(মিক্সড) চিংড়ী সালাদ
১২ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৯:২৮
ঊপকরণঃ
ছোট চিংড়ী, সিদ্ধ করা- ২০০ গ্রাম (মাঝারী হলে মাঝখানে টুকরো করে নিতে পারেন)
শশা - ২ টা (খিরাই হলে ৪ টা)
পেয়াজ - ১ টা (বড়)
লেবুর রস - ১ টা লেবু (মাঝারী সাইজের)
টমেটো - ২ টা
সবুজ কাচা মরিচ- ৪/৫ টা
লবন- স্বাদমত/পরিমানমতো
গোল মরিচ গুড়া - ১ চিমটার একটু বেশি (বা স্বাদমতো)
অলিভ অয়েল (বা সরিষার তেল) - ১/৩ কাপ
প্রণালীঃ
হাড়িতে পরিমানমতো লবণ দিয়ে চিংড়ি সিদ্ধ করে নিন। একটি পাত্রে অলিভ অয়েল (বা সরিষার তেল), লবণ, গোলমরিচ গুড়া লেবুর রস ভাল করে মেশান। সিদ্ধ চিংড়ি প্রতিটাকে ২ (দুই) টুকরো করুন (অথবা গোটা রাখতে পারেন)। শশা, পেয়াজ এবং টমেটো চিংড়ি'র টুকরার সাথে মিল রেখে বা আপনার পছন্দমতো টুকরা করে নিতে পারেন। কাচামরিচ আড়াআড়ি ভাবে কুচু করে নিন।
এবার সিদ্ধ চিংড়ির টুকরার মধ্যে সব উপাদান একসঙ্গে মিশিয়ে তাতে অলিভ অয়েলের মিশ্রণটি দিয়ে ভাল করে মাখান, কচলাবেন না। সালাদ তৈরী, এবার সাজিয়ে পরিবেশন করুন।
---
ভুলু, চট্টগ্রাম
১২/০১/০৭
প্রকাশ করা হয়েছে: সালাদ বিভাগে ।
অতিথি বলেছেন:
চমৎকার আপুমনি। প্রতিদিন একটি রিসিপি চাই।
মাহবুব সুমন বলেছেন:
ফাটাফাটি, কিন্তু আপা আমি কিন্তু এই সালাদ করে নিজের আবিস্কার বলে চালায় দিবো, মাইন্ড করতে পারবেন না,
ভূলু বলেছেন:
চেষ্টা করব ভাই রেজওয়ান, ব্লগের জন্য অনেক রেসিপি হয়েছে কিন্তু তা টাইপ করাটাই মুশকিল।ধন্যবাদ ভাই মাহবুব সুমন, হুমমম... কখনো চালিয়ে দিতে পারেন তবে সব সময় নিজের নামে চালিয়ে দিলেতো হবে না ভাই। ভাল লাগলে জানাবেন ভাই।


















