অনুসন্ধান:
cannot see bangla? সাধারণ প্রশ্ন উত্তর বাংলা লেখা শিখুন আপনার সমস্যা জানান ব্লগ ব্যাবহারের শর্তাবলী
ভালবেসে যাকে ছুঁই, সে যায় দূরপরবাসে!
আর এস এস ফিড

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

আমার প্রিয় পোস্ট

"NTLDR is missing, press any key to restart" ভয় পাওয়ার কিছু নেই। ১ মিনিটেই কম্পিউটার ব্যবহার করুন আগেরমত ১০০%। কোন ফাইল মিসিং ছাড়াই।

১৯ শে অক্টোবর, ২০১০ দুপুর ১:০৯ |

শেয়ারঃ
4 0



যারা কম্পিউটার ইউজ করেন তারা মাত্রই জানেন যে কোন সময় আপনার কম্পিউটারটি এ রকম সমস্যায় পড়তে পারে। অফিসের গরুত্বপূর্ণ কাজ। কিন্তু কম্পিউটারটি অকেজে। "NTLDR is missing, press any key to restart" মেসেজে দেখাচ্ছে। কম্টিউটারটি ওপেন হচ্ছে না। দুশ্চিন্তা করার কোন কারন নেই। উইন্ডোজ বেজ কম্পিউটারে আপনি মাত্র এক মিনেটের মধ্যে এ সমস্যা থেকে বাচতে পারবেন। নিম্ন লিখিত উপায়ে একটি পেন ড্রাইভকে বুটাবেল করে নিজের কাছে রেখে দিন। যখনই এ রকম সমস্যায় পড়বেন ঐ বুটাবেল পেনড্রাইভটি দিয়ে কম্পিউটারটি ওপেন করে আগের মত ১০০% ইউজ করুন। দুশ্চিন্তা ফেলে দিয়ে ফ্রেশ হয়ে যান।
.....................................

NTLDR (New Technology Loader). আমরা যখন কম্পিউটার ওপেন করি তখন বায়োস প্রাইমারি হার্ডডিস্কের MBR (Master Boot Record) অংশটি খোজ করে। "NTLDR is missing, press any key to restart" মানে হলো বায়োস প্রয়োজনীয় সঠিক ড্রাইভটি খুজে পায়নি, বা একটিভ পারটিশনটি খুজে পায়নি, বা MBR এ NTLDR টি নাই বা সঠিক স্থানে নাই। অনেক ক্ষেত্রে হার্ডডিক্সের ক্যাবল লুস থাকলে এরকম ম্যাসেজ দেখায়।

০১. হার্ডডিস্ক ও মাদার বোর্ডের ক্যাবল গুলো চেক করব।
০২. নতুন কোন হার্ডওয়ার লাগালে সেটিকে কম্পিউার থেকে খুলে
ফেলব।
০৩. পরবর্তী পদক্ষেপ, বুটাবেল পেনড্রাইভ ব্যবহার করব?।

বুটাবেল পেনড্রাইভ: যে ভাবে করতে হবে

একটি বুডাবেল ডিস্ক তৈরী করার জন্য কমপক্ষে ২ জিবি এক পেনড্রাইভ নিন। পেন ড্রাইভে যদি কোন প্রয়োজনীয় ফাইল থাকে, তা ব্যাকআপ রেখে পেনড্রাইভটি একদম খালি করে ফেলুন।

এবার ntldrusb.zip সফটওয়ারটি কারো কাছ থেকে সংগ্রহ করুন। বা এখান থেকে ডাউন লোড করুন। ডাউনলোড লিংক। Click This Link



পেনড্রাইভটি একটি ভাল কম্পিউটারে প্রবেশ করান। এবং ডাউনলোডকৃত/সংগহকৃত সফটওয়ারটি ভাল কম্পিউটারে নিয়ে, যারা একেবারে নতুন তারা নিম্ন লিখিত পদ্ধতি অনুসরণ করুন। ডাউনলোড করা/সংগ্রহ করা সফটওয়ারটি ‘সি’ ড্রাইভ অধীন মাই ডকুমেন্টস এ রাখুন। ফাইলটিকে Extract করুন।


