আমার প্রিয় পোস্ট
- সবকিছু নষ্টদের অধিকারে যাবে (হুমায়ুন আজাদ) - নিরীহ মানুষ
- পুরানো ঢাকার বিরিয়ানি বাজার - জুল ভার্ন
- আমার ভ্রমণ-কাহিনী ও ছবি ব্লগ গুলোর কালেকশন - পয়গম্বর
- রাজকান্দিঃ লুকানো রাজ্য - দুখী মানব
- ‘বিডি আইপিও’ থেকে আইপিও ফরম পূরণ করা - এস. এম. মেহেদী আকরাম
- মুভি ডাউনলোড... - আহাসান
- “ঢাকার মজার কিছু খাবার দোকান এবং ঠিকানা” - নাফিজ মুনতাসির
- প্রিয় কিছু থ্রিলার মুভি - বর্ণিল আধার
- জাফর ইকবাল স্যারের যত বই, প্রায় ৬৪টি বই ডাউনলোড করুন এদম ফ্রী - বখতিয়ার হোসেন
- হুমায়ুন আহমেদের ১৪৮ টি বইয়ের বিশাল সমগ্র [রিপোস্ট] লিংকসহ ঠিক করে দিলাম - বখতিয়ার হোসেন
- ~ উবুন্টু ১০.০৪ লুসিড Lynx রিভিউ- সবকিছুকে ছাড়িয়ে ~ - পাপী
- ২০০৯ সালের সেরা দশ মুভি - দারাশিকো
- যারা অনুবাদকৃত কোরআন এবং অন্যান্য ধর্মগ্রন্থের ভালো WebSite Link চান, তাদের জন্য

- কঠিন চিজ
- প্রিয় রুদ্র - তসলিমা নাসরিন - বইপাগল
- অনলাইনে পাওয়া জীবনানন্দ দাশের সব কবিতা - র হাসান
- শিশুকে কীভাবে বর্ণ শেখাবেন? - গৌতম রায়
- নির্মল হালদার'র কবিতা ( রহমান হেনরীর পাঠের টেবিল) - পোয়েট ট্রি
- আজকের ইফতারিতেই, চিকেন স্যুপ একটা আইটেম হতে পারে না? - জয়ন্তী
- আমার নিজেকে ন্যাংটো মনে হবে যখন হাইকোর্টের সামনে অস্ত্র ঠেকিয়ে কেউ আমার যৌনকেশ ছিড়ে নিয়ে যাবে - আলঝেইমার ক্রিস্টোসান
- আমার দেখা ভালোলাগা কিছু চলচিত্র - মে ঘ দূ ত
- জীবনানন্দ দাশ: হাওয়ার রাত - নির্ঝর নৈঃশব্দ্য-২
- অর্ন্তজালের বাংলা ওয়েব সাইটগুলোর একটা তালিকা তৈরী করলাম। - একজন ব্লগার
- সামহোয়্যারইন ব্লগের কোন অপশনের কাজ কি? (১) - ত্রিভুজ
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- ডাউনলোড করুন ফ্রি বাংলা স্পেল চেকার - ইমন জুবায়ের
- আমার বাংলা ই-বুক সংগ্রহের এক বছর - সংগ্রহে দুই শতাধিক বই - তালিকা এখানে - মোজাম্মেল হোসেন (ত্বোহা)
- ফ্রি ই-বুক ভাণ্ডারের জগতে ঘুরে আসুন : যেকোনো বই ফ্রি পাবেন এখানে... - কোডার
লিংক, লিংক, চাই আরো ব্যাক-লিংক
০৬ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:০২
সার্চ-ইঞ্জিন অপটিমাইজেশনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় গুলোর একটি হচ্ছে ব্যাক-লিংক বা ইনবাউণ্ড লিংক। একই সাইটের ভেতরের পেইজগুলোর মধ্যে যে আভ্যন্তরীন লিংক থাকে, সেগুলোকে বলে "ইন্টারনাল লিংক"। একটি সাইট থেকে অন্য সাইটের যে লিংক থাকে, সেগুলো হচ্ছে "এক্সটারনাল লিংক" - যা আমাদের এই পোষ্টের আলোচ্য বিষয়।
