প্রথম সবকিছু

২৩ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:১৯

                       

প্রথম সবকিছু
আজ তোমাকে দিলাম ৷

প্রথম দিনের প্রথম আলো
প্রথম রঙিন ঘুড়ি
প্রথম সকালের প্রথম রোদ্দুর
প্রথম কাঁচের চূড়ি ৷

প্রথম বৈশাখের প্রথম ঝড়
প্রথম কৃষ্ণচূড়া
প্রথম বাগানের প্রথম গোলাপ
প্রথম পাখির ওড়া ৷

প্রথম বর্ষার প্রথম বৃষ্টি
প্রথম কদম ফুল
প্রথম সমুদ্রের প্রথম ঢেউ
প্রথম করা ভুল ৷

প্রথম রাতের প্রথম আঁধার
প্রথম ভর দুপুর
প্রথম বিকেলের বিষন্নতা
প্রথম পায়ের নূপুর ৷

প্রথম পথের প্রথম পথিক
প্রথম ছেলেবেলা
প্রথম ফিরে চলে যাওয়া
প্রথম অবহেলা ৷

প্রথম দেখার ভালোলাগা
প্রথম কাব্যমালা
প্রথম প্রেমের প্রথম চিঠি
প্রথম বিরহ জ্বালা ৷

প্রথম চোখের প্রথম চাহনি
প্রথম লাল টিপ
প্রথম চোখে চোখ রাখা
হাজার তারার দীপ ৷

প্রথম হেমন্তের প্রথম ধান
প্রথম বখে যাওয়া
প্রথম মানবীর প্রথম দৃষ্টি
প্রথম তোমায় চাওয়া ৷

প্রথম যৌবনের প্রথম কামনা
প্রথম অস্থিরতা
প্রথম হতাশায় ভেঙে পড়া
অবুঝ ব্যাকুলতা ৷

প্রথম সুর্য্যের প্রথম উত্তাপ
প্রথম প্রজাপতি
প্রথম আকাশে রঙের মেলা
প্রথম তারার বাতি ৷

প্রথম চাঁদের প্রথম জোস্না
প্রথম রূপালি রাত
প্রথম তোমার কাছে আসা
প্রথম হাতে হাত ৷

প্রথম দু'জনের তাকিয়ে থাকা
প্রথম তোমার হাসি
প্রথম বার বলে যাওয়া
তোমায় ভালোবাসি ৷

প্রথম কবির প্রথম কবিতা
প্রথম গানের সুর
প্রথম বইয়ের প্রথম গল্প
প্রথম বহুদূর ৷

প্রথম শরতের প্রথম মেঘ
প্রথম কাঁশবন
প্রথম সর্ষের প্রথম ফুল
প্রথম উদাস মন ৷

প্রথম শীতের প্রথম শিশির
প্রথম ঝরা পাতা
প্রথম মেরুর প্রথম বরফ
প্রথম মনের ব্যাথা ৷

প্রথম বসন্তের প্রথম রঙ
প্রথম ছোঁয়াছুঁয়ি
প্রথম ফুলের প্রথম সৌরভ
প্রথম লুকোচুড়ি ৷

প্রথম পর্বতের প্রথম চূড়া
প্রথম ঝর্নার গান
প্রথম খনির প্রথম হীরা
প্রথম নারীর অভিমান ৷

প্রথম প্রিয়ার প্রথম হাসি
প্রথম আকাশ ছোয়াঁ
প্রথম দিনের প্রথম মৃত্যু
প্রথম তোমায় পাওয়া ৷

প্রথম রাতের প্রথম বাসর
প্রথম আলিঙ্গন
প্রথম চুম্বনের ভালোলাগা
প্রথম শিহরণ ৷

প্রথম প্রেমের ফিরে যাওয়া
প্রথম হাহাকার
প্রথম অপার শূন্যতা
প্রথম অন্ধকার ৷

প্রথম সবকিছু
আজ তোমাকে দিলাম ৷
তোমাকে দিয়ে আজ ধন্য হলাম ৷


© রোডায়া
২১ জানুয়ারি ২০০৮

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
প্রকাশ করা হয়েছে: কবিতা  বিভাগে ।

 

  • ৩৫ টি মন্তব্য
  • ৩৪৫বার পঠিত
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:২৪
comment by: রোদ্দূর মিছিল বলেছেন: ভালই তো দ্বিতীয় সবকিছু দ্বিতীয় একজন কাউকে দেয়ার সুযোগটা রয়েই গেল। এই বুদ্ধিটা বাতলে দেয়ার জন্য প্লাস।
২৩ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:২৬

লেখক বলেছেন: দিতে থাকেন, কে মানা করেছে?

২. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:২৮
comment by: কালপুরুষ বলেছেন: অপূর্ব! মন ভরে গেল এমন একটা লেখা ব্লগে পড়ে। প্রিয়তে যোগ করলাম। আরও লিখতে থাকুন। লেখার হাত আপনার দুর্দান্ত!
২৩ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৩০

লেখক বলেছেন: আমি ধন্য আপনার মন্তব্যে !

