বৈশাখের রান্না - ১ [বেগুন ভাজা (চাকার মতো করে)]
১২ ই এপ্রিল, ২০০৭ ভোর ৫:০১
পহেলা বৈশাখের সকাল থেকে রাত পর্যন্ত আমাদের বাঙ্গালীর ঘরে ঘরে মুখরোচক দেশী সব খাবারের আয়োজন হয়, তারই কিছু খাবারের রেসিপি নিয়ে আগামী কয়েকদিন আপনাদের সামনে আসব। আপনাদের কোন পছন্দের রেসিপি'র কথা মনে পড়লে বলতে পারেন, আমি চেষ্টা করব সংগ্রহ করে দিতে।
উপকরণঃ
গোল বেগুন ১/২ কেজি
(বেগুন গুলো একটু পেটুক টাইপের হলে ভাল হয়, তবে খুব বড় নয়)
হলুদ গুঁড়া - ১/৩ চা চামচ
জিরা গুঁড়া - ১/৩ চা চামচ
মরিচ গুঁড়া - ১/২ চা চামচ
ধনেগুঁড়া - ১/২ চা চামচ
পেঁয়াজ কুচি -১/৩ কাপ
ধনে পাতা কুচি - ৩/৪ টা গাছ
কাচা মরিচ কুচি - ৩ টা
টমেটো সস - ১ চা চামচ
তেল - ১/৩ কাপ
লবণ স্বাদমতো
প্রণালীঃ
বেগুন চাকার (wheel) মতো করে গোল করে কেটে ১৫ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন, এতে বেগুন কেটে রাখলে যে কালচে ভাব হয় তা আর হবে না। ১৫ মিনিট পরে টুকরো বেগুন গুলো থেকে পানি ঝরিয়ে অন্য পাত্রে নিয়ে হলুদ, মরিচ, জিরা, ধনে গুঁড়া ও লবণ ভল করে মেখে ১০ মিনিট রেখে দিন।
এরপর কড়াইতে তেল গরম করে মশলা মাখানো বেগুনের চাকা গুলো ৩/৪ টুকরো অথবা সুবিধা মতো বাদামী করে ভেজে আলাদা পাত্রে রাখুন। ভাজার সময় ১/২ বার উল্টিয়ে দেবেন যাতে পুড়ে কালো হয়ে না যায়। চুলার আঁচ এ সময়ে কমানো থাকবে।
এবার কড়াইতে থাকা অবশিষ্ট তেলে পেঁয়াজ বাদামী করে ভাজুন। সস ও কাচা মরিচ দিয়ে নেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিন। ভাজা বেগুন গুলো উপরে ছড়িয়ে অল্প আঁচে কিছুক্ষণ রাখুন। তার উপরে ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন । বেগুন ভাজা গরম ভাতে সাথে দুপুরেই বেশি ভাল লাগবে।
!@@!619512 !@@!619513 !@@!619514 !@@!619515 !@@!619516 !@@!619517...
প্রকাশ করা হয়েছে: সবজি'র রেসিপি বিভাগে ।
অতিথি বলেছেন:
ভাইজান করল্লার রসগোল্লার রেসিপিটা পারলে ইকটু দিবেন। আমার মতো অনেকের ই খুব ফেবারিট আইটেম............
হাসিব বলেছেন:
ধনিয়া না দিলেও চলবে ।
বকলম বলেছেন:
আমি রান্না করা বেগুন একদম পছন্দ করি না। কিন্তু এই বেগুন ভাজিটা আমার খুব পছন্দ। বেগুনের ভর্তাটাও ভাল লাগে।আচ্ছা এই রেসিপিটা কি শুধু চিটাগাং এ হয় নাকি অন্য জেলাগুলোতেও করে?!
অনেক ধন্যবাদ আপনার রেসিপিটার জন্য।
এখানে অনেক জাতের মানুষ, কেউ বাজে কিছু বললে কিছু মনে করবেন না প্লিজ।
এরা বোঝে না, এখানে কারো মা, কারো বোন, কারো বাবাও লিখতে পারেন। কাকে কি বলছে বলার আগে অন্তত একবার চিন্তা করা উচিৎ।
আপনি লিখে যান...শুভকামনা।
অতিথি বলেছেন:
গোল বেগুন পেলাম না আজ। দেখি উইকেন্ডে একটা ট্রাই দেবো..



