মাউস দিয়ে ফাইলটির উপর ডাবল ক্লিক/ডান বাটম ক্লিক করুন। "Extract All" ক্লিক করুন।



***
ক্লিক নেক্সট। (আমরা কমপ্রেসড করা ফাইলটিকে Extract করছি, অভিজ্ঞরা নিজেদের ইচ্ছেমত করুন।)



***
ক্লিক নেক্সট। (আপনির Extract করা ফাইলটিকে যে কোন স্থানে সেভ করতে পারেন। তবে নতুনদের সুবিধার্থে তারা সি ড্রাইভের মাই ডকুমেন্টসএ সেভ করুন।)


***
ক্লিক Finish।



এবার এক্সাট করা ফোল্ডারটি ওপেন করুন।

এখান থেকে "HPUSBFW.EXE" ফাইলটি ডাবল ক্লিক করুন।



***
Run ক্লিক করুন।


***
Change the File System to "FAT"
ফাইল সিস্টেমটি "FAT" সিলেক্ট করুন।


যদি একাধিক ইউএসবি ড্রাইভ কম্পিউটারে প্রবেশ করানো থাকে তা হলে তা রিমুভ করুন। TDK LoR … পেনড্রাইভ নেম। এখানে আপনার পেনড্রাইভের নাম দেখাবে। পেনড্রাইভের মধ্যে কিছু থাকলে তা দেখাবে। যদি কিছু থাকে তা ডিলেট হয়ে যাবে। তাই প্রয়োজনীয় ফাইল ব্যাকআপ রাকুন। Volume label আপনার পছন্দ সই যে কোন নাম লিখতে পারেন।


***
ক্লিক "Create a DOS startup disk"


***
ক্লিক ডট বাটনস (এখান থেকে প্রয়োজনীয় ফাইলটি ব্রাউজ করে তা দেখিয়ে দিতে হবে, এ জন্য যারা প্রথমে মাই মাই ডকুমেন্টস এ ফাইল রেখেছিলেন তারা, মাই ডকুমেন্টস এ গিয়ে প্রথমে ntldrusb ক্লিক করুন। এখান থেকে "dos system files" ফাইলটি দেখিয়ে বের হয়ে আসুন। )



***
Then click "Start"
ক্লিক "Start"



***
click "Yes"


***
It will say "Formatting the device.." for a few moments.
এখন পেনড্রাইভটি বুটাবেল হওয়ার জন্য ফরমটে হচ্ছে।



ফরমেট শেষ হলে, আবারো ntldrusb folder টি ওপেন করুন। এখান থেকে "putonusb" ফোল্ডারটি ওপেন করুন। "putonusb" এ ফোল্ডারের অধীন সমস্ত ফাইল COPY করে পেন ড্রাইভে নিয়ে PASTE করুন।

এবার পেন ড্রাইভটি কম্পিউটার থেকে বের করুন। বাস আপনার পেনড্রাইভটি বুটাবেল হয়ে গেল।

( এ পেনড্রাইভটি দিয়ে উইনডোজ ভিত্তিক যে কোন কম্পিউটার ওপেন করতে পারবেন।)

কি ভাবে ওপেন করবেন :
এবার আপনি আপনার পেনড্রাইভটি নষ্ট হওয়া কম্পিউটারে প্রবেশ করিয়ে স্টার্ট দিয়ে BIOS অপশনে গিয়ে "Boot Option’’ এর USB drive (পেন ড্রাইভ) সিলেক্ট করে বেরিয়ে আসুন।

কম্টিউটারটি আবার রিস্ট্রার্ট দিন।
এবার প্রথমবার বুট করার সময় নিম্ন লিখিত স্ক্রিন দেখাবে।
Do you want replace boot sector of the drive C: (Y/N) ?_ এখানে Y টাইপ করে এন্টার দিন।



