আমার প্রিয় পোস্ট

http://www.choturmatrik.com/blogger/আরণ্যক

ওয়েষ্টার্ন মুভির পোষ্ট | চর্বিত চর্বন নয় আশাকরি

১৫ ই জুলাই, ২০০৯ সকাল ১০:৩২

শেয়ারঃ
0 2 0

. The Searchers : জন ওয়েন ।

প্রথমেই জন ওয়েন সম্পর্কে বলে নিই । আমাদের কাছে যেমন ক্লিন ইষ্টউড । নর্থ আমেরিকাতে ওয়েষ্টার্ন বলতেই জন ওয়েন ।

এখানে জন ওয়েন থাকে সিভিল ওয়ার ফেরতা কনফেডারেট সোলজার । বাড়ী ফেরার মুখে সে জানতে পারে তার ভাগ্নি কে অপহরন করেছে ইন্ডিয়ান । সে বেরিয়ে পরে তাদের খুজতে । দীর্ঘ এই যাত্রায় তার মনোভাবটা এটা ঠিক বোঝা যায় না --সেকি তার ভাগ্নিকে খুন করতে চায় নাকি তাকে উদ্ধার করতে চায় । ইন্ডিয়ানদের তার এত ঘৃনার কারনই বা কি ।

::::::::::~~~~~~~~::::::::::

ছবিটা সম্পর্কে নানা জায়গায় ভালো কথা শুনেছি । ওয়েষ্টার্ন মানেই ধুমধাম হতে হবে এমন তো কথা নেই ।
আমি নিজেও দেখি নাই ছবিটা তবে দেখে ফেলব ডাউনলোড দিসি এইমাত্রই ;)




~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

. High Noon
টান টান ওয়েষ্টার্ন ।
সদ্য বিবাহিত মার্শাল বিয়ে করে সারতে না সারতে দু:সংবাদ হাজির । পুরানো এক খুনী ফেরত আসছে আজকে দুপুরের ট্রেনে । সবাই পরামর্শ দেয় স্ত্রীর নিরাপত্তার কথা চিন্তা করে তাকে সরে যাওয়া উচিত । রওনা হয়েও ফেরত আসে মার্শাল ।
শুরু হয় জমজমাট কাহিনী। সবাই তাকে সাহায্য করা আশ্বাস দেয় । এদিকে খুনীর তিনজন সাথীও হাজির ।

কাজের সময় দেখে মার্শাল তার পাশে কেউ নেই । আমাদের সুশীল সমাজের মতো তারা কাজের সময় বিতর্কে ব্যস্ত - খুনীকে ফুলের মালা দিবে না দিবে না এই নিয়ে :D

মিস করার কোন কারনই থাকতে পারে না ।


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

. Once Upon a Time in the West:

এপিক ওয়েষ্টার্ন । সারজিও লিওন ডিরেক্টেড । দ্য গুড, দ্য ব্যাড এন্ড দ্য আগলী -র ডিরেক্টর ।

মিষ্টিরিয়াস এক হারমোনিকা প্লেয়ারের প্রতিশোধ নেয়ার কাহিনী।
সাথে এক বিধবার জীবনের ঘূর্নিবর্ত ।

::::::::::~~~~~~~~::::::::::

হ্যা ভাইজানেরা শোলে ছবিতে এই হারমোনিকা বাজানো আগেই শুনেছেন আপনারা । মজার ব্যাপার হলো -- এটা পুরাই ইউরোপে শুটিং করা হয়েছে । কাষ্টিং ও বেশীর ভাগ ইউরোপের।


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
. Open Range

কেভিন কষ্টনার ।

ফ্রি ফ্লোটিং রেন্জারদের বিরুদ্ধে সেটেলার আক্রোশের কাহিনী।
কেভিন কষ্টনার অতীত ভুলতে চায় । ঘটনা ক্রমে অতীতে ফিরে তার সামনে ।



~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

. Tombstone ।

কার্ট রাসেল আর ভ্যাল কিলমার ।

বিখ্যাত মার্শাল ওয়ায়েট ইয়ার্প আর তার ভাইয়েরা টুম্বষ্টোন আসে সেটেল হবার আশায়। কোন ধরনের ঝামেলায় না যেয়ে তারা ফ্যারো টেবিলের ব্যবসা খুলে বসে ।
উচ্ছংখল ডাকাতের দলের সাথে তাদের ঝামেলা লেগে যায় ।
শুধু ডক হলিডে চরিত্রে ভ্যাল কিলমারের অভিনয় দেখার জন্যই মুভিটা দেখা যায় ।



~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

. The Outlaw Josey Wales

ক্লিন্ট ইষ্টউডের অভিনীত/ ডিরেক্টেড অসংখ্য ছবি আছে দেখার মতো ।
এই ছবিটা বেশী মনে আছে একটা ডায়লগের জন্য ।
জোশি ওয়েলস কে খুন করতে আসা বাউন্টি হান্টারের উদ্দেশ্য বলা

Dying aint much of a living
Boy!



