
- টাকা এনেছ ?
- জ্বী স্যার এনেছি , এই যে নিন .
আমি টাকাটা দিয়ে দিলাম , আর দেখলাম লোভাতুর চাহনি নিয়ে তিনি টাকাটা গুনছেন |কিন্তু আমার সহ্য হলো না , আমি উনার মুখ বরাবর একটা ঘুষি মারলাম , টাকাতো পরে গেলই উনি নিজেও পরে গেলেন , স্যারের ঠোঁটের কোনা দিয়ে রক্ত পরছে , সেই রক্তে আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে মেঝের সাদা রঙের টাইলস গুলো | চলে আসার সময় আরেকটা ঘুষি মারলাম তার কপালের বা পাশে , মনে বিস্তর আনন্দ লাভ করলাম |
এরপর স্যারের সাথে খুব একটা দেখা করতাম না কিন্তু তারপরও দেখা করতেই হত কারণ তাকে ঘুষ দিয়েই চাকরিটা পেলাম |
একদিন হলো কি আমার একটা প্রজেক্টে তার সাইন লাগবে , গেলাম সাইন করাতে , তিনি নানান অজুহাত দেখাতে লাগলেন , মোদ্দা কথা সাইন করতে হলে কিছু এক্সট্রা ছাড়তে হবে , আমার প্রচন্ড মেজাজ খারাপ হয়ে গেলো , সাথে সাথে খপ করে তার গলাটা চেপে ধরি , যখন মুখ দিয়ে জিভটা লম্বা হয়ে বের হয়ে আসে , চোখ গুলো কোটর থেকে বের হওয়ার আপ্রাণ চেষ্টা চালায় তখন গলাটা ছেড়ে দেই . তিনি হাসফাস করতে থাকেন আমি বিপুল আনন্দ লাভ করি |
এরপর আবার একদিন হলো কি অনুপস্থিতির জন্য আমি ছুটির আবেদন করতে গেলাম তিনি ছুটি দেবেন না | কাতর ভাবে অনুনয় করে বললাম আমার ছুটিটা বিশেষ ভাবে দরকার তবু দেবেন না , মাথাটা দপ করে জ্বলে উঠলো , খামচে ধরলাম তার থলথলে গালটা , ডান হাতের পাঁচ আঙ্গুল বসিয়ে দিলাম খুব গভীর করে , তারপর লাল রক্তের ধারা বের হয়ে এলো , একটা লাথি দিয়ে চলে আসলাম |
অফিসে স্যারের সাথে প্রায়ই এর ওর ঝামেলা হয় শুধু আমিই ব্যতিক্রম ঝামেলা এড়িয়ে বসের কথামতো চলি , তবু সেদিন কি একটা কারণে তিনি প্রচন্ড ঝাড়ি মারতে লাগলেন আমাকে , আমি বেশিক্ষণ সহ্য করতে পারলাম না ঝট করে হাত দুটা মটাস করে ভেঙ্গে দিলাম , চিৎকার করার আগেই বা পায়ের হাটুর উপর মারলাম একটা লাথি পরক্ষনেই ডান পায়েও | গোড়া কাটা গাছের মতো পড়ে গেলেন তিনি , কোন শক্তিই নাই কিছু করার | অপমান আর রাগের চরম প্রতিশোধ নিলাম আমি |
এ মাসের বেতন নেবার সময় হয়ে এসেছে , এবার আবার কি ঝামেলা করে কে জানে ? কিন্তু আমার টাকা খুব দরকার , অবশ্য তা প্রতিমাসেই দরকার পরে . মধ্যবিত্তের সংসার ! বেতনের কথা বলাতে শুনতে হলো আরো পরে দেবে , অথচ আমার দরকার আজ কালের ভিতর , বেশি চিল্লা চিল্লি করলে চাকরি হারানোর সমূহ সম্ভাবনা আছে . কি করব চুপচাপ থাকি |
হঠাত একদিন মনে হলো লোকটাকে পিটুনি দিলে কেমন হয় ? সত্যি করেত আর দেয়া যাবে না , মনে মনে দিলে কেমন হয় ? তারপর থেকে যখনই পাই তখনই পিটাই আর অনুভব করি এক অসামান্য সুখ আমাকে ছুয়ে যায় , সেই শুরু আজো আমি এটা করে যাচ্ছি !
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১২ রাত ১২:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



