শিক্ষা প্রতিষ্ঠান
http://www.dailyneeds.com/bd/edu ভিজিট করে যে কেউ অনায়াসে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ে ভর্তির যাবতীয় তথ্য জানতে পারবে। তাছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ঐতিহ্যবাহী স্কুল, কলেজের প্রতিষ্ঠা, ইতিহাস ও কোর্সের খবর জানতে ঘুরে আসা যায় http://www.nationmaster.com সাইটটি।
বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের গুরুত্বপূর্ণ দলিল, শহীদদের তালিকা, খেতাবপ্রাপ্তদের ছবি ও তালিকা, মুক্তিবাহিনী, গণহত্যা, উদ্বাস্তু, আত্নসমর্পণ, নতুন সরকার গঠনের উপর তথ্য ও ডকুমেন্টারী দেখতে চাইলে ভিজিট করা যায় http://www.meltingpot.fortuneity.com নামের সাইটটি, তাছাড়া http://www.liberationwarmuseum.net-এ ঘুরে মুক্তিযুদ্ধের উপর নির্মিত ভিডিও ক্লিপ দেখতে পারবেন। বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, ভাষা, মুদ্রা, বর্ণমালা সম্পর্কে জানতে ভিজিট করা যায় http://www.betelco.com/bd ওয়েব সাইটটি। বাংলার পুরনো কৃষ্টি, আচার সম্পর্কে জানতে সার্চ করতে পারেন http://www.discoverybangladesh.com । তাছাড়া বাংলা নৃত্য, পালকি, যাত্রা, কাপড়, পুরানো আসবাবপত্র ও অলংকার সম্পর্কে তথ্য নিতে পারেন http://www.bangla2000.com থেকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



