আমার প্রিয় পোস্ট

রায়হান রাইন

‌‌''জন্মদাগ'' থেকে নির্বাচিত কয়েকটি কবিতা

১৪ ই আগস্ট, ২০০৮ রাত ১২:২৬

শেয়ারঃ
0 0

১. আত্মরক্ষা

স্বপ্নে দেখলাম অজ্ঞাত এক বন্দুকধারীকে;
খুব কাছ থেকে একজোড়া পাথরের চোখ আমাকে দেখল।

বাবা বললেন, মৃতদের কারো কারো আত্মীয়-স্বজনকে তিনি চেনেন;
তারা আমার মায়ের পাঁজরে দিনরাত দীর্ঘশ্বাস ফেলে।

দেখলাম, কবরের বেড়া ধরে এক বৃদ্ধ চীৎকার করছেন,
সেই চীৎকার-গর্ভে কেউ কি চাইছে ঘুমাতে আরও অন্তত একশোটি বছর?


২. অপদার্থ

গাঙে সাঁতার কেটে গ্রামে এক বাঘ এলো;
জ্বলন্ত আগুন-উজ্জ্বল এক বাঘ;
যে বাড়িতেই যায় পিঁড়ি পেতে বসতে দেয় সবাই।

একবার গরীব কৃষক লাঙল টানিয়ে নিলো,
নিরুপায় বৃদ্ধ মোট বওয়ালো তাকে দিয়ে;
গ্রামান্তের করুণ বেশ্যাটির সঙ্গে তার ভাব।

সে কোনো ধর্ম প্রচারের চেষ্টা করেনি,
মারাও গিয়েছিল অন্য দশটা অপদার্থের মতো!


৩. বিস্মরণ

যখন আমরা ভুলে যাই ছেড়ে আসা কোনো ঘাটের নাম;

কোনো চেনা মুখ যখন কিছুতেই আর মনে পড়ে না;

যখন ভুলে যাই কততমবার অংশ নিচ্ছি শোকমিছিলে;

যখন জল বিস্মৃত হয় তোমার গন্ধ;

যখন গ্রহিতা ভুলে যায় কে তাকে রক্ত দিয়েছিল;

যখন দেয়া হয় না নতুন দুঃখের নাম;

যখন আমরা মনে করতে পারি না শেষবার কবে বেঁচে উঠেছি নিজেদের দেহে

ধসে পড়া কবরের গা থেকে তখন ঝুলে থাকে বরফশাদা একখানা হাত।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
প্রকাশ করা হয়েছে: শব্দের উঠান  বিভাগে । সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:০৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৪ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৫৫
মাহবুব মোর্শেদ বলেছেন: বিস্মরণ সবচেয়ে ভাল লাগলো।
২. ১৫ ই আগস্ট, ২০০৮ রাত ১১:২২
জামাল ভাস্কর বলেছেন: জন্মদাঁগ কি তোমার বইয়ের নাম নাকি?
১৬ ই আগস্ট, ২০০৮ রাত ১২:১২

লেখক বলেছেন: এই নামে একটা সিরিজ লিখেছিলাম, আলাদা উপশিরোনাম দিয়ে গোটা পঁচিশেক হবে। পরের বইয়ের নাম এই নামে হবে কিনা ঠিক করি নাই।

৩. ১৫ ই আগস্ট, ২০০৮ রাত ১১:২৭
ইফতেখার ইনান বলেছেন: বিস্মরণ অসাধারন লাগল স্যার... শুভেচ্ছা জানবেন।
১৬ ই আগস্ট, ২০০৮ রাত ১২:১৫

লেখক বলেছেন: ধন্যবাদ, ইনান। তোমার সঙ্গে দেখা হয় না অনেকদিন।

৪. ১৭ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:৪১
মাঠশালা বলেছেন: আমার তিনিটই কবিতাই আলাদা ভাবে ভালো লাগলো।
৫. ১৮ ই আগস্ট, ২০০৮ রাত ১১:২৯
ইমরান মাঝি বলেছেন: লেখা গুলো ভালো লাগল
৬. ১৯ শে আগস্ট, ২০০৮ রাত ১:০০
মুজিব মেহদী বলেছেন: পাঠোত্তরে নিজেকে বেশ তৃপ্ত ও ঝরঝরে লাগছে।
৭. ২৫ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:২৮
ইমরান খান ইমু বলেছেন: বিস্মরণ ভালো লাগলো বেশী...ব্লগ এ ভিজিটের আমন্ত্রন রইল...
২৫ শে আগস্ট, ২০০৮ রাত ১১:০৮