~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
. dances with the wolves

অসম্ভব সুন্দর একটা মুভি । অস্কার পাওয়া ।
ঠিক মারদাংগা ওয়েষ্টার্ন না হলেও । এক নিসংগ সৈনিকের পোষ্টিং হয় নির্জন এক পোষ্টে । যেখানে বছরে একটা মানুষ পা দেয় না । ইন্ডিয়ানদের সাথে তার বন্ধুত্ব হয় ।
নেকড়ের সাথে বন্ধুত্ব হয় ।
নির্জনে থাকতে ইচ্ছে হয় এমন মুভি দেখলে ।





~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
.The Unforgiven

আনফরগিভেনের কথা না বল্লে আসলে ওয়েষ্টার্নের কথা অসম্পূর্ন থাকে ।
ক্লিন্ট ইষ্টউডের ডিরেক্টডে অভিনীত । ইষ্টউড আসলে অভিনেতা হিসাবে মধ্যম ক্যাটাগরীর । ডিরেক্টর হিসাবে এ ক্লাস।
হিরো হিসাবে প্লাটিনাম ক্লাস ।
মানবিক ওয়েষ্টার্ন । রিয়েল লাইফে কেমন ঘটতে পারে একদম
সব তোরফোর করে ফেলা হয়েছে ।
বাস্তব খুব তিক্ত আর হিরোরা আসলেও হিরো নয় ।



~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
. The good, the bad and the ugly

দ্য মাদার অফ অল ওয়েষ্টার্ন ফর মি B-)
আমার আসলে ওয়েষ্টার্ন দেখা শুরুই এটা দিয়ে।
শোলে ছবিটার মতোই এটা একটা মাইলষ্টোন । যেমন ফানি , তেমন তিক্ত । আবার জীবনের শিক্ষাও ।
আজব বন্ধুত্ব ।



না দেখে থাকলে মুভি দেখা ছেড়ে দেয়া উচিত । X((

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ওয়েষ্টার্ন বিষয়ক অন্য পোষ্টটাও ফলো করতে পারেন ।
Click This Link

~~
Click This Link

উৎসর্গ : অদৃশ্য | সরি ব্রাদার দুমাস দেরী হলো পোষ্ট দিতে । তবে দিয়েছি শেষে ।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

সামু কর্তৃপক্ষ বিষয়ক :
আমার ব্লগ যারা পড়বেন । ফিউশন ফাইভ নামক ব্লগারটার ডাষ্টবিন কমেন্ত এড়িয়ে যাবেন প্লিজ ।
সে একটা ভাড়াটে চামুচ। ব্লগে গোলমাল পাকানোর জন্য সে বের হয় ।

 

প্রকাশ করা হয়েছে: সিনেমাখোর  বিভাগে । সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০০৯ রাত ১১:১৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৫ ই জুলাই, ২০০৯ সকাল ১০:৪৮
অদ্রোহ বলেছেন: তালিকার শুরুর কয়েকটা দেখা হয়নি,আর বাকিগুলোর ব্যাপারে নাই বা বললাম(এগুলো নিজেই একেকটি ইতিহাস)।

হাল জমানার ম্যুভিগুলোর মধ্যে ৩ঃ১০ টু ইউমা অসাধারণ লেগেছে।
১৫ ই জুলাই, ২০০৯ রাত ১১:২১

লেখক বলেছেন: ইউমা ভালো লেগেছে ।
তবে এটা কিন্তু রিমেক ছিলো ।


২. ১৫ ই জুলাই, ২০০৯ সকাল ১০:৫১
হোরাস্‌ বলেছেন: The Searchers ছাড়া বাকি সব দেখা। +

সবগুলাই জোস ছবি। মার্লোন ব্রান্ডো আর গ্রেগরী পেকের দুই একটা ছবি লিস্টে থাকলে মনে হয় লিস্টটা পুরা কম্প্লিট হইতো। :)
১৫ ই জুলাই, ২০০৯ রাত ১১:২৪

লেখক বলেছেন: আপনে ওয়েষ্টার্নের পোকা দেখা যায় :)


ব্রান্ডোর ওয়ান আইড জ্যাকস দেখসেন ?