৩. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:৩১
comment by: ফেরারী পথিক বলেছেন: হিংসা লাগিতেছে
পেলাস...
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:৪৭

লেখক বলেছেন: প্রিত হইলাম৷

৪. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:৫৭
comment by: প্রশাসন বলেছেন: অপূর্ব! মন ভরে গেল এমন একটা লেখা ব্লগে পড়ে। প্রিয়তে যোগ করলাম। আরও লিখতে থাকুন। লেখার হাত আপনার দুর্দান্ত!
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:০৩

লেখক বলেছেন: কপি পেস্ট দেখি !!!!

৫. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:২২
comment by: কতবতবকতকত বলেছেন: সব প্রথমই তাকে দিয়ে দিলেন? শেষটার কি হবে রোডায়ি ভাই...? ;)
পেলাচ..।
২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:২৩

লেখক বলেছেন: শেষটাও দিয়ে দিব নাকি ভাবছি, হা হা হা ...

৬. ০৭ ই মার্চ, ২০০৮ দুপুর ২:৩৮
comment by: রোডায়া বলেছেন: হুম, এই কবিতাটা আরো বেশি মানুষ পড়বে বলে আশা করেছিলাম৷ দেখা যাচ্ছে বড়ই কুহকীনি আশা৷ ব্যাড রোডায়া ব্যাড! হুম....
৭. ২২ শে মার্চ, ২০০৮ সকাল ৮:৩৬
comment by: রাশেদ বলেছেন: খুব ভালো লাগছে। সহজ কথায় সব কিছু বলে দিলেন। জট্টিল।
২২ শে মার্চ, ২০০৮ দুপুর ২:১৯

লেখক বলেছেন: ট্যাংকু রাশেদ৷

৮. ২২ শে মার্চ, ২০০৮ সকাল ৮:৪০
comment by: তানজিলা হক বলেছেন: অসাধার কবিতা।
+++++++
২২ শে মার্চ, ২০০৮ দুপুর ২:২০

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ৷ থ্যাংকু৷

৯. ২২ শে মার্চ, ২০০৮ সকাল ৮:৪৪
comment by: রন্টি চৌধুরী বলেছেন: এটা কার লেখা?
২২ শে মার্চ, ২০০৮ দুপুর ২:২২

লেখক বলেছেন: জ্বি আমারই মনে হয় :)

১০. ২২ শে মার্চ, ২০০৮ সকাল ৮:৪৫
comment by: রাশেদ বলেছেন: ওনার সর্বশেষ কবিতাটাও পড়ে দেখতে পারেন। ভালো লাগছে আমার।
১১. ২২ শে মার্চ, ২০০৮ সকাল ৮:৪৬
comment by: রন্টি চৌধুরী বলেছেন: এই ভদ্রলোককে ফেবারিট লিষ্টে নেয়া হল।
২২ শে মার্চ, ২০০৮ দুপুর ২:২৭

লেখক বলেছেন: থ্যাংকু৷

১২. ২২ শে মার্চ, ২০০৮ সকাল ৮:৪৭
comment by: রাশেদ বলেছেন: ওনার সব গুলো লেখাই অসাধারন।
২২ শে মার্চ, ২০০৮ দুপুর ২:২৫

লেখক বলেছেন: ভালো পাম দিছেন রাশেদ মিয়া, ভাইসা গেলাম :)

১৩. ২২ শে মার্চ, ২০০৮ সকাল ৮:৫৬
comment by: শফিউল আলম ইমন বলেছেন: ভাইজান চমৎকার লেখা।
অনেক ভালো লাগল।
প্রিয়তে রাখলাম।
ভালো থাকবেন।
২২ শে মার্চ, ২০০৮ দুপুর ২:২৫

লেখক বলেছেন: ধন্যবাদ৷

১৪. ২৩ শে মার্চ, ২০০৮ সকাল ১১:৫৩
comment by: রাতিফ বলেছেন: দারুন লিখেছেন...........।
০১ লা এপ্রিল, ২০০৮ রাত ১১:৪৭

লেখক বলেছেন: ধন্যবাদ রাতিফ৷

১৫. ০১ লা এপ্রিল, ২০০৮ রাত ১১:৩২
comment by: শেষ বিকেলের মেয়ে বলেছেন: প্রিয়তে রাখলাম। :D
০১ লা এপ্রিল, ২০০৮ রাত ১১:৪৭

লেখক বলেছেন: থ্যাংস৷

১৬. ১২ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৫:২০
comment by: তাবাসসুম মুনিরা বলেছেন: ভালো।
১২ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৫:২৯

লেখক বলেছেন: ও৷

১৭. ২৯ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:৫৯
comment by: রাশেদ বলেছেন: এরম আরেকটা ছাড়েন না কেন! /:)
৩০ শে এপ্রিল, ২০০৮ রাত ১:১৭

লেখক বলেছেন: ইহা কেমন লাগিল জানাও, পরে আরেকখান দিমুনি।

১৮. ২৮ শে মে, ২০০৮ দুপুর ২:০৯
comment by: উত্তরাধিকার বলেছেন:
এত পড়ে পড়লাম বলে আফসোস হল।

খুব সুন্দর।

যাক আজকে আমার প্রথম প্রিয় তো অবশ্যই...
:)
১৯. ১৫ ই জুলাই, ২০০৮ সকাল ৭:১২
comment by: রাশেদ বলেছেন: ঠেলা!
১৫ ই জুলাই, ২০০৮ দুপুর ২:০১

লেখক বলেছেন: মানে?

 



 


নতুন ব্লগ এখানে-

http://www.somewhereinblog.net/blog/mshahriar
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ২৬৮৪১