আমার দিনলিপি

আমার প্রিয় পোস্ট

রায়হান রাইন 

নতুন কবিতা: ঘোড়া

১৫ ই জুন, ২০১০ রাত ৮:২৭

লাল ঘোড়া ছুটছে,
স্বপ্নে সে প্রসব করেছে ছানাটিকে।
খড়গাদার ভেতর টলমল পায়ে দৌড়াচ্ছে শিশু।
ঘোড়াটি ক্লান্ত,
ঘুমাবে সে গানের বাক্সের ভেতর।

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

নিসিম এজেকিয়েলের কবিতা

০৮ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০৩

[নিসিম এজেকিয়েল (১৯২৪-২০০৪ খ্রী.): জন্ম ভারতের মুম্বাইয়ে। বেনে ইসরায়েল বলে পরিচিত ইহুদি সম্প্রদায়ের এক পরিবারে তার জন্ম ও বেড়ে ওঠা। মুম্বাইয়ের উইলসন কলেজে এম.এ. পড়েন সাহিত্যে এবং লন্ডনের ব্রিকবেক কলেজে পড়েন দর্শন বিষয়ে। কাজ করেছেন দি ইলাস্ট্রেটেড উইকলি অফ ইন্ডিয়া ও অল ইন্ডিয়া রেডিওতে। ইমপ্রিন্ট নামের একটি সাহিত্য মাসিকের সহ-প্রতিষ্ঠাতা...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

আইয়াপ্পা পানিকরের কবিতা

০২ রা নভেম্বর, ২০০৯ রাত ১:২১

[আইয়াপ্পা পানিকর (১৯৩০--২০০৬ খ্রী.)-এর জন্ম কেরালায়। মালয়ালাম সাহিত্যে আধুনিকতার সূত্রপাত এঁরই কবিতার মধ্য দিয়ে। মালয়ালাম ও ইংরেজি উভয় ভাষাতেই কবিতা রচনা করেছেন। খ্যাত ছিলেন ক্রিটিক এবং পণ্ডিত হিসেবেও। কবিতার জন্য কেরালা সাহিত্য অকাদেমি পুরস্কার পান ১৯৭৫ সালে। ক্রিটিসিজমেও একই পুরস্কার পান ১৯৮৪ সালে। ওই বছরই পেয়েছেন কেন্দ্রীয় সাহিত্য আকাদেমি পুরস্কারও।...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে

অরুণ কোলাৎকারের কবিতা

১২ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৩৮

অরুণ কোলাৎকারের কবিতা

[অরুণ কোলাৎকারের (১৯৩২--২০০৪ খ্রী.) জন্ম ভারতের মহারাষ্ট্রে। মারাঠি ও ইংরেজি উভয় ভাষাতেই কবিতা লিখেছেন। ইংরেজি ভাষায় লেখা তাঁর কাব্যগ্রন্থ জেজুরি (১৯৭৬) কমনওয়েল্থ কবিতা পুরস্কার পায় ১৯৭৭ সালে। জেজুরি ৩১ টি অংশে বিভক্ত একটি দীর্ঘ কবিতা। পশ্চিম মহারাষ্ট্রের একটি ছোট শহর জেজুরি। সেখানে খাণ্ডব মন্দিরে ভ্রমণের কাব্যিক দিনপঞ্জী...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে

একটি দুঃস্বপ্ন ও অন্যান্য বাস্তব

২২ শে জুলাই, ২০০৯ রাত ২:০৫

বিভাগে যে ঘরটাতে বসি, সেখানেই বসে কাজ করছিলাম। সন্ধ্যার পরে সচরাচর যেভাবে নির্জন ঐ কম্প্লেক্সে যাই, সেভাবেই গেছি, কিছু লিখব ভেবে হয়তো কাগজ-কলম সামনে নিয়েই বসেছিলাম; ততক্ষণে রাত নেমেছে, সে সময়ে তো নয়ই, সন্ধ্যা নাগাদও করিডোরে কারো পায়ের শব্দ কখনো শুনি না। কিন্তু খুব তাৎক্ষণিকভাবে আমার ঘরে দুই যুবক ঢুকে...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে

