আমার প্রিয় পোস্ট

ফটোগ্রাফি, ভ্রমন, সিনেমা, ওয়ার্ডপ্রেস, এবং সব এলোমেলো ভাবনা

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি 8-|

০৫ ই আগস্ট, ২০০৯ রাত ১০:০৬

শেয়ারঃ
0 0 0

ইদানিং কালে বাংলা এবং ইংরেজী দুই ভাষারই ব্লগ এবং ফোরাম যেখানেই যাবেন এই টার্মটি চোখে পড়বে - "সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন"। সার্চ ইঞ্জিন আমরা সবাই চিনি - গুগল, ইয়াহু এগুলো যার মাধ্যমে কোন বিষয়ের উপর ওয়েব সাইট খুঁজে বের করা হয়। কিন্তু এর অপটিমাইজেশনের ব্যাপারটা কি -স্বভাবতই জানার আগ্রহ জাগে।

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এই মুহূর্তে ওয়েব ডেভেলপের জগতে সবচেয়ে হট টার্ম। এটি এমন একটি শিল্প যার মাধ্যমে কোন একটি ওয়েব সাইটকে সার্চ রেজাল্ট পেইজের সর্বোচ্চ স্খানে তুলে দেয়া হয় এবং অনবরত প্রচেষ্টা চালানো হয় সেটাকে সেই স্থানে ধরে রাখার।

মনে করেন, আপনার একটি ব্লগ বা ওয়েব সাইট আছে যেখানে খাবারের রেসিপি সম্বন্ধে তথ্য আছে। তাহলে আপনার সাইটটিকে সার্চ ইঞ্জিন অপটিমাইজ করার উদ্দেশ্য হবে, গুগল বা ইয়াহুতে গিয়ে কেউ "রেসিপি" লিখে সার্চ দিলে সার্চ ইঞ্জিন রেসিপি সংক্রান্ত যে সাইটগুলোর তালিকা দেখাবে তার মধ্যে সর্ব-প্রথমে যেন আপনার সাইটটি থাকে।

এতে করে আপনি কি সুবিধা পাবেন? অগনিত ট্রাফিক। অনলাইনে যারা রেসিপি খুঁজে তারা সার্চ ইঞ্জিনে সার্চ দিলেই প্রথমে আপনার সাইটটি পাবে এবং এর নব্বই ভাগই আপনার সাইটে চলে আসবে। আর অনলাইন ট্রাফিক মানেই হলো রোজগার। যত বেশী ট্রাফিক আপনার সাইটে আসবে, তত বেশী সাইটে প্রদর্শিত বিজ্ঞাপনে ক্লিক করবে, তত বেশি রোজগার হবে। চাই কি স্পেশাল রেসিপির বই অথবা রান্না সংক্রান্ত সরঞ্জামও বিক্রি করতে পারেন সাইট থেকে। সেই সরঞ্জামগুলো যে আপনারই তৈরী হতে হবে এমন কোন কথাও নেই। তৃতীয় কোন কোম্পানী হয়ত সেগুলো বানাবে, বিক্রির দায়িত্বও তার - আপনি শুধু কাষ্টমার ধরিয়ে দিলেন আর লাভের টাকা পকেটে পুরলেন!;)

আশা করি বোঝাতে পেরেছি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন জিনিসটা কি। এবার যদি এটা গায়ে মাখতে চান, তাহলে নিজ দায়িত্বে মাখবেন। এলার্জি সংক্রান্ত ঝামেলার জন্য এই পোষ্টের লেখক কোন ভাবেই দায়ী থাকবে না। :P
Bangladesh Travel Assistance - Free travel info on Bangladesh

 

প্রকাশ করা হয়েছে: সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন  বিভাগে । সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৪৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৫ ই আগস্ট, ২০০৯ রাত ১০:১০
আন্ধার রাত বলেছেন:
খুব ভাল লাগলো, আমার কাছে ব্যাপারটা এখন একদম পরিষ্কার!
০৫ ই আগস্ট, ২০০৯ রাত ১০:১৯

লেখক বলেছেন: জেনে ভালো লাগলো যে এগুলো কেউ পড়ে এবং কাজে লাগে।

২. ০৫ ই আগস্ট, ২০০৯ রাত ১০:২৭
পাপী বলেছেন: জানতে পারলাম। সবার প্রোফাইলেই দেখি কেউ না কেউ সার্চ ইঞ্জিন অপটিমাইজার। জিনিষটা আগে জানতাম না। এখন জানলাম, ধন্যবাদ! আমার মনে হয় টাইটেল থেকে খায়, না মাথায় দেয় লেখাটা মুছে দিলে আরও সুন্দর মানাতো।
০৫ ই আগস্ট, ২০০৯ রাত ১১:০১

লেখক বলেছেন: ভালো উপদেশ। মজা করার জন্য লিখেছিলাম - পাল্টে দিলাম, কিন্তু মন মত হলো না :(

কি দেয়া যায় বলেন তো!

৩. ০৫ ই আগস্ট, ২০০৯ রাত ১১:২৮
আমি বিবেক বলছি বলেছেন: খুব বড় একটা সম্ভাবনার কথা তুলে ধরেছেন, আপনাকে ধন্যবাদ।

উপস্থাপনাও অওসাম হইসে!!!
০৫ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৩৭

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ পড়ার জন্য।

৪. ০৬ ই আগস্ট, ২০০৯ রাত ১২:২৭
সত্যান্বেষী বলেছেন: Well, search engine optimization is defined. But how about the ways to do it? There should be a sequel to it.
০৬ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৩৫

লেখক বলেছেন: এই ব্লগের লেখা-লেখিগুলোর মূল বিষয় সেইটাই। সিক্যুয়েল-প্রিক্যুয়েল সবই হবে ইনশাল্লাহ্ (যদি আজকের মতন যথেষ্ট আজাইরা সময় থাকে আর কি :))

৫. ০৬ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৪২
সৌরভ১৩ বলেছেন: জানতাম না পরিষ্কার এখন জানলাম... ;)
৬. ০৬ ই আগস্ট, ২০০৯ রাত ২:৩৪
সিক্স স্ট্রিং বলেছেন: খুব ভাল একটা টপিক নিয়ে লিখেছেন :) ভাল লেগেছে :) পেলাচ
০৬ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:৩৫

লেখক বলেছেন: ধন্যবাদ সৌরভ এবং সিক্স স্ট্রিং পোষ্টটা পড়ার জন্য।

 

মোট সময় লেগেছে ০.৯২০২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
গুগল প্লাস আইডিঃ rasedulhasan এ্যাট জিমেইল ডটকম।

ঘুরে বেড়াবো ইচ্ছে মত যখন যেখানে যেখানে মন চায়।

ঘৃনা করি শরীর দেখাতে রাস্তায় বের...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