আরেকটা ছিলো -- জ্যাক নিকলসনের সাথে ।
ওটা বেশ ছিলো । তবে পাবলিক এইসব ছবির মাজেজা বুঝবে না ।তাই দেই নাই ।

১৬ ই জুলাই, ২০০৯ রাত ১২:৫৫

লেখক বলেছেন: The Missouri Breaks

৩. ১৫ ই জুলাই, ২০০৯ সকাল ১০:৫২
শাওন৩৫০৪ বলেছেন: উড়া-ধুড়া কোপাকুপি আছে কুনটায়??
১৫ ই জুলাই, ২০০৯ রাত ১১:২৬

লেখক বলেছেন: টুম্বষ্টোন আমার রেকমেন্ডেসন । ;)

৪. ১৫ ই জুলাই, ২০০৯ সকাল ১০:৫৬
বিডি আইডল বলেছেন: The Searchers এর কাহিনী নিয়ে অনেক আগে আফজালের একটা নাটক হয়েছিল...মুক্তিযুদ্ব ফেরৎ আফজালকে বোনকে খুজতে বের হয়
১৫ ই জুলাই, ২০০৯ রাত ১১:২৭

লেখক বলেছেন: তাই নাকি জানতাম না তো ।

১৫ ই জুলাই, ২০০৯ রাত ১১:৫৪

লেখক বলেছেন: ধন্যবাদ ।

১৫ ই জুলাই, ২০০৯ রাত ১১:৫৭

লেখক বলেছেন: ধন্যবাদ ।

৭. ১৫ ই জুলাই, ২০০৯ সকাল ১১:৪৩
জুনাইদ কবীর তন্ময় বলেছেন: অসাম পোস্ট। শোকেসে পাঠায়া দিসি। ধন্যবাদ।
১৫ ই জুলাই, ২০০৯ রাত ১১:৫৮

লেখক বলেছেন: থ্যাংকু থ্যাংকু । :)

১৫ ই জুলাই, ২০০৯ রাত ১১:৫৮

লেখক বলেছেন: ধইন্যাপাতা :)

৯. ১৫ ই জুলাই, ২০০৯ সকাল ১১:৪৮
আমড়া কাঠের ঢেকি বলেছেন: দেখবো দেখবো করেও ওয়েস্টার্ণ মুভি দেখা শুরু করতে পারিনাই /:)

মুভির শুধু এই শাখাটাই এখনো জ্ঞানের বাইরে.....
১৬ ই জুলাই, ২০০৯ রাত ১২:০০

লেখক বলেছেন: শুরু করে দেন

বেটার লেট দেন নেভার !

১০. ১৫ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:০১
ধুম্রজ্বাল বলেছেন: Can you give the weblink to download english movie?
১৬ ই জুলাই, ২০০৯ রাত ১২:০১

লেখক বলেছেন: http://www.thepiratebay.org

১১. ১৫ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:০১
ফারহান দাউদ বলেছেন: দূর, একটা বাদে আর কোনটা দেখি নাই, লোভ ধরায়া দিলেন। :( তাও ভাল যে গুড ব্যাড আগলি দেখসি, নাইলে তো ম্যুভি দেখাই ছাড়তে হইতো, এইটা অবশ্য আমার সর্বোচ্চ রেটিং করা ছবিগুলির একটা।

১৬ ই জুলাই, ২০০৯ রাত ১২:০২

লেখক বলেছেন: দেখা শুরু করেন ।

এই বান্দা খারাপ জিনিস রেকমেন্ড করে না কাউকে ।

১২. ১৫ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:০৮
নাজিম উদদীন বলেছেন: হাই নুন, ড্যান্সিং উইথ উলফ,আনফরগিভেন দেখছি তিনটাই ভাল মুভি।

গুড ব্যাড আগলী'র তো কথাই নাই।
১৬ ই জুলাই, ২০০৯ রাত ১২:০২

লেখক বলেছেন: বাকী গুলোও ভালো লাগবে তাহলে ।

১৩. ১৫ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:১০
ফারহান দাউদ বলেছেন: ভাইজান, ফিউশনের উপর আপনের নিষেধজ্ঞা দেইখা অফটপিকে একখানা দুঃখের কথা কই। উৎপল শুভ্ররে নিয়া একখানা আবজাব লেখসিলাম, সামুতে লোকজনের বদান্যতা দেইখা মনে হইলো, আলুতেও দেই। দিলাম, লোকজন দেখি ৪-৫ খান কমেন্টও দিল, তারপরেই আলুর নতুন মডারেটর সালাহ্উদ্দিন শুভ্র একবারে কমেন্টশুদ্ধা পোস্টখান হাওয়া কইরা দিলেন। সেই সালাহ্উদ্দিন শুভ্র, সামুর মডারেটরদের স্বেচ্ছাচারিতা আর একনায়কতন্ত্র নিয়া তাদের জবাবদিহিতা দাবী কইরা যিনি আন্দোলনের সামনের সারিতে ছিলেন। তার শেষ কয়েকটা পোস্টের হেডিং এমন--"নোটিশবোর্ড, একটা গল্প লিখুন না!"--"আমাকেও ব্যান করুন"--"ব্লগজুড়ে অস্বস্তি আর হাহাকার।" না, তিনি সেইখানে চাকরি করেন, তার কর্তব্য তিনি পালন করসেন, আলুর একজন সাংবাদিক নিয়া রম্য তার হজম হয় নাই। আমার আপত্তি নাই, আমার আপত্তি হইলো, নিজে যেইটা করলেন, একই কাজ সামুর মডুরা করলে তার চৌদ্দগুষ্ঠী উদ্ধার কইরা আন্দোলনে যোগ দিয়া নিজেরে মহান এবং মুক্তবুদ্ধিসম্পন্ন প্রমাণ করার কি দরকার? ফিউশন কি তাইলে খুব খারাপ কিসু করতাসে? সে তো ঘোষণা দিয়াই আছে। মানুষরে আমি বিশ্বাস করি, তার পতন দেখলে তাই খারাপ লাগে। আরেক ব্লগার সোজা কথা, যার বর্তমান নিক সাদা কালো এবং ধূসর, সগৌরবে আলুর আরেক মডুর দায়িত্বে আছেন, এবং রাতের বেলায় আবার উটু বিষয়ক পোস্ট টা দেয়াতে সেইটা তিনি পয়লা পাতা থাইকা সরায়া দেন। তার ব্যান নিয়া ব্লগে তুলকালাম হইলো না? ভাইজান, যার জন্য আন্দোলন করা হয় এবং যারে সাথে নিয়া করা হয়, তাদের খাসলত ঠিক না থাকলে কিন্তউ আন্দোলনকারীদের সততা আর উদ্দেশ্য নিয়াই প্রশ্ন উইঠা যায়। ছোট মুখে বড় কথা কইলাম, কিছু মনে নিয়েন না, কালকে আসলেই আমি কষ্ট পাইসি, লেখা মুছায় না, মানুষের আত্মা বেচার ভণ্ডামি দেইখা।
১৫ ই জুলাই, ২০০৯ রাত ১০:০৩

