আমরা প্রায়ই বিদেশী পণ্যের ‘ভালবাসায়’ ডুবে থাকি। সাধারণত অনেক দাম দিয়ে ‘মাল্টিন্যাশনাল কোম্পানি’ গুলোর বিভিন্ন প্রোডাক্ট কিনে তৃপ্ত হই। এজন্য শুধু ক্রেতাসাধারণের দোষ দিয়ে লাভ নেই। আমিতো বলব এর পেছনে সিংহভাগ দায় হল দেশীয় শিল্প উদ্যোক্তাদের। তারা পণ্য উৎপাদন ও মানউন্নোয়নের দিকে যতটা মনোযোগী, ঠিক ততটাই উদাসীন পণ্যের বিপণন (মার্কেটিং) বা ব্রান্ডিং-এ।
ব্রান্ডিং, মার্কেটিং এগুলো এখন যুগের বাজওয়ার্ড (buzzword)। মানুষের চিন্তা (perception) কে প্রভাবিত কিংবা মোটিভেট করতে বর্তমানে এর জুড়ি নেই। প্রশ্ন হলো, ব্রান্ডিং/মার্কেটিং কি আগে ছিল না? অবশ্যই ছিল। বলা হয়ে থাকে, ব্রান্ডিংএর প্রাথমিক ধারনা ধর্মপ্রচারকদের কাছ থেকেই পাওয়া।
খুব বেশি দুরে যাওয়ার দরকার নেই। বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচনে রাজনৈতিক দলগুলো ব্রান্ডিংএর ধারনাগুলোর কিয়দংশ ব্যবহার করেছিল। বাংলাদেশ আওয়ামী লীগ এক্ষেত্রে সাফল্য দেখিয়েছে। ডিজিটাল বাংলাদেশের যে ব্রান্ডিং থীম তারা পছন্দ করেছিল, তা সত্যি যেকোন ব্রান্ড প্রফেশনালকে উদ্বুদ্ধ করবে। এক্ষেত্রে বিএনপি কম সফল হয়েছে। তাদের "দেশ বাচাও, মানুষ বাচাও" থীম হিসেবে শক্ত হলেও তার উপস্থাপনে দক্ষতা ও সাফল্যের অভাবে তাদের ক্যাম্পেইন ততটা সফল হয়নি, এবং এর প্রভাব তাদের নির্বাচনের ফলাফলে দৃশ্যমান হয়েছে।
আমাদের দেশের কোম্পানিগুলোর পিছিয়ে থাকার কারণঃ-
অনেকেই হয়তো বলবেন যে, “মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো ভাল মানসম্পন্ন প্রোডাক্ট প্রস'ত করতে পারছে বলেই তারা ভাল ব্যবসা করছে। ক্রেতারাতো সাধারণভাবে অবশ্যই কোয়ালিটি প্রোডাক্ট কিনবে।”।
কিন্তু সত্যিই কি তাই?
হ্যাঁ এটা ঠিক যে ক্রেতারা অবশ্যই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট কিনবে। কিন্তু কোয়ালিটি প্রোডাক্ট বলতে আসলে বুঝায় কি?
আপনাকে কে বলেছে যে, ফ্রেশজেলের চেয়ে ক্লোজআপ দিয়ে দাঁত ব্রাশ করলে দাঁত বেশি পরিস্কার হয় অথবা নিশ্বাস বেশি সজীব হয়? আপনি কি নিশ্চিত?
• এ্যারোমেটিক সাবানের চেয়ে লাক্স দিয়ে গোসল করলে অনেক আরাম বোধ হয়। সত্যিই কি তাই?
• দেশী ডিটারজেন্ট চাকা চেয়ে বিদেশি হুইল দিয়ে কাপড় অনেক বেশি পরিস্কার ও উজ্জ্বল হয়। আপনি কি পরীক্ষা করে দেখেছেন?
• কুল সেভিং ক্রীমের চেয়ে জিলেট দিয়ে সেভ করলে অনেক স্মোথলি সেভ করা যায়। আপনি কি নিশ্চিত?
• দেশীয় সেভেন হর্স সিমেন্টের চেয়ে লার্ফাজ সুর্মা সিমেন্ট দিয়ে বাড়ি বানালে বেশি দিন টিকবে। আপনি কিভাবে নিশ্চিত হলেন? কোয়ালিটির প্যারামিটার কি?
• ফেয়ার এন্ড লাভলী দেশীয় যেকোন প্রোডাক্টের চেয়ে অনেক বেশি ও তাড়াতাড়ি (৪ সপ্তাহ ৪মিনিট) আপনার ত্বক ফর্সা করে। আপনি কি কোন প্রমান পেয়েছেন?
দেশীয় শিল্প বাঁচাতে চাই শক্তিশালী ব্রান্ডিং!
ব্রান্ডিং হল সম্ভাব্য ক্রেতাদের মাঝে পণ্য-টি নিয়ে এমন মনোভাব তৈরি করা যে, এই পণ্যটির মতো একক ও ব্যতিক্রমী আর কোন পণ্য নেই।
তার মানে, আপনার বিজ্ঞাপন, পাবলিক রিলেশন ও মার্কেটিং ক্যাম্পেইনের মাধ্যমে এই পণ্যটি কি কি সুবিধা দেয় যা ভোক্তার চাহিদা পূরণ করতে পারে তা তুলে ধরে একটি শক্তিশালী ইমেজ তৈরি করতে হবে।
মোট কথা, সুপরিকল্পিতভাবে একটি পণ্যকে এমনভাবে সম্ভাব্য ভোক্তাদের মাঝে পরিচিত করে তুলতে হবে যে, তারা মনে করবে এরকম অদ্বিতীয়, মানসম্পন্ন ও prestigious পণ্য যা তাদের চাহিদা পূরণে সক্ষম, বাজারে আর একটিও নেই!
সর্বোপরি সরকারের উচিত দেশীয় উদ্যোক্তাদের সাহায্য করা। এটা কখনই সরকারের উচিত নয়(যেমন-এনার্জি সেভিং লাইট উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর আমদানীকৃত কাঁচামালের উপর ৭% শুল্ক ধার্য্য করে কিন্তু চীন থেকে সরাসরি আমদানীকৃত নিম্নমানের সেভিং লাইটের উপর কোন শুল্ক ধার্য্য করা হয়নি)। এমন হলে কেমনে হবে!!!!!
আসুন চেষ্টা করি দেশী পণ্য বেশী করে ব্যবহার করার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