এক্সটারনাল লিংক আবার কয়েক ধরনের হয়, যেমন - রিসিপ্রোক্যাল লিংক, ওয়ান ওয়ে লিংক ইত্যাদি। ক এবং খ দুটো সাইটের দুটো থেকেই যদি দুটোর সাথে লিংক থাকে, সেটাকে বলে রিসিপ্রোক্যাল লিংক। কিন্তু শুধু মাত্র ক থেকে খ-য়ের দিকে যদি লিংক থাকে এবং খ থেকে ক-য়ের দিকে কোন লিংক না থাকে, তাহলে খ-য়ের জন্য সেটা ওয়ান ওয়ে ব্যাক-লিংক। সাধারনত ব্যাক-লিংক বলতে আমরা এই ওয়ান ওয়ে ব্যাক-লিংককেই বুঝি। সার্চ-ইঞ্জিন অপটিমাইজারদের প্রতিনিয়ত চিন্তা করতে হয় তার সাইটের জন্য কিভাবে এবং কত বেশী পরিমানে ভালো মানের ওয়ান ওয়ে ব্যাকলিংক পাওয়া যায়।
ব্যাক-লিংক কেনো এত গুরুত্বপূর্ণ? সার্চ-ইঞ্জিন যে ফ্যাক্টরগুলোর উপর ভিত্তি করে ঠিক করে যে, কোন একটি বিষয়ের সার্চ-রেজাল্টে কোন সাইটটির নাম আগে দেখাবে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ব্যাক-লিংক। কোন সাইটের যত বেশী ব্যাক-লিংক থাকবে, সেই সাইটটি তত বেশী গুরুত্ব পাবে। প্রতিটি ব্যাক-লিংক একটি করে ভোট হিসেবে গণ্য হবে।
আবার শুধু ব্যাকলিংক হলেই হবে না, সেগুলো হতে হবে অবশ্যই ডু-ফলো - অর্থাৎ সেগুলো সার্চ-ইঞ্জিন ক্রলার দারা ক্রল-যোগ্য হতে হবে। ব্যাক-লিংক যত বেশী মানসম্পন্ন হবে ততই প্লাস পয়েন্ট। মানসম্পন্ন ব্যাক-লিংক কি? লিংক যত বেশী সমবিষয়ের সাইট থেকে আসবে, সেটার মান তত বেশী হবে। আপনার রেসিপি সাইটে কোন একটি খেলার সাইট থেকে আসা ব্যাক-লিংকের চেয়ে অন্য একটি রেসিপি সাইট থেকে আসা লিংকের মান হবে অনেক বেশী।
যে শব্দ বা বাক্যটিতে লিংকটি দেয়া থাকে সেটাকে বলে "এ্যাঙ্কর টেক্সট"। আপনার সাইটে আসা ব্যাক-লিংকটির এ্যাঙ্কর টেক্সটটিতে যদি আপনার সাইটের কি-ওয়ার্ডটি থাকে, সেটার মান তখন আরো বেশী হবে। সার্চ-ইঞ্জিন তখন আরো নিশ্চিত হবে যে আপনার সাইটটি সেই বিষয়ের সাথে সংগতিপূর্ণ।
মানসম্পন্ন লিংকের আরেকটি গুণ হলো সেটি যে পেইজটি থেকে আসছে সেই পেইজটির পেইজরেঙ্ক। যত উচ্চ মানের পেইজরেঙ্ক থেকে লিংক আসবে, লিংকটির মান ততই বেশী হবে। এছাড়াও .org, .edu, .gov - এই সাইটগুলো থেকে আসা ব্যাক-লিংককে সার্চ-ইঞ্জিন কমার্শিয়াল সাইটগুলোর তুলনায় অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে।
সুতরাং আপনার সাইটটিকে সার্চ-ইঞ্জিন রেঙ্কিং-এর সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে চাইলে আপনার টার্গেট হতে হবে - কত বেশী সমবিষয়ের সাইটের কত বেশী পেইজরেঙ্ক সম্পন্ন পেইজ থেকে কত বেশী ব্যাক-লিংক পাওয়া যায়। যত বেশি মানসম্পন্ন ব্যাক-লিংক, তত বেশী সাফল্য। সুতরাং লেগে পড়ুন এখন থেকেই।