লেখক বলেছেন: শুভ্র ভাই আলু মডারেটর নাকি ?

আমার এত সব খোজ খবর নাই । ভাইজান -- রাজনীতি বিষয়ে ছোট বেলা থেকেই অনীহা ছিলো । এখনও আছে ।
এই ব্লগীয় রাজনীতির ................... থাক কইলাম না ।

তবে একটা তথ্য দেই আপনারে । সাকাধু সোজা কথার নিক না ।
আপনে কই থিকা খবর পাইসেন জানি না । তবে আপনার অন্যান্য তথ্য গুলি এমন হইলে কিন্তু খপর আছে !!

আপনারে করা ফিউশনের কমেন্ত গুলো দেখে মনে হইল ব্যাটার হ্যাডম আছে দেইখাই মানুষের নাকের সামনে ডাষ্টবিন উল্টায় দিসে । আমরা পাবলিক বৈলা এইসব দেইখাও কিছু কইতে পারি না ।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

শুভ্র আমার মনে হয় নামে নামে যমে টানসে । :)

জানি না কেন--- তবে মডুরা একটা প্রতিষ্ঠানের চাকরী করে । সুতরাং তাদের চাকরী আর বিবেক দুই কথা কইলে অবাক হবার কিছু নাই । প্রতিষ্ঠানের বিরুদ্ধেই তো লেখাটা । মানে প্রতিষ্ঠানের নামি এক সাম্বাদিকের বিরুদ্ধে ।

এটার দোষ শুভ্রের উপর কতটুকু বর্তায় সেটাও বিবেচ্য ।


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ফিউশনের চরিত্রের ভাই কোন ঠিক ঠিকনা নাই -- আপনে সবার চে ভালো জানেন।
আপনে কইলে আমি লাইনগুলি ডিলিট মারতে পারি ।
শেষে আমার সততা আর উদ্দেশ্য নিয়া প্রশ্ন উঠবে ।
ঝাতির এত প্রশ্নের জবাব আমি কিভাবে দিবো । :D

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মানুষের ভন্ডামী সম্পর্কে মিয়া এতদিনে এই জানলেন ।
আরো তো দিন পইরাই আছে।
এইসব দেইখা কিছু শিখেন ।এটলিষ্ট নিজে যাতে এমন না হন।

ভন্ডামী একটা ক্রনিক ডিজিজ । বয়স বাড়ার সাথে সাথে এর উৎপাত বাড়ে।
তবে প্রতিবাদ করতে গিয়া শহীদ হয়ে যাইয়েন না ।
সব নোট রাখেন ।
নিজে কোনো চেয়ারে বসলে জেনো পা টা মাটিতেই থাকে।

১৪. ১৫ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:১৪
বিডি আইডল বলেছেন: @ ফারহান....মডারেশনের স্বচ্ছতার পিছনের লোকগুলো কি আদতেই স্বচ্ছ ছিল কখনও?
১৫. ১৫ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:২২
আমড়া কাঠের ঢেকি বলেছেন: ফারহান ভাই, আলাদা কইরা পোস্টে দেন। সবারই জানা দরকার এই কাহিনী।


ভন্ডগুলার কাহিনী দেখলে মেজাজ খারাপ হয়...... X(
১৬. ১৫ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:৩৪
ফারহান দাউদ বলেছেন: বিডি আইডল, কি কমু কন? মডারেশন স্বচ্ছ হোক এইটা অন্যদের মত আমিও চাই, কিন্তু আসলে কার পিছনে দাঁড়ায়া আন্দোলনে গেলাম সেইটা গুরুত্বপূর্ণ।
আমড়া, ইচ্ছা করতাসে না, মারামারি কাদা ছোঁড়াছুড়ির মুড নাই, কি লাভ, মানুষ কি তাতে বদলায়া যাবে? কিন্তু পোস্ট বিরতিতে চলে গেছিলেন এদের জন্য, তারা একটু পুনর্বিবেচনা করেন কাদের জন্য কি করসেন, নাইলে লোকে আপনাদের নিয়া প্রশ্ন তুলতেও ছাড়বে না, পাবলিক কাউরেই ছাড়েনা।
১৭. ১৫ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:৫১
অদৃশ্য বলেছেন: শূন্য...........................


