মলামাছে নারিকেলের দোপেঁয়াজা
০২ রা ডিসেম্বর, ২০০৬ ভোর ৫:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এই রান্নাটি নোয়াখালী'র ঐতিহ্যবাহী একটি রান্না। নোয়াখালী অঞ্চলের রান্নায় নারকেলের ব্যবহার ঈর্ষা করার মত। হবেইবা না কেন? নারকেল'তো প্রায় সবখানেই খুব ভাল মতই ফিট হয়ে যায়।
উপকরণঃ
মলামাছ ৫০০ গ্রাম
নারিকেলের দুধ দেড় কাপ
রসুন ১ টেবিল চামচ
আদাবাটা আধা চা চামচ
জিরা বাটা ১ চা চামচ
পেয়াজ কুচি আধা কাপ
ধনে গুঁড়ো ১ চা চামচ
মরিচ গুঁড়ো ১ টেবিল চামচ
হলুদ গুঁড়ো ১ চা চামচ
কাচামরিচ ৫-৬ টা মাঝারি
ধনেপাতা কুচি ১ টেবিল চামচ
চিনি ১ চা চামচ
টমেটো সস ১ টেবিল চামচ
সয়াবিন তেল আধা কাপ
লবন ও পানি পরিমানমত
রেসিপিঃ
মলামাছের মাথা কেটে পরিস্কার করে ধুয়ে নিতে হবে। ধোয়া মাছে সব মশলার উপকরণ মাখিয়ে এক ঘন্টা রাখতে হবে। চুলায় কড়াই বসিয়ে তেল দিতে হবে, তেল গরম হলে তাতে পেয়াজ কুচি ছেড়ে দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে। পেয়াজ বাদামী রং ধারণ করলে চুলার আঁচ কমিয়ে মশলা মাখানো মাছ ঢেলে নাড়তে নাড়তে অল্প পানি দিয়ে রান্না করতে হবে। এবার নারিকেলের দুধ দিয়ে মাঝারি আঁচে রান্না করতে হবে। কিছুক্ষণ পর তেল উপরে ভেসে উঠলে নামাতে হবে।
পরিবেশনঃ
ধনেপাতা কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
----
ভুলু, চট্টগ্রাম
০২/১২/০৬
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০০৬ ভোর ৫:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা
“শরাব পিনে দে”হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন
সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার...
...বাকিটুকু পড়ুন
প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন...
...বাকিটুকু পড়ুন