***
"Writing bootsector complete". এ লেখাটি দেখাচ্ছে কিনা খেয়াল করুন।


***
এবার Ctrl+Alt+Delete চেপে কম্পিউটার রিস্টার্ট করুন। এবার আপনি ১০টি অপশন সমৃদ্ধ একটি স্ক্রিন দেখতে পাবেন। এখান থেকে এক এক করে সবকটি চেক করুন। যে কোন একটি অপশন থেকে আপনার কম্পিউটারটি ওপেন হবে।

(কম্পিউটারটি শুধু মাত্র বুটাবেল পেনড্রাইভের সাহায্যে ওপেন হবে। কম্পিউটার বন্ধ করার পর পেনড্রাইভ ছাড়া নিজে নিজে ওপেন হবে না)

নিন্মোক্ত পদ্ধতি ব্যবহার করলে পরবর্তীতে নিজে নিজে ওপেন হবে (তবে কিছু কম্পিউটারে এ পদ্ধতি কাজ করে না)

বুটাবেল পেনড্রাইভের সাহায্যে কম্পিউটার ওপেন হওয়ার পর পেন ড্রাইভ থেকে boot.ini, ntldr, and ntdetect.com ফাইল তিনটি কপি করে My Computer > Local Disk C: এর উইন্ডোজ ফোল্ডারে পেস্ট করুন।

এবার কম্পিউটার এর Start > Control Panel > PerformanceAndMaintenance/System > Advanced tab > Startup and Recovery section, Settings button > System Startup; then change the "Default Operating System:" এ গিয়ে পেন ড্রাইভের যে ফাইলটি দিয়ে কম্পিউটারটি ওপেন হয়েছিল সে ফাইলটি সিলেক্ট করে বেরিয়ে আসুন।

বাস হয়ে গেলে। নিশ্চিন্তে ব্যবহার করুন।

*** অনেক সময় বুটাবেল পেনড্রাইভ দিয়ে কম্পিউটার ওপেন করা গেলেও পরবর্তীতে নিজে নিজে ওপেন হয় না। বুটাবেল পেনড্রাইভের সহায়তা নিতে হয়। এ ক্ষেত্রে বুটাবেল পেনড্রাইভ দিয়ে কম্পিউটারটি ওপেন করে প্রয়োজনীয় ফাইল ব্যাক আপ নিয়ে কম্পিউটারটি রিফরমেট করে ফেলুন। আরো জানতে এই লিংকে দেখতে পারেন। Click This Link

যদি কোন উপকারে আসে তা হলে আমার টিউটোরিয়াল ফি বাবদ কিছু টাকা গরীবদের দান করুন। অথবা একজন গরীব ছাত্রকে প্রযুক্তি বিষয়ে সহায়তা করুন।

 

সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১০ দুপুর ১:৩৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 


৪৪টি মন্তব্য

১. ১৯ শে অক্টোবর, ২০১০ দুপুর ১:২০

খেক খেক বলেছেন: ভাল লেগেছে

১৯ শে অক্টোবর, ২০১০ দুপুর ১:২৬

লেখক বলেছেন: খুশি হলাম।

২. ১৯ শে অক্টোবর, ২০১০ দুপুর ১:২৭

এফ এন এফ বলেছেন: অনেক ভাল

১৯ শে অক্টোবর, ২০১০ দুপুর ১:৩৫

লেখক বলেছেন: ????

৩. ১৯ শে অক্টোবর, ২০১০ দুপুর ১:৩০

লুলু পাগলা বলেছেন: অনেক প্রয়োজনীয় পোষ্ট। সরাসরি প্রিয়তে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।।

১৯ শে অক্টোবর, ২০১০ দুপুর ১:৩৫

লেখক বলেছেন: যদি কাজে লাগে তাহলে আমার টিউটোরিয়াল ফি কিন্তু দিতে হবেক।

৪. ১৯ শে অক্টোবর, ২০১০ দুপুর ১:৪৫

bangal manus বলেছেন: ধন্যবাদ

১৯ শে অক্টোবর, ২০১০ দুপুর ১:৫৪

লেখক বলেছেন: গ্রহন করলাম।

৫. ১৯ শে অক্টোবর, ২০১০ দুপুর ১:৪৮

শোভন এক্স বলেছেন: তা তো বুঝলাম, কিন্তু এতোগুলো কাজ ১ মিনিটে কিভাবে করা সম্ভব? :)

১৯ শে অক্টোবর, ২০১০ দুপুর ১:৫৮

লেখক বলেছেন:
তা তো বুঝলাম : --- কি বুঝলেন?