বেশী কথা বলে কাজ নেই............

আমি কৃতজ্ঞ থাকলাম..................


শুভকামনা অনেক............
১৬ ই জুলাই, ২০০৯ রাত ১২:০৩

লেখক বলেছেন: কাজে লাগলেই হলো । :)

১৮. ১৫ ই জুলাই, ২০০৯ রাত ৮:১৯
হোরাস্‌ বলেছেন: এইখানে পল নিউম্যান আর রবার্ট রেডফোর্ডের "বুচ ক্যাসিডি এন্ড সানড্যান্স কিড'র " নাম উল্লেখ না করে পারলাম না। এটাও আমার কাছে অন্যতম সেরা ওয়েস্টার্ন মুভি বলে মনে হয়। ;)
১৬ ই জুলাই, ২০০৯ রাত ১২:০৫

লেখক বলেছেন: পছন্দের মুভির খুব ছোট তালিকাতেই চলবে আসবে এটা ।

আলাদা পোষ্ট দেয়ার ইচ্ছে ছিলো তাই আর দেই নাই :)

১৯. ১৬ ই জুলাই, ২০০৯ রাত ১২:০৯
হাসান মাহবুব বলেছেন: ওয়েস্টার্ন মুভি দেখা হয়না। আগ্রহ পাইনা। তয় ফরজ কামডা ঠিকই কর্সি, গুড,ব্যাড এন্ড আগলি দেখসি। প্রিয়১০ মুভির মধ্যে থাকবেই।

@ফারহান, সাদা কালো এবং ধূসর কিন্তু সোজা কথার নিক না।
১৬ ই জুলাই, ২০০৯ রাত ১২:৪২

লেখক বলেছেন: খারাপ লাগে না কিন্তু মাঝে মাঝে । ধর স্বাদ চেন্জ হয় :)

২০. ১৬ ই জুলাই, ২০০৯ রাত ১২:১৬
ফারহান দাউদ বলেছেন: হেহেহে, ভাইজান, সাকাধু আলুর মডারেটর এইটা জানি, সোজা কথার নিকটা মনে হয় গুলায়া গেসে, সেইজন্য দুঃখ প্রকাশ, তবে পুরানো কেডা জানি এই নিকটা নিসিলো কোন একটা পোস্টে নিজেই কইলো, সমস্যা হইলো আইডি মনে নাই, রাজনীতি করতে চাইলে স্ক্রিনশট রাখতাম, সময় নাই, নদী নিয়া ব্যস্ত আছি।

ফিউশনরে আমি গর্তের ইন্দুরই ভাবি, সামনে আইসা কথা বলতে কইলেই খালি বাইম মাছের মত পিছলায়, ব্লগে বইসা হাঁকডাক কইরা যে কিছু হয় না সেইটা আপনেও জানেন আমিও জানি। এমনকি টিপাইমুখ ইস্যুতেও যদি আমি আপনে ব্লগে বইসা বাঁধ ভাইঙ্গা দেই তাতে ইনডিয়ার কচুপোড়া হইবো, কারণ ব্লগ বাংলাদেশে পড়ে কয়জন? এইজন্যই ল্যাম্পপোস্ট যারাই হোক তাদের পক্ষ নিসিলাম আমি, অন্তত মাঠে নামসে, হাজারটা লোক টিপাইমুখ নামটা জানসে।

আর শুভ্র ভাই আলুর মডারেটর, মানে চিফ মডু, মাহবুব ভাই সমকালে যাওয়ার সময় তারে পরিচয় করায়া দিয়া গেসে ব্লগে। উনি চাকরি করে, করুক, আপত্তি নাই, তবে এক ব্লগে স্বচ্ছতা আর সত্যিভাষণের দাবী তুইলা আরেক ব্লগে নিজেই সামান্য রসিকতা হজম করতে না পাইরা দুমদাম পোস্ট ডিলিট মারাটা (তাও কোন ইউজারের অভিযোগ ছিল না, পোস্ট কি আপনে তো দেখসেনই) বাড়াবাড়ি ভণ্ডামির পর্যায়ে পড়ে না? অন্তত, ফিউশন এইটা করলে মানাইতো, উনারে এইটা করতে দেখলে ধাক্কা খাওয়াটাই তো স্বাভাবিক, নাকি কন?
১৬ ই জুলাই, ২০০৯ রাত ১২:৪৯