---------------------------------------------------------------------------------
Bangladesh Travel Assistance - Free travel info on Bangladesh
প্রকাশ করা হয়েছে: সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বিভাগে । সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৪৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: বিড়াট বিষয়। ইচ্ছা আছে বলার।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: দেখি..যদি মানুষের আগ্রহ থাকে, আর যথেষ্ট আজাইরা সময় পাই।
গৌতম রায় বলেছেন:
দারুণ পোস্ট। যারা এসইও নিয়ে কাজ করেন, তাদের কাজে লাগবে।
লেখক বলেছেন: কাজে লাগলেই লেখা স্বার্থক।
এখানে যারা আসে তারা সবাই ব্লগার। কাজেই এদের সবারই এসইও নিয়ে কাজ করার কথা। শৌখিন ব্লগিং থেকে প্রফেশনাল ব্লগিং-এ এসে এখানকার সবার জন্যই রয়েছে ভালো পরিমান রোজগার করার সুযোগ। প্রয়োজন সচেতনতা।
অমাবশ্যার চাঁদ বলেছেন:
সুন্দর লেখায় অনেকগুলো প্লাস
লেখক বলেছেন: ধন্যবাদ।
সািদক বলেছেন:
আরেকটা প্লাসের পালক +করলাম....
লেখক বলেছেন: ধন্যবাদ।
প্লাসের চেয়ে পোষ্টগুলো কাজে লাগলে খুশি হব।
পান্থ বিহোস বলেছেন:
সত্যি কাজের পোস্ট। প্রিয়তে রাখলাম। মাঝে মাঝে পড়ার জন্য।একটা বিষয়-- আমি যে সাইটে ব্যাকলিংক রাখবো, কী করে বুঝবো সেটা ডুফলো নাকি নোফলো?
লেখক বলেছেন: একটু অপেক্ষা করেন। ডু/নো-ফলো নিয়ে পোষ্ট দিচ্ছি।
পান্থ বিহোস বলেছেন:
ধন্যবাদ, আমি অপেক্ষায় থাকলাম...
তুষার আহাসান বলেছেন:
আমি ও
মহসিন০৮ বলেছেন:
ধন্যবাদ।
অহনাব বলেছেন:
Technology Basic || TechnologyBasic || টেকনোলজিবেসিক || টেকনোলজি বেসিক All Basic Concepts Of Technology In bangla like as wikipedia style ! you can say it is a technology dictionary. more than 1000 technology term included in this site.
এটি এমন একটি প্ল্যাটফরম যেখানে ১০০০ এর চেয়েও বেশি টেকনোলজি টার্মের উপর বেসিক কনসেপ্ট দেয়ার চেষ্টা করা হয়েছে। সাথে সাথে উইকিপিডিয়া স্টাইলে যুক্ত করা হয়েছে ছবি ও ব্যাকলিঙ্ক, যাতে ভিজিটররা প্রতিটি ওয়ার্ড খুব সহজেই বুঝতে পারে।
১০০০ পেজের বিশাল সাইটে আপনাকে স্বাগতম !এটি এমন একটি প্ল্যাটফরম যেখানে ১০০০ এর চেয়েও বেশি টেকনোলজি টার্মের উপর বেসিক কনসেপ্ট দেয়ার চেষ্টা করা হয়েছে। সাথে সাথে উইকিপিডিয়া স্টাইলে যুক্ত করা হয়েছে ছবি ও ব্যাকলিঙ্ক, যাতে ভিজিটররা প্রতিটি ওয়ার্ড খুব সহজেই বুঝতে পারে।
১০০০ পেজের বিশাল সাইটে আপনাকে স্বাগতম !
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















