somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এমএলএম কোম্পানির প্রতারণা বন্ধে আইন করার সুপারিশ - আরেকটি প্রতারণা??

১১ ই আগস্ট, ২০১০ সকাল ১১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এর মানে কি?

সূত্র: প্রথম আলো
***********
মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানিগুলোর প্রতারণা বন্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটি। বৈঠকে উত্থাপিত সুনির্দিষ্ট অভিযোগ তদন্তের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে। এ বিষয়ে মন্ত্রণালয় কমিটির পরবর্তী বৈঠকে প্রতিবেদন জমা দেওয়া হবে। গতকাল মঙ্গলবার সংসদ ভবনে সংসদীয় কমিটির এ বৈঠক হয়।

সূত্র জানায়, বৈঠকে ডেসটিনি, নিউওয়ে, গ্রেট ইন্টারন্যাশনাল নেটওয়ার্কসহ বেশ কয়েকটি এমএলএম কোম্পানির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপন করা হয়। এ নিয়ে কমিটির সদস্যরা ক্ষোভ প্রকাশ করে বলেন, কোনো আইন বা নীতিমালা না থাকায় সাধারণ মানুষের সঙ্গে এমএলএম কোম্পানিগুলোর প্রতারণা দিন দিন বাড়ছে।
বৈঠকে উপস্থিত কমিটির সদস্য বাণিজ্যমন্ত্রী ফারুক খান প্রথম আলোকে বলেন, বৈঠকে কয়েকটি এমএলএম কোম্পানির বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছে। এসব অভিযোগ তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

লুৎফুল হাইয়ের সভাপতিত্বে বৈঠকটি হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে লুৎফুল হাই বলেন, এমএলএম কোম্পানিগুলোর বিরুদ্ধে প্রতারণার অনেক অভিযোগ রয়েছে। এসব কোম্পানি ভবিষ্যতে যাতে অনৈতিক কাজ না করতে পারে, সে জন্য কমিটি মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলেছে।

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবুল কাশেম, শেখ আফিল উদ্দিন, রুমানা মাহমুদ, জয়নাল আবেদীন ও এম আবদুল লতিফ।

********



এখন আইন নাই মানে কি এতদিন যা করল তার কোন বিচার হবে না?

প্রতারনার অভিযোগের জন্য প্রচলিত আইন যথেষ্ঠ মনে হচ্ছে না?

"আইন বা নীতিমালা না থাকায় সাধারণ মানুষের সঙ্গে এমএলএম কোম্পানিগুলোর প্রতারণা দিন দিন বাড়ছে।" তার মানে কি নীতিমালা থাকলে এমএলএম বৈধ?

"এসব কোম্পানি ভবিষ্যতে যাতে অনৈতিক কাজ না করতে পারে, সে জন্য কমিটি মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলেছে।" এতদিন যা করল তার কি হবে?? কোটি কোটি টাকা যে লুটে নিল তার কোন বিচারও নাই, ফেরত পাওয়ার কোন সম্ভবনাও নাই?

রাজনীতিবিদদের কথার গূঢ় অর্থ বোঝার সামর্থ্য আমার নাই। তবে এই কথাগুলো কেমন সন্দেহ সন্দেহ লাগল। আমরা সবাই জানি বড় বড় নেতারা এমএলএমের সদস্য।

এদের বিচার করা সম্ভব না বোধহয় একটা কারনে...

সবাই জেনে বুঝেই (অনেকে না বুঝে, লোভে পরে) এই কোম্পানি গুলোকে টাকা দিয়েছে। আবার অন্যকে প্রতারিত করতে সাহায্য করেছে। সেই অর্থে সবাই দোষী।

সরকারের উচিৎ অন্তত কোম্পানি গুলোর এবং এর বড় বড় সদস্যের টাকা সরকারী কোষাগারে নেয়া। কিন্তু এরা (আইন, আদালত, মন্ত্রী, পুলিশ) নিজেরাইত সবাই বড় বড় সদস্য !!
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০১০ সকাল ১১:০৮
১৩টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×