বস্টু অনুসন্ধান বক্সে যে কোন ব্লগারের নাম লিখে বাটন প্রেস করলেই উক্ত ব্লগারের ব্লগ চলে আসবে ।

২১. ১৪ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:১১
অল টাইম সজীব বলেছেন:

ভালো লাগল আপনার অন্যকে সাহায্য করা দেখে।

সতিই আপনি চমৎকার লিখেন। :)

১৪ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:১৪

লেখক বলেছেন: :)


সজীব ভাই লজ্জা দিয়ে গেলেন

 

মোট সময় লেগেছে ০.৯৬১৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