লেখক বলেছেন: শুভ্র আলুর মডারেটর এইটা আমার কাছে ধাক্কা ।

তবে জীবিকা অর্জনের জন্য --সবই জায়েজ ।

শুভ্রর সাথে আমার খালি ব্লগীয় ইন্টারেকশন । এমনকি আপনার সাথে যে কয়টা কমেন্ত বিনিময় হইসে শুভ্রের সাথে তার সিকি ভাগ ও হয় নাই ।

আমি যা বলার আগের কমেন্তেই বলছি ।
প্রতিষ্ঠানে কাম করতে গেলে অনেক কিছু মানতে হয় ।

মুক্তচিন্তার কথা কইলে তখন মুক্ত লাথি খাইতে হবে ।

আমি - আপনে নিজেই কোন প্রতিষ্ঠান খুললে কি আরেকজনরে মাতবরী করতে দিবো ?

থাক বেশী কথা বলে কাজ নাই -- আমারে আবার শুভ্র বা প্রথম আলোর দালাল হিসাবে ট্যাগ করা হবে ।

আলুতে কিন্তু আমার নিক আছে -- যাই না যদিও । :)

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ব্লগের ব্যাপারটা আমি জানি ফারহান -- তাই বেশী চিল্লা ফাল্লা করি না ।

বাল অনেকেই এখানে ছিড়তে পারে । ভার্চুয়াল বাল তো -- ছিড়তে সমস্যা নাই :) । বাস্তবে ছিড়তে গেলে ব্যাথা লাগবে অনেক + গুনতিতেই কম হতে পারে ;)

২১. ১৬ ই জুলাই, ২০০৯ রাত ১২:২১
অপরিচিত_আবির বলেছেন: এইটা ঠিক না এই পোস্টটা আমার দেওয়ার কথা আছিল :(

শুধু টম্বস্টোনটা দেখা হয় নাই। তবে লিস্টে ৩.১০ টু ইয়ুমা, দেয়ার উইল বি ব্লাড, গুড ব্যাড অ্যান্ড দা আগলি, ফিউ ডলারস মোর, আনফরগিভেন, সেরাফিম পুল মিস করসি।
১৬ ই জুলাই, ২০০৯ রাত ১২:৫২

লেখক বলেছেন: এটা খালি অদৃশ্য ভায়া উদ্দেশ্য দেয়া ।

তাছাড়া তৎক্ষনাৎ মাথায় যা আসছে সেগুলোই লিখেছি ।

মানুষ দেখে নাই এমন কিছু দেয়ায় ইচ্ছা ছিলো ।

তবে ওয়েষ্টার্ন বিষয়ে একটা কমপ্লিট পোষ্ট থাকতে হবেই ।

আমি হেল্প করবো দরকার পড়লে ।

কাজ শুরু হয়ে যাক । :)

২২. ১৬ ই জুলাই, ২০০৯ রাত ১২:৩৩
ফারহান দাউদ বলেছেন: ডলার ট্রিলজি অবশ্য আলাদা পোস্টই দাবী রাখে @ আবির। :)
১৬ ই জুলাই, ২০০৯ রাত ১২:৫৩

লেখক বলেছেন: সহমত ।

২৩. ১৬ ই জুলাই, ২০০৯ রাত ১:১৯
ফারহান দাউদ বলেছেন: " ভার্চুয়াল বাল তো -- ছিড়তে সমস্যা নাই । বাস্তবে ছিড়তে গেলে ব্যাথা লাগবে অনেক + গুনতিতেই কম হতে পারে। "
হাসতে হাসতে পইড়া যাইতাসি। :) হ, আর আমার পয়েন্ট টা কি আমি পরিষ্কার করতে পারসি? উনি যা করসে ঐটা নিয়া আমার অভিযোগ নাই, যেহেতু বি্পলব কইরা কোন বালটা হবে না, কাজেই বেঁচে থাকার জন্য মানুষের জীবিকা নির্বাহ করা লাগবে। আর সেটা করতে গেলে ভালভাবে করাই উচিত, মডু হিসাবে উনি যা করসে সেইটা ঠিকই আসে, এবং এইখানে মনে করায়া দিতে চাই যে সামু'র মডুরাও ঠিক তাই করসিলো, নিজের চাকরি বাঁচাইতে তাদের কর্তৃপক্ষীয় স্ট্র্যাটেজি মানতে হইসিলো (বইলা রাখি আমি সবসময়ই কর্তৃপক্ষ বিরোধী, কাজেই সামুর কর্তৃপক্ষীয় নীতিতেও আমি আস্থাশীল না)। কিন্তু আমার ব্ক্তব্য হইলো, সেইক্ষেত্রে অন্যের মডারেশন নিয়া ব্লগ উল্টায়া মহান মুক্তবুদ্ধির ঠিকাদার না সাইজা মুখ বন্ধ কইরা রাখো, তোমার বালও অন্য কারো চেয়ে মজবুত না, টান পড়লেই ব্যথা লাগে। অবাক ব্যাপার, উনি কিন্তু এখনো সামু'র মডুদের গুষ্ঠী উদ্ধার কইরা লেখা ৪টা পোস্টই ঝুলায়া রাখসে, ঐগুলা ডিলিট করে না কেন? এইটারে আপনে ভণ্ডামি এবং জোচ্চুরি না কইলে, আর কারে কইবেন? আমরা রাজনীতিবিদদের দোষ ধরি কোন সাহসে, আমরা কি তাদের চেয়ে কোন অংশে ভাল?
১৬ ই জুলাই, ২০০৯ রাত ১:৩১