প্রথমেই বলেছি পেনড্রাইভটিকে বুটাবেল করে আপনার কাছে সংরক্ষিত থাকতে হবে। যখনই সমস্যা হবে পেন ড্রাইভটি ব্যবহার করে কম্পিউটারটি ওপেন করতে হবে। যেখানে ১ মিনিটও লাগাবে না।

পেনড্রাইভটি কিভাবে বুটাবেল করবেন সেটি দেখানো হয়েছে। আশা করি এবার বুঝতে পেরেছেন।

৬. ১৯ শে অক্টোবর, ২০১০ দুপুর ২:০১

কাচু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

১৯ শে অক্টোবর, ২০১০ দুপুর ২:০৮

লেখক বলেছেন: কাজে লাগার আগেই!

৭. ১৯ শে অক্টোবর, ২০১০ দুপুর ২:০৭

আব্দুল্লাহ আল মামুন রাসেল বলেছেন: ভাই মাথার উপ্রে দিয়া গেলো সমস্যার চে সমাধান কঠিং মনয়

১৯ শে অক্টোবর, ২০১০ দুপুর ২:১০

লেখক বলেছেন: কোন অংশ বুঝেন নাই যদি স্পেসেফিক বলেন তা হলে চেষ্টা করব ঐ অংশটুকু আরো সহজ করে লেখার।

৮. ১৯ শে অক্টোবর, ২০১০ দুপুর ২:২২

রিডার ওয়ান বলেছেন:
খুব সুন্দর পোস্ট +

আপনি জানেন কিনা জানিনা, আপনার কাছে যদি হিরেন বুট সিডি ভার্সন ১০+(যা পেনড্রাইভ দিয়েও বুটেবেল করা যায়) থাকে তাহলে আরও সহজে করতে পারেন। ওটাতে এই সমস্যা রিকভারী করার একটা অপশনই দেয়া আছে!

আরও অনেক কাজ করা যায় এটা দিয়ে। এমনকি এতে একটা মিনি এক্সপি দেয়া আছে যেটা দিয়ে আপনি পেনড্রাইভ বা সিডি দিয়ে পিসি স্টার্ট করে NTLDR ফাইলটির ব্যকআপ (যা নেটে পাওয়া যায় অথবা আপনি আগেই কপি করে রাখতে পারেন) পেস্ট করে দিতে পারবেন।

এই যে হিরেনের লিংক
http://www.hiren.info/pages/bootcd
http://www.hirensbootcd.net/

ব্যবহার না করে থাকলে দেখুন, ভাল লাগবে।

ধন্যবাদ

১৯ শে অক্টোবর, ২০১০ দুপুর ২:৪৭

লেখক বলেছেন: তথ্যের জন্য ধন্যবাদ।

৯. ১৯ শে অক্টোবর, ২০১০ দুপুর ২:২৮

পাস্ট পারফেক্ট বলেছেন: যদি কোন উপকারে আসে তা হলে আমার টিউটোরিয়াল ফি বাবদ কিছু টাকা গরীবদের দান করুন। অথবা একজন গরীব ছাত্রকে প্রযুক্তি বিষয়ে সহায়তা করুন

আইচ্চা।

১০. ১৯ শে অক্টোবর, ২০১০ বিকাল ৩:০৬

আবদুল মুনয়েম সৈকত বলেছেন: জানতাম আগে থেকেই, তবুও + :)

