একটা ইতর প্রাণীর জীবনের কোন উদ্দেশ্য থাকে না। সে কখনও জীবনের লক্ষ্যও খুঁজতে যায় না। তবে মানুষের কেন জীবনের তাত্পর্য বের করতে হবে? কারন মানুষ ইতর নয়। খুব ভাল কথা। যদিও ইতর প্রাণী করে এমন কোন জিনিস নেই যা মানুষ করে না। তবে বুদ্ধিবৃত্তির দিক দিয়ে মানুষ ইতর প্রাণীর থেকেও বেশী কিছু করে থাকে। মূলতঃ এই বুদ্ধিই মানুষকে ভাবিত করে তুলে পার্থিব এই জীবনের অর্থ খুঁজে বের করতে্। এই বুদ্ধির জোড়ে একদিকে মানুষ যেমন প্রকৃতিকে জয় করেছে নিজেকে উন্নত করেছে অপরদিকে এই বুদ্ধি দিয়ে মানুষ এমন এক বিশ্বাস দাড় করিয়েছে জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য বের করতে গিয়ে যার কোন যৌক্তিক ভিত্তি নেই। তাই মানুষ খুব সহজেই অদৃশ্য শক্তির অলীক অস্তিত্ব কল্পনা করে নিজেকে সেই শক্তির কাছে সমর্পন করেছে। যে মানুষ হিংস্র জন্তু জানোয়ারকে বশে নিয়ে এসেছে, তাদের আক্রমণকে প্রতিহত করতে পেরেছে, প্রকৃতিকে আপন নিয়ন্ত্রণে এনে তাকে যথেচ্ছভাবে ব্যবহার করেছে সেই মানুষ তার মনোজগতে কি করে অদেখা শক্তির অস্তিত্বকে ঠাঁই দিতে পারে তা সত্যিই বিস্ময়কে উসকে দেয়। মানুষের মনের দুর্বলতাই এর জন্য দায়ী। কেবল যে দুর্বলতা তাই নয়, বরং সীমাহীন লোভ, আকাঙ্খা, যা কিছু বাস্তব যা কিছু সত্য তা মেনে না নেওয়ার প্রবণতাই মানুষকে এমন এক অসার অবাস্তব শক্তির দিকে আকৃষ্ট করেছে। দিনে দিনে তার মনে জন্ম নেওয়া এই অলিক বিশ্বাস প্রগাঢ় হয়েছে, নিজেকে সঁপে দিয়েছে তারই মনোজগতে রচিত কাল্পনিক শক্তির কাছে। আমজনতার এই দুর্বল চিত্তকেই পুঁজি করে সমাজের রাষ্ট্রের সুবিধাবাদী মানুষ কাল্পনিক এই শক্তির একটি রূপ দেবার চেষ্টা করেছে। সমাজকে মুঠোবন্ধি করবার জন্য সুবিধাজনক আইন তৈরী করেছে, গ্রন্থ রচনা করে অশরীরী শক্তির প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে, বিকাশ ঘটিয়েছে নতুন নতুন মত ও পথের। এই মত আর পথ হচ্ছে ধর্ম যা অশরীরী শক্তিকে তুষ্ট করার, অনন্তকালের জন্য চিরসুখী হবার। মানুষের এই তীব্র লোভ তাকে তার জাত থেকে নিচু স্তরে নামিয়ে দিয়েছে। আপন দুর্বলতায় স্বীয় মন থেকে উত্পন্ন হওয়া অজানা শক্তিকে পূজা করা নিচতা ছাড়া আর কিছুই নয়। ধার্মিকেরা তাই নিচু জাতের মানুষ, লোভী।
যদি বলি লোভ থেকে তৈরি ধর্মের, তাই ধার্মিকেরা লোভী!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩৪টি মন্তব্য ২৩টি উত্তর
আলোচিত ব্লগ
চলতি পথের গল্পঃ দুই

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক
‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।