লেখক বলেছেন: আমরা রাজনীতিবিদদের দোষ ধরি কোন সাহসে, আমরা কি তাদের চেয়ে কোন অংশে ভাল?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

এতখনে আসল একটা কথা বলসেন । এই প্রশ্নটা করলে অনেকের ভন্ডামীই উইরা যাবে ।
রাজনীতিবিদরা আমাদের মধ্যে থেকেই বের হয় তাই আমাদের জেনারেল চরিত্রের কিছু কিছু দিক তো তাদের থাকেই !

আমার কিন্তু মডুদের উদ্দেশ্য কোন ক্ষোভ নাই ।
মালিক যেমন দারোয়ান তো তেমনই হবে । শুধু শুধু দারোয়ানের মাথা ফাটাইয়া লাভ কি ?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

তবে আমার মনে হয় শুভ্ররে আগে জিগানো উচিত ---

নিজেরাই কাজী সাইজা দন্ড দেয়ার মতো ভুল করা উচিত না ।

চলেন উনারে জিগাই প্রবলেম টা কি ।
আর উনার আশে পাশের লোকদেরও জানাই ব্যাপারটা ।

মডারেশনে স্বচ্ছতা চাওয়া আমার ভাই বেরাদরদের এই পোষ্টটা পড়াইতাসি দাড়ান ।

২৪. ১৬ ই জুলাই, ২০০৯ রাত ১:২৯
আকাশ অম্বর বলেছেন:

জটিল কালেকশন আরণ্যক ভাই! জটিল! দেখেছি সবগুলাই।

The Man Who Shot Liberty Valance, My Darling Clementine, For a Few Dollars More, One-Eyed Jacks.....

আর (মনে হয়) আমার বাচ্চাকালের প্রথম 'ওয়েস্টার্ন' Mackenna's Gold; এর কথা ভুলি কেমনে!




১৬ ই জুলাই, ২০০৯ রাত ১:৩৪

লেখক বলেছেন: ওহো !!!!!!!!!! জটিল

তবে কি জানো এটা আমার বাবার প্রিয় মুভি

তাই সাহস করি নাই দিতে -- হাহাহাহ

আসলে মনে ছিলো না -- তাছাড়া আমিও অনেক ছোট বেলায় দেখেছি -- পুরোপুরী মনেও নাই কাহিনীটা ।

প্রথম দুটা মুভি দেখে ফেলতে হবে ---
তোমার রেকমেন্ডেশনের উপর ভরসা আছে আমার :)

২৫. ১৬ ই জুলাই, ২০০৯ রাত ১:৫৬
আকাশ অম্বর বলেছেন:

আপনার বাবার প্রিয় !! আমার এক মামাও আমাকে নিয়ে (প্রায় জোর করে!) দেখেছিলেন এই ফিল্মটা মনে আছে (পরে আর জোর করতে হয় নাই!) স্মৃতিচারণ করতে যেয়ে তিনি একবার বলেছিলেন, অনেক আগে ঢাকার বড় পর্দায় নাকি এই ফিল্মটা এসেছিলো। যুবকাবস্থায় তখনই তিনি নাকি দেখেন। ঐ যুগের সবার কাছেই তাহলে এটা বেশ জনপ্রিয়!

The Man Who Shot Liberty Valance এ জেমস্‌ ষ্টুয়ার্টকে পাবেন। আর জন ওয়েইন তো আছেই। জেমস্‌ ষ্টুয়ার্টের অভিনয় আমি খাই মাঝে মাঝে !! :)
১৬ ই জুলাই, ২০০৯ রাত ২:০৮

লেখক বলেছেন: জেমস্‌ ষ্টুয়ার্টের অভিনয় আমি খাই মাঝে মাঝে !! :)

খাই মানে কি ??:|

খেতে খেতে ছবি দেখো নাকি ?? নাকি অভিনয়ই খাবার :)

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

পাকিস্তান আমলে আর ৭০ এর দশকের প্রথম দিকে ফ্লিম দেখার ভালো কালচার ছিলো ।
অনেক ভালো ভালো মুভি আসতো । আমি নিজেই মধুমিতাতে বাবার সাথে ছবি দেখতে গিয়েছি -- অনেক ছোট ছিলাম অবশ্য । জুয়েল থিফ - ওয়ারউলফ।
মনেও নেই অত কিছু ।

