আমার প্রিয় পোস্ট

আমার রেসিপি'র সংগ্রহ, আপনাদের জন্য...

স্পাইসি রেজালা

০১ লা জুলাই, ২০০৭ সকাল ১১:৪৫

                       

উপকরণঃ
গরুর মাংস ১ কেজি
আদা বাটা ১ টেবিল চামচ
রসুন বাটা ১ চা চামচ
পেঁয়াজ বাটা ১/২ কাপ
হলুদ বাটা ১ চা চামচ
মরিচ বাটা ১ চা চামচ
জিরা বাটা ১ চা চামচ
ধনে বাটা ২ চা চামচ
এলাচি ৪টা
দারুচিনি ২ সে.মি. করে ৩ টুকরা
টক দই ১/২ কাপ
কাঁচা মরিচ ১৬টি (মাঝারী)
পোস্ত দানা বাটা ১ টেবিল চামচ
তেল ১/২ কাপ

গুঁড়া মশলা দিয়েও রান্নাটা করতে পারেন, তবে বাটা মশলায় অবশ্যই ভাল হবে। তাই আমি বাটা মশলায় রান্নাটা করেছি।

প্রণালীঃ
পোস্ত দানা ও কাঁচা মরিচ বাদে সব উপকরণ (মশলা) একসঙ্গে ভালকরে মাংসে মাখান। মাখানো মাংস ১০-১৫ মিনিট ঢেকে রাখুন। এবার ঢেকে চুলায় দিন। নাড়তে থাকুন। ফুটে উঠলে জ্বাল কমিয়ে মাংস কষান। মাঝে মাঝে নেড়ে দিবেন। এ সময় চুলার আঁচ কমানো থাকবে।

মাংস সিদ্ধ হলে পোস্তদানা ও কাঁচা মরিচ দিন। মাংস কষিয়ে আধা কাপ পানি দিয়ে মৃদু আঁচে দমে রাখুন। তেল উপরে উঠলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

 

প্রকাশ করা হয়েছে: মাংসের রেসিপি  বিভাগে ।

 

  • ১৯ টি মন্তব্য
  • ৩৩৪বার পঠিত
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৩ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০১ লা জুলাই, ২০০৭ সকাল ১১:৫২
comment by: শমসের আলম বলেছেন: গুয়ের ছবি নিকি
২. ০১ লা জুলাই, ২০০৭ দুপুর ১২:১০
comment by: মদন বলেছেন: চমতকার রেসিপি।
একজন আম স্বত্তের রেসিপি খুজতেছিল। থাকলে যদি এখানে দিতেন :)
৩. ০১ লা জুলাই, ২০০৭ বিকাল ৩:০৪
comment by: বইপাগল বলেছেন: ধন্যবাদ
৪. ০১ লা জুলাই, ২০০৭ বিকাল ৩:৫৫
comment by: ত্রিভুজ বলেছেন: আম সত্ত্বের রেসিপি এখনো পাওয়া যায়নি মদন?


রেসিপি ব্লগ! চমৎকার আইডিয়্যা...
৫. ০১ লা জুলাই, ২০০৭ বিকাল ৫:২৫
comment by: সুমন চৌধুরী বলেছেন: কালকেই ট্রাই দিমু...
৬. ০১ লা জুলাই, ২০০৭ বিকাল ৫:৪৭
comment by: হাসিব বলেছেন: ১৬টা কাচা মরিচ দিলে আর খাওন লাগতো না ।
৭. ০১ লা জুলাই, ২০০৭ সন্ধ্যা ৬:০৪
comment by: সুমন চৌধুরী বলেছেন: কাঁচামরিচ পরে দিলে মনে হয় সমস্যা নাই
৮. ০১ লা জুলাই, ২০০৭ সন্ধ্যা ৬:০৮
comment by: জল রঙ বলেছেন: কি মাংস ? ছাগলের?ছাগলের রেজালা ?
৯. ০১ লা জুলাই, ২০০৭ সন্ধ্যা ৬:১০
comment by: মৈথুনানন্দ বলেছেন: আপনাকে একটা পিডিএফ রান্নার বই বের করার অনুরোধ জানাচ্ছি। রেসিপি দেখে একই সঙ্গে লোভ ও দু:খ লাগছে। একলা লোককে কে আর আদর করে রেঁধে বেড়ে খাওয়াবে?
১০. ০১ লা জুলাই, ২০০৭ রাত ৯:১৮
comment by: হাসিব বলেছেন: একটাই উপায় । মরিচ না কাইটা আস্ত আস্ত দেওন । কিন্তু ছবি দেইখা সেইটা বু্ঝা যাইতেছে না ।
১১. ০১ লা জুলাই, ২০০৭ রাত ৯:২১
comment by: সুমন চৌধুরী বলেছেন: উহু..নামানোর বা ফাইনালি ঢাইকা দেওনের ১০ মিনিট আগে ফাইড়া দিলেও অসুবিধা নাই....
১২. ০১ লা জুলাই, ২০০৭ রাত ৯:২৪
comment by: ঢালী! বলেছেন: পেরথম কমেন্টের উপর কমেন্ট...
১৩. ০১ লা জুলাই, ২০০৭ রাত ৯:২৯
comment by: হাসিব বলেছেন: পুস্ট আগে পড়া হয় নাই । খুবি ইন্টারেস্টিং লেখা ।

পোস্ত দানা ও কাঁচা মরিচ বাদে সব উপকরণ (মশলা) একসঙ্গে ভালকরে মাংসে মাখান।
>> মাখালাম

মাখানো মাংস ১০-১৫ মিনিট ঢেকে রাখুন। এবার ঢেকে চুলায় দিন। নাড়তে থাকুন।
>> ঢাইকা নাড়াই কেমতে ?

ফুটে উঠলে জ্বাল কমিয়ে মাংস কষান। মাঝে মাঝে নেড়ে দিবেন। এ সময় চুলার আঁচ কমানো থাকবে।

>> কষানোর পর মাঝে মাঝে নাড়ুম ? কেমনে কি !
এতো কম সময়ে মুরগীও ভালো ভাবে সিদ্ধ হইবো না ।
১৪. ০১ লা জুলাই, ২০০৭ রাত ৯:৩৪
comment by: সুমন চৌধুরী বলেছেন:
১৫. ০১ লা জুলাই, ২০০৭ রাত ৯:৩৮
comment by: মাহবুব সুমন বলেছেন: জটিলস
১৬. ০১ লা জুলাই, ২০০৭ রাত ৯:৪৩
comment by: ঢালী! বলেছেন: ষুলোটা মরিচ!
১৭. ০১ লা জুলাই, ২০০৭ রাত ৯:৫২
comment by: সুমন চৌধুরী বলেছেন: মাংস ১ কেজি আর মরিচ ছোট হইলে ঠিকাছে...
১৮. ০১ লা জুলাই, ২০০৭ রাত ৯:৫৪
comment by: হাসিব বলেছেন: আর সেই মরিচে ঝাল থাকন যাইবো না ....
১৯. ০২ রা নভেম্বর, ২০০৭ রাত ১:১৪
comment by: ভূলু বলেছেন: মন্তব্যের জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের সমালোচনা আমাকে আরো সতর্ক করবে ভাষার ব্যাপারে। খুবই ভাল লাগল যে আপনারা আমার এই সামান্য ব্লগটি দেখেন।

 



 


ভাল লাগে নিজের হাতে আপন জনকে রেঁধে খাওয়াতে।আর রান্নার প্রশংসা শুনতে, কার না ভাল লাগে বলুন! অবশ্য যেকোন নারীই এই...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ১৫৩৫৩