লেখক বলেছেন: ধন্যবাদ, আমন্ত্রণ গ্রহণ করলাম।

৮. ২৭ শে আগস্ট, ২০০৮ রাত ২:০৪
ফাহমিম বলেছেন: বিস্মরণ এর ট্রান্সলেশান টা পড়লাম মাত্র পোয়েমহান্টার এ।মনে মনে ভাবছিলাম অরিজিনাল টা কই পাই।এখানে পেয়ে ভালো লাগলো স্যার।

আরো লেখা দেবেন।আসবো পড়তে।
২৭ শে আগস্ট, ২০০৮ রাত ৩:১১

লেখক বলেছেন: ধন্যবাদ, ফাহমিম।

১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:২৮

লেখক বলেছেন: ধন্যবাদ।

১০. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৫৮
মোর্শেদ শেখ বলেছেন: খুব ভালো লাগলো।

বিস্মরণ অসাধারণ।
১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৩০

লেখক বলেছেন: ধন্যবাদ।

১১. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:০৬
প্রচেত্য বলেছেন: চমতকার থেকে চমতকার তার থেকেও বেশী
বোধহয় তারও বেশী
খুব বেশী চমতকার লেখাগুলো
১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৩১

লেখক বলেছেন: ধন্যবাদ প্রচেত্য, কবিতাগুলো পড়েছেন এ জন্য।

১২. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৩৯
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: অদ্ভুত ভালো লাগলো। এরকম একটা একটা বাক্যে আলাদা করে বর্ণনাভঙ্গিটি অসাধারণ হয়ে ধরা দিলো। প্রিয়তে নিলাম। মাঝে মাঝে পড়া হবে!
কবি ভালো থাকুন।
১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৫৮

লেখক বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ। শুভকামনা।

১৩. ১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:২৮
মিতুলদত্ত বলেছেন: আপনার শেষ লেখাটা এত ভালো যে আজই প্রিয়তে নেওয়া ব্যাপারটা শিখে নিলাম।

প্রথমটাও ভালো লেগেছে। একটা খুব ভালো ব্যাপার আছে আপনার মধ্যে যে কবিতায় অহেতুক কোনো অস্ত্যর্থক ইতি টানার চেষ্টা আপনি করেন না।

আমার কাগজের জন্য যদি লেখা চাই, পাবো কি? আমি কবিয়াল নামে একটি কাগজ করি, যা আগামী জানুয়ারিতে বেরোবে। কলকাতা বইমেলার আগে আগে। আপনার কবিতা পেলে সত্যিই খুব ভালো লাগবে।

ভালো থাকুন।
১৪. ১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৩৮
মিতুলদত্ত বলেছেন: eikhane pathan

২৪ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:৫৭

লেখক বলেছেন: কবিয়ালের জন্য কবিতা পাঠাবো, সানন্দে। কবিতা পড়েছেন, মন্তব্য লিখেছেন, কবিতা চেয়েছেন পত্রিকার জন্য-- সবকিছুর জন্য অশেষ ধন্যবাদ আপনাকে।
শুভকামনা।

১৫. ২৬ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:২১
অ রণ্য বলেছেন: এই কবিতাটিতে মন্তব্য না করে থাকতে পারলাম না
আমার খুব-ই ভাল লেগেছে
৩০ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:২৭

লেখক বলেছেন: ধন্যবাদ, অরণ্য। ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো। শুভকামনা।

১৬. ১১ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:৫৮
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
দেখলাম, কবরের বেড়া ধরে এক বৃদ্ধ চিৎকার করছেন,
সেই চিৎকার-গর্ভে কেউ কি চাইছে ঘুমাতে আরও অন্তত একশোটি বছর?
_____________________________________________
অসাধারণ; রাইন।
শুভকামনা।
১১ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৪৮

লেখক বলেছেন: ধন্যবাদ নির্ঝন নৈঃশব্দ্য। ভালো থাকুন। শুভেচ্ছা।

২৭ শে জুন, ২০০৯ রাত ১:৪৭

লেখক বলেছেন: ধন্যবাদ, কাজল রশীদ।

১৮. ২১ শে জুন, ২০১০ বিকাল ৪:৫০
মিতুলদত্ত বলেছেন: আপনার এই কবিতাগুলো আমি কবিয়ালের ব্লগের জন্য নিয়ে নিলাম...কিছুতেই লোভ সামলাতে পারলাম না...

View this link
০৮ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৩৬

লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ, মিতুল দত্ত।

 

মোট সময় লেগেছে ২.৮১৩২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