এই সৌভাগ্য আমাদের হয়নি । এখন বিদেশে আছি বলে মুভি দেখতে পারি ।
ডাউনলোড করার আগে তো তেমন ভালো মুভি দেখার অভিজ্ঞতাই নাই ।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


২৬. ১৬ ই জুলাই, ২০০৯ রাত ২:২৩
ফারহান দাউদ বলেছেন: দণ্ড কেডা দেয়? যার যার কর্মফল তার তার কাছে ভাইজান। উনারে জিগায়া লম্বা পোস্ট দিলে সবার অ্যাটেনশান ঐদিকে সইরা যাইবো, এমনিতেই বালপোড়া বুদ্ধিজীবিদের টিপাইমুখ নিয়া ত্যানা প্যাচানিতে সবাই বিরক্ত। এই লাইগা এইদিকেই জিগাইলাম হঠাৎ লাল থাইকা উনার নীল হওয়ার রহস্য কি। আর সাকাধু কার নিক নিশ্চিত না, তবে সামুতে ব্যান খাওয়ার পরে এই নিক নিয়া আইসা তিনিও মডারেশনের স্বচ্ছতা চাহিয়া ব্যাপক লাফঝাঁপ দিসেন, এখন আলুর মডু হয়া পয়লা পাতায় রম্য পোস্ট আটকায়া দিতে কেমন লাগে, সামনে পাইলে জিগাইতাম একবার।
১৬ ই জুলাই, ২০০৯ রাত ২:৩২

লেখক বলেছেন: সাকাধু সাথে আমাদের ভালো আলাপ আছে।
এই ব্যাপারে আপনারে আরো ইনফো দেয়া যাবে ।

শুভ্রর ব্যাপারে কিছু জানলে জানাবো নে --

ওর পোষ্ট একটা কমেন্ত করলেই হয় ।

apnar email address ta mail koiren too .

২৭. ১৭ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:৩৭
ইমন জুবায়ের বলেছেন: গুড পোস্ট। ম্যাকানাস গোল্ডের কথায় স্মৃতিকাতর হয়ে গেলাম।
মধুমিতা মধুমিতা
নাকি অভিসার?
১৭ ই জুলাই, ২০০৯ রাত ১০:১১

লেখক বলেছেন: থ্যাংকস ইমন ভাই।

আমি যখনটার কথা বলছি সেটা ৮০ এর দশকের মাঝামাঝি হবে ।

মধুমিতার কথা মনে আছে । অভিসারের কথা খেয়াল নেই ।

২৮. ১৮ ই জুলাই, ২০০৯ দুপুর ১:২৯
শাওন৩৫০৪ বলেছেন: ওয়েস্টার্ন উইক....আইসা পড়লাম...নতুন ওয়েস্টার্ন দেখতে মন্চাইতাছে...গাতকাল দেখলাম 3:10 to Yuma...
এই কারনে The good, the bad and the ugly'র দিকে মন টানতাছে না...কিন্তু সব পোষ্ট ঐদিকেই নির্দেশ করছে যে....:D:D:D
১৯ শে জুলাই, ২০০৯ সকাল ৮:০৫

লেখক বলেছেন: হমমমম ঐটা মুস্তাহাব ।

দেখতেই হবে । ;)

ইউমা ভালো -- আমি খারাপ প্রিন্ট দেখসি দেইখা ভালো লাগে নাই মনে হয় ।

১৯ শে জুলাই, ২০০৯ সকাল ৮:০৬

লেখক বলেছেন: আমিও -- নামায় ফেলসি । :)

৩০. ২২ শে জুলাই, ২০০৯ রাত ১২:৩৫
একলব্যের পুনর্জন্ম বলেছেন: আমাদের কালচার টাই এমন ভদ্রলোককে নিয়ে ভালোই টানাটানি চলে !! তবে তিনি একটু বেশিই ভদ্র এই যা --


মজা পেলাম পড়ে পোস্টের চেয়েও বেশি কমেন্টে :) ;)
৩১. ০১ লা আগস্ট, ২০০৯ দুপুর ১২:৫৮
ফয়সাল রকি বলেছেন: ভাল লাগায় রেখে দিলাম...
১০ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:৪৫

লেখক বলেছেন: ধন্যবাদ ।

৩২. ২৮ শে ডিসেম্বর, ২০১০ রাত ১:৪২
কাঊসার রুশো বলেছেন: জটিল পোস্ট।
ওয়েস্টার্ন মুভি চ্রম ভালা পাই :)

 

মোট সময় লেগেছে ১.০৫৫৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
হারিয়ে গিয়েছি এইতো জরূরী খবর ...
গোটা শহর বাতি জ্বেলে সতর্ক ;; পায়ে পায়ে হারাবার জায়গা খুজ়ে মরি -
----
কোথাও নেই...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