অনেক দিন পর বোর্হেসকে নিয়ে

০৮ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:২৯

১.
অনেকদিন আমাদের আলাপে বোর্হেসের কোনো নামগন্ধ নাই। একটা সময় ছিল যখন বেশি দিন ধরে আমাদের বৈকালিক কি সান্ধ্য-আলাপে বোর্হেস-প্রসঙ্গ না উঠলে কেউ আশঙ্কাপ্রকাশের উচ্চারণে বলতো, আহা! বোর্হেসকে নিয়ে আমরা অনেকদিন কোনো কথা বলছি না। ইদানীং আমার চারপাশে যারা আছে, তাদের কারোরই বোর্হেস-ব্যাপারে আগ্রহ নেই। কিছুদিন আগে একবার আড্ডার মাঝখানে আকস্মিকভাবে...

পোস্টটি ৯ জনের ভাল লেগেছে

প্রতিবাদ ও প্রতিরোধের ‌'অন্য' ভাষা

২২ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৫৮

যার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ, চরমভাবে ব্যর্থ একটি ছাত্র-আন্দোলন হয়ে গেলো যার বিরুদ্ধে এবং ক্ষমতার জোরে ইতোমধ্যে খালাস পেয়ে, বিভাগে জয়েন করে পুনরায় চেয়ারমেন হয়ে বসেছে যে শিক্ষক, সেই ছানোয়ার হোসেন আজ বেদমভাবে প্রহৃত হলো ছাত্র-ছাত্রীদের হাতে। এ ঘটনায় আজই জরুরি সিণ্ডিকেট বসে পাঁচজন শিক্ষার্থীকে সাময়িক বহিস্কার করেছে এবং তাদেরকে...

পোস্টটি ৯ জনের ভাল লেগেছে

'‌জন্মদাগ' থেকে আরও কয়েকটি কবিতা

২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৪০

১. পায়রা

যা থাকে শীত-আকাশের গুটানো আস্তিনের ভেতর যা আছে সান্ধ্য-উন্মাদের অনর্গল প্রলাপে যার টান মাটি থেকে সবুজ পাতাগুচ্ছের দিকে যা বেড়ে ওঠে কাটাকুটিভরা মলিন রাফখাতার ভেতর

বাবা শিখিয়েছিলেন কিভাবে কেটে বের করতে হয়...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

একটি সাক্ষাৎকারের লিংক

২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:১৬

সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় যৌন নিপীড়নের অভযোগ থেকে অব্যাহতি দেয়া হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক ছানোয়ার হোসেনকে। আন্দোলনের পুরোটা সময় জুড়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি নজিরবিহীনভাবে শিক্ষার্থীদের প্রতিপক্ষরূপে তৎপরতা দেখিয়েছেন অভিযুক্ত ঐ শিক্ষকের পক্ষে। তদন্ত কমিটি কী ধরনের প্রমাণ খুঁজেছে তা জানার জন্য তদন্তরিপোর্টগুলো জনসমক্ষে আনা দরকার,...

পোস্টটি ৫ জনের ভাল লেগেছে

আসুন, একজন যৌন নিপীড়ককে নিয়ে কী করা যায় আমরাও ভেবে দেখি

০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:১৯

পাঠক, একটি চরিত্রের মুখে কিছু সংলাপ, পড়ুন:
'তুমি কি প্রেম কর? বয়ফ্রেন্ড আছে? থাকলেও অসুবিধা নাই, তুমি আমার সাথে প্রেম করবা।'
'বাড়াবাড়ি করলে দুই বছরেও পরীক্ষা হবে না।'
‌'আসো আমার কাছে আসো, তোমাকে দোয়া করে দেই।'
'আমি ডিপারমেন্টের চ্যারমেন, আমার হাতে আড়াইশো নম্বর।'
'তুমি তার সুফল পাবা। মাঝে মধ্যে আসলা, একটু হাত ধরলাম,...

পোস্টটি ২২ জনের ভাল লেগেছে



   পরের পাতা
মোট সময় লেগেছে ০.০৭৫৯ সেকেন্ড
সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ১৫টি
  • মন্তব্য করেছেন: ১২৩টি
  • মন্তব্য পেয়েছেন: ২৪৪টি
  • ব্লগ লিখেছেন:  ৪ বছর ৬ মাস
  • ব্লগটি মোট  ৮৭৫৩ বার দেখা হয়েছে

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