১১. ২১ শে অক্টোবর, ২০১০ রাত ৯:১১

মো: সালাউদ্দিন ফয়সাল বলেছেন: হার্ডডিস্কটি অন্য কম্পিউটারে কানেক্ট করে ওই কম্পিউটারের C ড্রাইভ থেকে NTDETECT.COM এই ফাইলটি হার্ডডিস্কের C ড্রাইভ এ কপি করে দিলেও কাজ হয়। অবশ্য এটি সাধারন ইউসারদের জন্য সহজবোধ্য নয়।

১২. ২৪ শে অক্টোবর, ২০১০ সকাল ৯:২০

সনৎ বলেছেন: "বুটাবেল পেনড্রাইভের সাহায্যে কম্পিউটার ওপেন হওয়ার পর পেন ড্রাইভ থেকে boot.ini, ntldr, and ntdetect.com ফাইল তিনটি কপি করে My Computer > Local Disk C: এর উইন্ডোজ ফোল্ডারে পেস্ট করুন।"

আসল অংশে এসে ফাঁকি দিলেন, যাদের জন্য এই পোষ্ট বেশী কাজে আসবে, তাদেরকে DOS এ কিভাবে কপি করতে হয় বলে দিলে ভালো হয়।

COPY X:\NTLDR C:\WINDOWS
COPY X:\BOOT.INI C:\WINDOWS ইত্যাদি।
এই অংশটুকু আপনার লেখাটিকে পরিপূর্ণ করবে।

১৩. ২৮ শে অক্টোবর, ২০১০ রাত ১:৪৯

ভুলো মন বলেছেন: বাপরে বাপ!! হিব্রু ভাষাও মনেহয় এর চেয়ে সোজা!!!

২৮ শে অক্টোবর, ২০১০ সকাল ৮:৪২

লেখক বলেছেন: ২+২ = ?

শিশু শ্রেনীর যে কোন ছাত্রের কাছে খুব কঠিন। কিন্তু ক্লাস ২ এর ছাত্রের কাছে সোজা।

আমার লেখা ক্লাস ২ ছাত্রদের জন্য। যারা এখনো শিশু শ্রেনীতে তাদেরকে কষ্ট করে ক্লাস ২ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

১৪. ০৭ ই নভেম্বর, ২০১০ দুপুর ১:১২

বুবলা বলেছেন: কাজের জিনিস

০৭ ই নভেম্বর, ২০১০ বিকাল ৩:০১

লেখক বলেছেন: ধন্যবাদ

১৫. ২৬ শে নভেম্বর, ২০১০ রাত ১:৩৪

তাজুল ইসলাম মুন্না বলেছেন: লিনাক্সের যেকোন ডিস্ট্রিবিউশনের একটা লাইভ সিডি নিজের কাছে রাখুন। উইন্ডোজের বুট ফাইলগুলোর একটা ব্যাকআপ করি তৈরী করে অন্য কোন ড্রাইভে অথবা পেন ড্রাইভে জিপ করে রাখুন। উইন্ডোজে বুট নিয়ে সমস্যা হলে সিডিরমে লিনাক্সের সিডিটা ঢুকান, সিডি থেকে বুট হয়ে লিনাক্স চালু হবে। চালু হলে হার্ডডিস্কের যে লোকেশনে বুট ফাইলগুলোর ব্যাকআপ রেখেছিলেন সেখানে গিয়ে বুট ফাইলগুলোকে সি ড্রাইভে কপি করুন ... কাজ শেষ।।।


এটা হলো সবচেয়ে সহজ সমাধান। লিনাক্স ব্যবহার করুন। বুট ফাইল রিমুভ হবার কোন চান্সই থাকবেনা ...

২৬ শে নভেম্বর, ২০১০ দুপুর ১২:২০

লেখক বলেছেন:
ধন্যবাদ মুন্না।

১৬. ২৬ শে নভেম্বর, ২০১০ রাত ১:৩৬

তাজুল ইসলাম মুন্না বলেছেন: লিনাক্সের যেকোন ডিস্ট্রিবিউশনের একটা লাইভ সিডি নিজের কাছে রাখুন। উইন্ডোজের বুট ফাইলগুলোর একটা ব্যাকআপ কপি তৈরী করে অন্য কোন ড্রাইভে অথবা পেন ড্রাইভে জিপ করে রাখুন। উইন্ডোজে বুট নিয়ে সমস্যা হলে সিডিরমে লিনাক্সের সিডিটা ঢুকান, সিডি থেকে বুট হয়ে লিনাক্স চালু হবে। চালু হলে হার্ডডিস্কের যে লোকেশনে বুট ফাইলগুলোর ব্যাকআপ রেখেছিলেন সেখানে গিয়ে বুট ফাইলগুলোকে সি ড্রাইভে কপি করুন ... কাজ শেষ।।।


