somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হঠাৎ স্বর্ণকেশী! পর্ব-৮

০২ রা নভেম্বর, ২০১৮ রাত ২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগের পর্ব এখানেঃ হঠাৎ স্বর্ণকেশী!-৭

পা বাড়ালাম বটে, কিন্তু পা বড্ড ভারী ঠেকল। এগোতে চাইল না যেন। ভাবলাম, একবার পেছন ফিরে দেখি লতা ঠিকমতো রাস্তা পেরোতে পারল কিনা। কিন্তু সেতো ভাঙে, তবু মচকায় না গোছের মেয়ে। অন্তত এতক্ষণের পরিচয় থেকে যেটুকু বুঝেছি। ক্রাচ নিয়ে রাস্তা পার হওয়া লতার কাছে হাতের তুড়ি। ঠাস করে আমাকে চড় মারার আগে যেমন তুড়ি বাজিয়েছিল, তেমন তুড়ি। মনে হতেই হাত চলে গেল গালে। কী শক্তি দিয়ে মেরেছিল বাপস। এখনো যেন জ্বলছে। কিন্তু, আশ্চর্য, অপমানে না, অন্য কিছুতে। ধরতে পারছি না। ধরতে পেরে কাজ নেই। নিজেকে কষে বকা দিলাম—‘হুরর অনীক মিয়া, বেশি ন্যাকামি হচ্ছে। পুতুপুতু আউট। শিনা টান ইন। আগে বাড়ো, জওয়ান। লিঙ্কস-রেখস্ট, লিঙ্কস-রেখস্ট, লেফট-রাইট, লেফট-রাইট।’

পা চালাতে চালাতে মনে মনে সকালে কাজের যে একটা ফর্দটা করেছিলাম, সেটাকে ডাকলাম। ডাকামাত্র আলাদিনের চেরাগ ফুঁড়ে দৈত্যের মতো ইয়া লম্বা চওড়া এক লিস্টি বেড়িয়ে এল। বেয়াড়া রকম বেড়ে যাওয়া চুল কেটে কদম ছাঁট করা, সাত দিনের দাঁড়ি কামিয়ে তিন দিনের দাঁড়িতে নামিয়ে আনা, গোটা তিনেক ফরমাল শার্ট কেনা, সঙ্গে কয়েকটা স্যান্ডো গেঞ্জিও, বাংলাদেশি দোকানে গিয়ে কাজলি মাছের জন্য হানা দেওয়া, ইত্যাদি ইত্যাদি মামুলি কাজের সুদীর্ঘ তালিকা। মনে মনে তাতে চোখ বোলাচ্ছি।

এ সময় বাঁধ সাধল বাঘ আকৃতির এক জার্মান শেফার্ড। ফুটপাথের সমান্তরালে সাইকেলের জন্য রাখা সরু লেন দিয়ে তার মালিক ফুরফুরে মেজাজে সাইকেল চালিয়ে যাচ্ছেন। আর শেফার্ড। সাহেব কেশর ফুলিয়ে ফুটপাথ দিয়ে ছুটছে তার পিছু পিছু। চোখে পড়ল, কুকুরটার মুখে মাজল পড়ানো। মানে এখনো ঠিক নতুন মালিকের বশে আসেনি পুরোপুরি। ঘ্যাক করে কামড়ে দেওয়ার আশঙ্কায় এই ব্যবস্থা। কালো আর ঘিয়া মেশানো এই প্রকাণ্ড প্রাণীটাকে দেখে আমি মুগ্ধ হলাম। দৌড়ানোর ভেতর এক ধরনের বন্যতা আছে।

কিন্তু, একি! কুকুরটা যেন খুব ক্ষেপে গিয়ে এলোপাতাড়ি ভঙ্গিতে ছুটে এসে আচমকা ধাক্কা দিয়ে প্রায় গায়ের ওপরে উঠে যাচ্ছে। ধাক্কা খেয়ে আমি লাটিমের মতো বাঁই বাঁই করে বার কয়েক ঘুরপাক খেয়ে দেয়াল ধরে কোনোমতে দাঁড়ালাম। ততক্ষণে কুকুরটা অস্ফুট গর্জন তুলে সাঁই সাঁই করে নেই হয়ে গেছে। জার্মান শেফার্ড বলে কথা। তার ওপর আবার আধা পোষ মানা। যাক বাবা, খুব বেঁচে গেছি। ঘাড় মটকে দেয়নি, এই বেশি।

চকিতে কী যেন মনে হলো। অতীন্দ্রিয়ের মতো কিছু একটা কাজ করল বোধ হয়। পেছন ফিরে তাকাব, তার আগেই ঠন করে ধাতব কিছু আছড়ে পড়ার শব্দে অজানা আশঙ্কায় জমে গেলাম। মুহূর্তের অসাড় ভাব কাটিয়ে ঘাড় ঘুড়িয়ে দেখলাম, লতার ক্রাচ উড়ে গিয়ে মাঝ রাস্তায় পড়েছে। আর কুকুরটা দূরে বিন্দু থেকে বিন্দুতর হয়ে মিলিয়ে যাচ্ছে। আর...আর, লতা এলোমেলোভাবে ফুটপাথে পড়ে আছে। নিঃসাড়। একটা হাত প্রায় রাস্তার ওপরে। কোনো কিছু না ভেবে নিজের অজান্তেই লতা বরাবর ছুটতে লাগলাম। সিগনাল লাল কী সবুজ, জানি না। হঠাৎ বিশাল একটা ট্রাকের শেষ মুহূর্তের প্রচণ্ড ব্রেকের তুমুল আর্তনাদে থমকে দাঁড়ালাম। ঘ্যাচচচ্...! (চলবে)

ড. রিম সাবরিনা জাহান সরকার: মিউনিখ, জার্মানি।
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ২:২২
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এইচ এস সি রেজাল্ট ২০২৬ -ঢাকা বোর্ড

লিখেছেন হুমায়রা হারুন, ০১ লা নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৯

খুব অদ্ভুত ব্যাপার। আমাদের সময়ে চলে এলো নাকি? সেই চার দশক আগের মতন !
যা তথ্য পেলামঃ

In the 2026 HSC examinations, a total of 297,621 candidates appeared... ...বাকিটুকু পড়ুন

দেখে শূন্য চাকত

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫২


কেমন করে সাজাও তুমি?
কলমের সাথে- খাতার প্রেম,
মাটির সাথে মৃত্যুর লাশ,
ঘাসের গায়ে ঘাসফড়িংর কাশ।
শেষ বিকালে ভাবনার সাথে
চিন্তার হয় রে অবকাশ-
সবিই যেনো শূন্যে প্রেমে আশ
হাত গুটানো-জীবনের নাশ;
বাস্তবতার হয় নির্দয় স্বার্থপর
সময়ের শুধুই... ...বাকিটুকু পড়ুন

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

×