
আর কেঁদনা আকাশ
আকাশ তুমি আর কেঁদনা
নিষ্ঠুর এই বালুকা পৃথিবী মুহুর্তেই
শুষে নেবে হাজার হাজার কষ্টের পর
কষ্টের অশ্রুকণা তোমার ।
বুনো বেড়ালের মতই মুছে ফেলবে
তার পদচিহ্ন যা এঁকেছিল !
কেউ বুঝবেনা তোমার ব্যথাতুর
হৃদয়ের জীর্ণ আর্তনাদ ।
তবে কেন শুধু কেঁদেই যাবে ,
ক্ষয়েই যাবে একটু একটু করে অনেক ... ।
আকাশ তোমার কষ্টের লোনা জলে
ভাসলেও ভাসতে পারে
গ্রাম থেকে শহর আবার শহর
থেকে আবারও গ্রাম !
শুধু জন্মাতে পারেনা-পারবেনা এই
নিষ্ঠুর পৃথিবীর হৃদয় পিঞ্জরে
তিল পরিমান বীজ...।
আর কেঁদনা আকাশ ,
তোমার ওই ধূসর বুকের নিংড়ানো কষ্টচ্ছটায়
সবাই ভালো থাকে-ভালো আছে
শুধু আমি ভালো নেই ...।

নীল আকাশে লেগেছে আগুন
দূর আকাশটা সেজেছে আজ,
কৃষ্ণচূড়ার লালে-
উদাস হয়ে রয়েছে চেয়ে
কেউ আসবে তারই হয়ে
নিদ নাই যে ভালে ।
সবুজ শ্যামল কিছুই যে তার
মন চাহে না আজ
নদীর বুকে উপচা স্রোতে
মন শুধু রয় তারই ব্রতে
ভুলিয়ে সকল কাজ ।
প্রতীক্ষারই তীব্র জ্বালায়
আকাশে লেগেছে আগুন-
সোনা খাঁটি হয় আগুনে জ্বলে
মেনেছে হার এ কথা বলে
তাই ফিরায়ে দিয়েছে ফাগুন
নীল আকাশে লেগেছে আগুন ।
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১২ রাত ১২:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