এটা হলো সবচেয়ে সহজ সমাধান। লিনাক্স ব্যবহার করুন। এইসব অনাকাংখিত সমস্যা থেকে মুক্তি পাবেন ...

০৮ ই মার্চ, ২০১১ সকাল ১০:৩৩

লেখক বলেছেন: আপনারটা সহজ।

আমারটা বিকল্প।

১৭. ২৬ শে নভেম্বর, ২০১০ রাত ১:৪৮

শয়তান বলেছেন: কামের পোস্ট ।

২৬ শে নভেম্বর, ২০১০ দুপুর ১২:২২

লেখক বলেছেন:

শয়তানের জন্য না ভাল মানুষের জন্য?

১৮. ২৩ শে ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:২৫

মোঃ এহছানুল হক বলেছেন: এ সমস্যায় পরে কম্পিউটার প্রায় এক সপ্তাহ বন্ধ।
সরসরি প্রিয়তে...............।
এক ট্রাক ধইন্না ।

০৮ ই মার্চ, ২০১১ সকাল ১০:৩৫

লেখক বলেছেন: যদি কাজে দেয় তা হলে আপনার দেয়া ধইন্যাপাতা দিয়া তেতুলের আচারের কারখানা দেয়ার চিন্তা ভাবনা করতাছি।

কাজে দিলে জানাইয়েন।

১৯. ১৯ শে এপ্রিল, ২০১১ দুপুর ২:১৮

রকিব দোজা বলেছেন: ভালো

২০ শে এপ্রিল, ২০১১ দুপুর ২:৫৬

লেখক বলেছেন: ধন্যাবাদ

২০. ০১ লা মে, ২০১১ সকাল ৮:১১

বুবলা বলেছেন: দারুন দারুন

০২ রা মে, ২০১১ দুপুর ২:৫৪

লেখক বলেছেন: স্বাগতম!

২১. ০২ রা মে, ২০১১ বিকাল ৩:১৮

আ শী ষ বলেছেন: ভাল পোস্ট। কিন্তু ১টা পেনড্রাইভ আজাইরা ফালাইয়া রাখতে হবে। তবে বুদ্ধি ভাল। বুট ফাইলগুলোর ১টা লিস্ট দেন, সব কপি করে রেখে দিব পেনড্রাইভে।

০৩ রা মে, ২০১১ রাত ৯:১৮

লেখক বলেছেন: না ভাই, আপনার ্ওই পেন ড্রাইভ দিয়ে আগের মতই সব কাজ করতে পারবেন। ডাটা ট্রান্সফার, অড্ওি ভিডিও শোনা দেখা সব কিছুই করতে পারবেন। পেন ড্রাইভ আজাইরা ফালাইয়া রাখতে হবে না।

২২. ০১ লা আগস্ট, ২০১১ বিকাল ৩:১৯

নাজমুল1 বলেছেন: tanx

২৩ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:০৩

লেখক বলেছেন: ট্যান্কস

২৩. ০৫ ই অক্টোবর, ২০১১ রাত ৩:২৭

joos বলেছেন: জটিল!!!

২৩ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:০৪

লেখক বলেছেন: এর সহজ করে লেখা সম্ভব নয়!!! (?)

২৪. ১৮ ই নভেম্বর, ২০১১ রাত ৯:২৭

েখারেশদ আলম বলেছেন: অনেক ধন্যবাদ

২৩ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:০৫

লেখক বলেছেন: আনন্দিত হলাম।

 

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফমর্। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

 

© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি | বিজ্ঞাপন