somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রাচীন গ্রিসের একটি কবিতা : যুদ্ধস্মৃতি : কবি : জেনোফানেস

২৭ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[জেনোফানেসের (৫৭০-- ? খ্রী.পূ.) জন্ম গ্রীসের আইয়োনিয়ায় হলেও জীবনের বেশির ভাগ সময় কাটিয়েছেন দক্ষিণ ইতালীতে। এলিয়ার পারমেনিদেসের গুরু ছিলেন এই জেনোফানেস। গ্রিক, ইথিওপীয় ও থ্রেসীয় সংস্কৃতির সংঘাত দেখে তার মধ্যে এমন এক বৈচারিক দৃষ্টিভঙ্গি জন্মেছিল যে তিনি কোনো কিছুকেই আর প্রশ্নহীন ভাবে মানতে পারেন নাই। এক রকম অজ্ঞেয়বাদীই হয়ে উঠেছিলেন। বলতেন, জড়জগৎ বা দেবতাদের নিয়ে আমরা যা-কিছুই বলি না কেন তা যে ঠিক, সেইটা কীভাবে বোঝা যাবে? হোমার ও হেসিওডের এনথ্রপোমরফিক ঈশ্বরের ধারণাকে বর্জন করে বলেছিলেন, ঘোড়া বা সিংহের যদি হাত থাকতো আর তারা যদি আঁকতে জানতো, তবে তাদের ঈশ্বরকে তারা নিজেদের আদলেই আঁকতো। জেনোফানেস পীথাগোরীয়দের ধর্মমত নিয়ে চটা ছিলেন। তাদের আত্মার শরীর-ভ্রমনের তত্ত্ব নিয়েও তার বিদ্রুপাত্মক কথা আছে। একবার নাকি পীথাগোরাস রাস্তায় এক কুকুরকে পেটাতে দেখে বলেছিলেন, তোমরা কুকুরটাকে মারছো কেন, আমার এক পরিচিত বন্ধুর আত্মাকে দেখতে পাচ্ছি কুকুরটার ভেতর! এই কথা জেনোফানেস মজা করে বলতেন। এথেন্স ও স্পার্টার মধ্যেকার দীর্ঘস্থায়ী পিলোপনেসীয় যুদ্ধের আগে উভয়েই মিলিত ভাবে বাইরের শত্র“ পারসীকদের বিরুদ্ধে (রাজা দারায়ূস আর জারাক্সিস) যুদ্ধ করেছে। জেনোফানেসের কবিতার যুদ্ধস্মৃতি সেই যুদ্ধের।]

যুদ্ধস্মৃতি

শীতকালে হাত-পা ছড়ায়ে দিয়ে কুশনে
অগাধ আর উষ্ণ কুশন, কড়মড় করে বুটকলাই
চিবোতে চিবোতে আর আগুনের ধারে মিস্টি ওয়াইন খেতে খেতে...

ওইটাই উপযুক্ত সময় পরস্পরকে জিজ্ঞাসা করার:

যেন অডিসিউসকে:
“কে আপনি জনাব, কোথা থেকে, কেন এসেছেন?”

--কিংবা ঢুলুঢুলু চোখে:
“আর তোমার পেছনে রয়ে গেছে কতগুলো বছর, হে বজ্র-হৃদয়?

--বা খুব প্রশান্তভাব নিয়ে:
“তুমি কি তবু পৌঁছাতে পেরেছিলে মানুষের ভূ-সম্পত্তির কাছাকাছি, যখন পারসীকরা এলো?”


থিওডোর ব্ল্যানচার্ডকৃত ইংরেজি অনুবাদ থেকে
উৎস: নর্টন এনথোলজি অফ ওয়ার্ল্ড পোয়েট্রি
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:৫০
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ প্রত্যাবর্তন

লিখেছেন ইসিয়াক, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৬:৪৪


চন্দ্রা পশ্চিমের বারান্দায় উদাস হয়ে দাঁড়িয়ে আছে।আকাশে ছড়ানো ছেটানো  মেঘ, সেই মেঘের মতই তার মনটা আজ  বিক্ষিপ্ত ।
ইদানীং মা কি সব সন্দেহ করে তাকে।অকারণই মনে হয় তার কাছে। তারই... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধে কেউ জয়ী হয়না, যুদ্ধ বন্ধ হলে মানবতার জয় হয়।

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৪৩

যুদ্ধে কে জয়ী হয়েছে?

আমার উত্তর খুব সহজ- কেউ না।
যুদ্ধের প্রকৃত বিজয়ী বলে কেউ থাকে না। যুদ্ধ যখন শুরু হয়, তখন শুধু সৈনিক নয়; মায়ের বুক খালি হয়, শিশুর ভবিষ্যৎ ভেঙে... ...বাকিটুকু পড়ুন

ষো-ল-ব-ছ-রঃ আর কি বর্ষপূর্তি পোস্ট লেখা হবে?

লিখেছেন আমি তুমি আমরা, ১৮ ই জুন, ২০২৬ বিকাল ৪:০৬



অবাক হয়েই চেয়ে দেখি
কখন এমন হলো?
এইতো আমার ব্লগবাড়ীটার
বয়স হল ষোল।

দুরুদুরু বুকে তখন
খুলেছিলাম ‘নিক’।
ফেলতে পলক, পেরিয়ে গেল
ষোল বছর ঠিক।

ফেসবুক আর ইউটিউবের
আছড়ে পরে ঢেউ।
সামুপাড়ায় এখন কি আর
উঁকি মারে... ...বাকিটুকু পড়ুন

কটা দুলাল

লিখেছেন শেরজা তপন, ১৮ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪১



বাল্য বন্ধু শফির ফোন পাইলেই টেনশনে থাকি। কোন একটা দুঃসংবাদ নিশ্চিত। আর সেটা যদি হয় সকাল বেলা তবে তো কথাই নেই। যদিও আমাদের মধ্যে আন্তরিকতার ঘাটতি নেই মোটেও তবুও... ...বাকিটুকু পড়ুন

জীবন পর্ব -১

লিখেছেন মায়াস্পর্শ, ১৮ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৫২



(শালবন ভ্রমণ)
২০১২ সাল। সদ্য পাশ করে বের হয়েছি। কঠিন সময় পার করছিলাম। এদিক-সেদিক স্টেজ শো করে যে পেমেন্ট পেতাম, বাড়িতে ফিরতে ফিরতেই প্রায় শেষ হয়ে যেত। সকালে মায়ের হাতে... ...বাকিটুকু পড়ুন

×