আমার দিনলিপি

আমার প্রিয় পোস্ট

http://profiles.google.com/mshahriar 

তোমাকে অভিবাদন, জাপান...

২৫ শে আগস্ট, ২০১১ রাত ১২:৫১

একটা আশ্চর্য জিনিস জানতে পেরে আজকে মনটা ভালো হয়ে গেছে৷ সেই আশ্চর্য জিনিসটা কি সেটা বলার আগে কিছু খাজুরে আলাপ পেরে নিই৷

আজকের মীরাক্কেলটা অন্যদিনের চাইতে বেশি উপভোগ্য ছিলো৷ বেশিরভাগ দিন একজন বা দুইজন ভালো পারফর্মার থাকে, বাকিরা হয় কিছুটা বিরক্তিকর৷ কিন্তু আজ প্রায় সব ভালো পারফর্মার গুলোই একসাথে ছিলো৷ ভিকি-পার্থ...

পোস্টটি ৫ জনের ভাল লেগেছে

আমরা কি প্রতিদিন সকালে এমন জবাই করে হত্যার কথা নির্বিকারে পড়তে থাকবো যতদিন না আমাদের নিজেদের কেউ এমন ঘটনার শিকার...

২৪ শে আগস্ট, ২০১১ দুপুর ১২:৩৭

গোটা জাতি পাগল হয়ে গেছে৷ এ জাতি পুরাই মস্তিষ্ক বিকৃত৷

জবাই করে হত্যা ব্যাপারটা আগে ভয়ংকর উগ্রপন্হীদের ব্যাপার ছিলো৷ ইসলামী মৌলবাদিদের এই বিষয়ে অগ্রাধিকার দেয়া হতো৷ ইসলামে জবাইয়ের মাধ্যমে ক্ষুন্নিবৃত্তির জন্য হালাল উপায়ে প্রাণী হত্যার বিধান রয়েছে (তাই বলে মানুষ নামক প্রানী হত্যা না)৷ সেই বিধানকে মৌলবাদিরা এমন পর্যায়ে নিয়ে গেলো...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

আবার ভিকি পার্থ - আবার পার্থ ভিকি

১৯ শে আগস্ট, ২০১১ দুপুর ২:১০

ভিকি এক বাসায় এসে কলিং বেল চাপছে- কিড়িং কিড়িং... কিড়িং কিড়িং...
একটু পর পার্থ এসে দরজা খুলে দু'হাতে দরজা ধরে দাঁড়ালো৷ তারপর দরজাটা দু'হাতে ধরেই বাইরে এসে বলল, কি ব্যাপার, কি চাই?

আমি ভাবলাম, হায় হায় করলো কি? দরজা এভাবে ধরে বাইরে আসা যায় নাকি? ভূল করলো তো!

তখন ভিকি পার্থের দিকে একটু...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

চারদিকে আশ্চর্য বৈপরীত্য

১৮ ই আগস্ট, ২০১১ বিকাল ৫:৫১

( আমার একটা পোষ্টে একজনের বৈপরীত্যের কমেন্ট দেখে কথাগুলো মনে হলো৷ )

বহু বছর আগের কথা৷ অভিনেত্রী ঈশিতা তখন ছোট (আমিও)৷ সে বছর ঈশিতা নতুন কুড়িতে পারফর্ম করছে৷ তখন এরশাদ সরকার ক্ষমতায়৷ নতুন কুড়ির পুরষ্কার বিতরণের দিন ঈশিতা ফালানী নামে বস্তিবাসী হতদরিদ্র এক দুঃখী মেয়ের চরিত্রে অভিনয় করলো৷ যে মেয়েটা জীবিকার...

পোস্টটি ৫ জনের ভাল লেগেছে

বিল গেটসকে মন্ত্রী সাহেবের চিঠি ও লিনাস টোরভাল্টের গলায় দড়ি

১৬ ই আগস্ট, ২০১১ রাত ১০:৫০

দিন কয়েক আগে কালের কণ্ঠের প্রথম পাতায় আকর্ষণীয় একটা শিরোনাম দেখে পড়তে বসলাম৷ শিরোনামটা হচ্ছে-

"ল্যাপটপ উৎপাদনে জটিলতা - বিল গেটসের জবাবের অপেক্ষায় মন্ত্রণালয়" (কালের কণ্ঠ, ১১ অগাষ্ট, ২০১১)

সাধারণত কালের কণ্ঠে প্রযুক্তি বিষয়ক খবরগুলো নিতান্ত হাস্যকর হয় বলে পড়ে দেখি না৷ একবার এক ব্যক্তি প্রযুক্তি পাতায় সাহায্য চেয়ে চিঠি পাঠিয়েছে,...

পোস্টটি ৪ জনের ভাল লেগেছে

সব মরণ নয় সমান; তারেক মাসুদ ও মিশুক মুনিরের মৃত্যু আমাদের জাগাতে পারবে কি?

১৪ ই আগস্ট, ২০১১ দুপুর ১:৫৫

তারেক মাসুদের সাথে আমার ব্যক্তিগত পরিচয় ছিলো না৷ বাংলা সিনেমার প্রতি চূড়ান্ত আস্থাহীনতার ফলে তার ছবিও দেখা হয় নি৷ তার সম্পর্কে যেটুকু জানি, তা লেখক বন্ধু, তার শিষ্য প্রসূন রহমানের কাছ থেকে জানা৷ প্রসূন ভাইয়ের কাছ থেকে যেটুকু জেনেছি, তাই একজন মানুষের প্রতি শ্রদ্ধা জাগানোর জন্য যথেষ্ট৷

প্রতিদিন কতো মৃত্যুর খবর...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

কবর

০৬ ই আগস্ট, ২০১১ দুপুর ১:৫৩

তাঁকে কবর দেয়া হলো বনানী কবরস্থানে৷

তাঁকে কোথায় কবর দেয়া যায় তাই নিয়ে আমরা চিন্তিত ছিলাম৷ আমরা যারা এই শহরে অভিবাসী, বহু বছর ধরে এ শহরে বসবাস করেও এ শহর আমাদের ঠিক আপন হয়ে ওঠেনি৷ দীর্ঘদিন এক জায়গায় বসবাস করলে শিকড় গজিয়ে যাওয়ার কথা৷ আমাদের শিকড় গজায়নি৷ আমরা শিকড় ছড়াতে চেয়েছি,...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে

বন্ধুর সঙ্গে কথোপোকথন

০৪ ঠা আগস্ট, ২০১১ রাত ১২:০৭

- মন্ত্রীগুলা মুখ খুললেই দুর্গন্ধ বের হয়, উল্টাপাল্টা ঘটতে শুরু করে৷
- কি রকম?
- এই যেমন যখনি এরা বলে জিনিসপত্রের দাম কমবে, তার পর পরই আসলে দাম বেড়ে যায়৷ যখন বলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে, তখন দেখা যায় আইন শৃংখলা বলে আসলে কিছুর অস্তিত্ব নেই৷ দ্যাখ না এরা বললো...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

শিবরাম চক্রবর্তীর এলেবেলে

২৮ শে জুলাই, ২০১১ রাত ১:৩৪

আমার মাথায় মীরাক্কেলের ভূত চেপেছে৷

আরো সঠিকভাবে বলতে গেলে ভিকি-পার্থর ভূত৷ আহা, শিবরাম চক্রবর্তীর হর্ষবর্ধন আর গোবর্ধনের কিছু গল্প এই দু'জনকে দিয়ে করাতে পারলে৷ সেই যে সেই গল্পটা, বৈজ্ঞানিক ভ্যাবাচেকা- হর্ষবর্ধন আর গোবর্ধন দুই ভাই যাবে বোম্বে৷ মাঝপথে হর্ষবর্ধন ভাইকে দশ হাজার টাকার বাণ্ডিলের একটা ব্যাগ দিয়ে বলেছে যে বোম্বে পর্যন্ত...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

হুমায়ূন আহমেদ আপনি বহুব্রীহি নাটকটাও নতুন করে লিখুন

২৬ শে জুলাই, ২০১১ দুপুর ১:৩৮

হুমায়ূন আহমেদের বহুব্রীহি নাটকে আবুল হায়াত চিন্তিত ছিলেন ইলিশ নিয়ে৷ দেশে নির্বিচারে ইলিশ নিধন হচ্ছে, ইলিশের সংখ্যা হু হু করে কমে যাচ্ছে৷ এমন দিন খুব দূরে নয় যখন ইলিশ একটা জাদুঘরের জিনিস হবে৷ তখন কি হবে? বাঙালী কি ইলিশ খাবে না? তা কি করে হয়? অনেক চিন্তা ভাবনা করে আবুল...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে



    পরের পাতা >> ›
মোট সময় লেগেছে ০.১২৮৬ সেকেন্ড
সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
মাহবুবুর শাহরিয়ার
mshahriar@gmail.com
http://google.com/profiles/mshahriar

ব্যাক্তিজীবনে আমি একজন প্রযুক্তিবিদ৷ কম্পিউটার আর ইন্টারনেট নিয়ে কিছু করার চেষ্টা করি৷ মাঝে মাঝে হুজুগ উঠলে লেখালেখি করি৷ সেই...
আর এস এস ফিড

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ১১১টি
  • মন্তব্য করেছেন: ২৪২৫টি
  • মন্তব্য পেয়েছেন: ১৬৭৮টি
  • ব্লগ লিখেছেন:  ৪ বছর ৫ দিন
  • ব্লগটি মোট  ৬২৭৬৪ বার দেখা হয়েছে

আমার গ্রুপ সমুহ

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