আজকের আবহাওয়া ভাল নয় ১৬ডিগ্রি সেলসিয়াস এখানে । ঠান্ডা বাতাস জানালে ভিজিয়ে আসছে । পর্দা হাওয়ায় দুলছে । শুনছি একটা গান,
কিছুই করছি না এখন না পড়াশুনা না কাজ । অন্তত কিছুই ভাল লাগছে না । আমি নিজেকেও বুঝতে পারছি না । বন্ধুরা,সাথীরা সবাই এ নিয়ে নানা কথা বলে । বলে নিজেকে পরিবর্তন করতে । দেশ থেকে ঘুরে এসেছি কিন্তু উল্টা হয়ে গিয়েছে । আসলে কি মাতৃভূমিতে ফিরে যাওয়া কি ভুল ছিল ?
আজও জানি না । বছরটা পুরো নষ্ট করেছি কি করে নাই তার হিসাব মিলাতে ইচ্ছা করছে না । জানি মিলাতে গেলে আমি লাভবান হবোনা কখনই । সামুতে ব্লগাচ্ছি, ফেবাচ্ছি, পোষ্টাচ্ছি এতেই খুশি ।
সাথে আছে আমার লুসি ।
প্রতিদিন ঘুমানোর আগে চিন্তা করি কালকের সকাল হবে অন্যরকম । কিন্তু পারি না ।
সবাই বুঝায় এত জ্ঞানী পাবলিক কেন সময় নষ্ট করে খামাখা ব্লগিং কম্পুর চেয়ারে । আমি যদিও নিজেকে কখনই এতজ্ঞানী দাবী করি না ।
এটা শুনুন ভাল লাগবে । আমারতো লাগে ।
জানিনা কখন আবার নিজেকে ফিরে পাব । তবুও আশায় আছি । খুব ক্ষিদা লাগছে । কিছু খেতে হবে এখন । পিৎসা খেতে খেতে সিক্স পেক ১ পেক বানিয়েছি ।
জীবন তো জীবনই তাই নয় কি? সাজানোর চেষ্টা করেছিলাম, যা তাসের ঘরের মত ভেঙ্গে পড়ে যায় । কেন ভেঙ্গে যায় কেই বা জানে ! আমিও জানি না । আমি নেশার মধ্যে আছি বুঝতে পারছি তবে সে নেশা কোন দ্রব্য নয় । তা অন্য কিছু জানি না । যা হোক, আরেকটা শুনুন, দেখুন, বুঝুন, ভাল লাগে কিনা ।
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১০ সন্ধ্যা ৬:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




