somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাস (৩য় পর্ব -রাশিয়ার পিছু হঠা)

২৭ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



২য় পর্ব পড়তে নিচের লিঙ্কে ক্লিক করুন
প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাস (২য় পর্ব - যুদ্ধের সূচনা)

পূর্ব ফ্রন্টে রাশিয়া ৪০০০০০ সৈন্য নিয়ে জার্মানীর ইস্ট প্রুশিয়ার বিভিন্ন এলাকা দখল করে এগুতে থাকে। এই বিশাল বাহিনীকে প্রতিরোধের দায়িত্ব পড়ে জেনারেল হিন্ডেনবার্গের ওপর। কিন্তু তার অধীনে থাকা জার্মান ৮ম আর্মির সৈন্য সংখ্যা ছিল ২০০০০০ যা রাশিয়ার অর্ধেক। কিন্তু তিনি রেললাইনের মাধ্যমে দ্রুত তার সৈন্য ও অস্ত্র ফ্রন্টে মোতায়েন করতে থাকেন। এছাড়াও তার বাহিনী রাশিয়ানদের বেতার বার্তাগুলি ইন্টারসেপ্ট করতে সক্ষম হয় যার ফলে তাদের যুদ্ধ কৌশল সম্পর্কে আগে থেকেই অবগত হতে পারে।হিন্ডেনবার্গের ডেপুটি হিসেবে লুডেনডর্ফকে নিয়োজিত করা হয় যিনি বেলজিয়ামের সফল অভিযানে নেতৃত্ব দেন। এদুই জনের সফল নেতৃত্বে জার্মান বাহিনী রাশিয়ার অগ্রযাত্রাকে টেনেরবার্গে প্রতিহত করতে সমর্থ হয়।

জেনারেল হিন্ডেনবার্গ

লুডেনডর্ফ

টেনেরবার্গে তিনদিনব্যাপি যুদ্ধে রাশিয়ান বাহিনী পিছু হঠতে বাধ্য হয়। প্রায় ৯০০০০ রাশিয়ান বন্দি হয় জার্মানদের হাতে এবং ৩০০০০ মৃত্যুবরণ করে। এঅবস্থায় জার নিকোলাস ২ এবং তার সামরিক প্রধান গ্রান্ড ডিউক নিকোলাস নতুন যুদ্ধ পরিকল্পনা হাতে নেন। তারা জার্মানী ফ্রন্টে যুদ্ধ না করে অস্ট্রো-হাঙ্গেরিয়া আক্রমণের সিদ্ধান্ত নেন। এলক্ষ্যে রাশিয়ান বাহিনী অস্ট্রো-হাঙ্গেরিয়ার অধীন গ্যালিসিয়া আক্রমণ করে।


গ্রান্ড ডিউক নিকোলাস

গ্যালিসিয়ার প্রধান শহর ল্যামবার্গ তিন সপ্তাহের রক্তক্ষয়ী যুদ্ধে রাশিয়ান বাহিনী দখল করতে সমর্থ হয়। ৪০০০০০ অস্ট্রিয়ান বন্দী, নিহত, আহত অথবা নিখোঁজ হয় অন্যদিকে রাশিয়ার ২০০০০০ সৈন্যর ক্ষয়ক্ষতি সাধিত হয়। (চলবে)
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৫১
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আড্ডার সেই বেঞ্চটা আজও অপেক্ষায়।

লিখেছেন নাহল তরকারি, ২৭ শে মে, ২০২৬ রাত ৩:০৯

আড্ডার সেই বেঞ্চটা আজও অপেক্ষায়

২০০৫ সাল।
বিকেলের শেষ আলোটা ধীরে ধীরে গাছের পাতায় এসে পড়তো। শহরের কোলাহল থেকে একটু দূরে, নির্ধারিত সেই জায়গাটায় প্রতিদিন জড়ো হতো ১০ জন বন্ধু। কারো হাতে... ...বাকিটুকু পড়ুন

বিএনপি সবটা খেতে চাইলে সবটা হারাবে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৭ শে মে, ২০২৬ সকাল ৭:৫৯




আপা ড. ইউনুসের চুক্তি মেনে নিলে, আমেরিকা ও ভারত এক হলে এবং সেনা আপার পক্ষে গেলে আপার আগমনে বিএনপিকে পালিয়ে যেতে হবে।তখন আপা কি করবেন সেটা আপার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ঈদ উৎসব এবং মা

লিখেছেন ইসিয়াক, ২৭ শে মে, ২০২৬ সকাল ৯:১৩



ভোর বিহানে আজান হলেই মা করতেন ডাকাডাকি।
এই ঈদে আর ডাকেনিগো মা, এ দুঃখ কোথায় রাখি!

হারিয়ে গেছে মা জননী আমার, শূন্যতা অপার
এই জীবনে মায়ের সাথে দেখা কি হবে আর?... ...বাকিটুকু পড়ুন

বঙ্গঁবন্ধুর আত্মত্যাগ আর শেখ হাসিনার দৃঢ়তা । (নিজেকে শেখ হাসিনার স্থানে দাঁড় করিয়ে ভাবুন)

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে মে, ২০২৬ সকাল ৯:৪৪



বাকশাল করার জন্য বঙ্গবন্ধু তাঁর নিজ দল বাংলাদেশ আওয়ামীলীগকে পর্যন্ত বিলুপ্ত করেছেন। এরপরও যারা বাকশাল ( বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামীলীগ) কে একদলীয় শাসন ব্যবস্থা আখ্যা দিয়ে বিচারপতি... ...বাকিটুকু পড়ুন

মহিষের নাম যখন ডোনাল্ড ট্রাম্প: ভাইরাল সংস্কৃতির মারপ্যাঁচে কোরবানির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে মে, ২০২৬ রাত ১১:৪৮


কোরবানি ঈদ এলেই আমাদের চারপাশে কেমন যেন একটা উৎসব-উৎসব আমেজের পাশাপাশি অদ্ভুত সব কাণ্ডকারখানার ধুম পড়ে যায়। বাঙালি যে সব কিছুতেই একটু রসকষ আর মজা খুঁজতে পছন্দ করে, সেটা... ...বাকিটুকু পড়ুন

×