ভবিষ্যত সরকার প্রধানদের সর্বশেষ নির্বাচনী টিভি ভাষন…
২৭ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কিছুক্ষন আগে শেখ হাসিনা টিভিতে ভাষন দিয়েছেন। শুরুতেই তিনি উদ্গীরন করেন চরম বিষেদাগার পূর্ববর্তী সরকারগুলোর প্রতি। তারপর শুরু করেন সেই পুরোনো ইতিহাসের পুনরাবৃত্তি। এরপর বাংলাদেশের সমস্ত ভালো কাজের জন্য প্রত্যেকটি কৃতিত্ব দাবী করে বসেন। তাই যদি হয় তবে জাতীয় পার্টির সংগে সিন্ডিকেট গঠন কেন? পরে শুরু হয় প্রায় কয়েকশত আশ্বাস দেওয়া যার সবকিছু পূরন শুধু স্বপ্নেই সম্ভব। আশ্বাসের আর একটিও বাকী নেই সম্ভবতঃ। এসব আশ্বাসের যদি এক দশমাংশও বাস্তবায়িত হয়, তবে বাংলাদেশ পরিণত হবে পৃথিবীর শ্রেষ্ঠ দেশ অসম্ভব রকম স্বলসময়ে। যা অনুকরণীয় হবে পৃথিবীর যেকোন সভ্য দেশের জন্য। আল্লাহ যেন তাই করেন আমাদের সৌভাগ্য গড়তে। সবশেষে খুব কায়দা করে ধর্মকে টানার মাধ্যমে তার সত্যের অপলাপ, অবিশ্বাস্য অসংখ্য আশ্বাস আর বিষেদাগারে ভরা বয়ানের পরিসমাপ্তি ঘটে। আমরা বাংলাদেশীরা কেউ কিছু বুঝিনা। উনারা যা বলবেন আমাদের তাই করতে হবে এবং বুঝতে হবে। খুব সম্ভবত এবারের নির্বাচনে আওয়ামী লীগ রেকর্ড করবে এই বাংলাদেশে এবং তা হবে বি.এন.পি-এর ভুলে ভরা শাসন আর হঠকারীতার জন্যে। আসলে অতীত থেকে কেউ শিক্ষা নেয়না। হায় আমাদের দূর্ভাগ্য। এখন চলছে মুদ্রার অপর পৃষ্ঠা বেগম খালেদা জিয়ার বয়ান, একইভাবে তবে অনেকটা পরিশীলিত.........। এখন আমাদের অপেক্ষা সেই তথাকথিত পুনঃ গণতন্ত্রের। এসবের শেষ হবে কবে আমরা কেউ জানিনা!!!!
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ
চলতি পথের গল্পঃ এক ‘মরচুয়ারী’র পথে দেখা কিছু...
...বাকিটুকু পড়ুনআদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক...
...বাকিটুকু পড়ুন
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন