somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্ষমা করো বাহে

২০ শে জুলাই, ২০১১ বিকাল ৩:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্ষমা পরম গুন৷ স্বয়ং স্রষ্টাও নিজেকে ক্ষমাশীল বলে নিজের মহত্ব প্রচার করে থাকেন৷ আমাদের কি সৌভাগ্য, আমরা পরম ক্ষমাশীল একজন রাস্ট্রপতি আমাদের মাঝে পেয়েছি৷ এমন ক্ষমাশীল রাস্ট্রপতি পাওয়া দুর্লভ৷ এই মাত্র সেদিন, ২০১০ সালে নাটোরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২০ জনকে ক্ষমা করে দেয়ার পর এবার রাস্ট্রপতি আরেক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী লক্ষ্মীপুরের বিপ্লবকে ক্ষমা করে দিলেন৷ আহা কি আনন্দ৷ জাতির জন্য এ মাহেন্দ্রক্ষণ, পরম আনন্দের মুহূর্ত৷ বাংলাদেশে আতশবাজি নিষিদ্ধ৷ এখন, এই মুহুর্তে সরকারের উচিৎ আতশবাতি থেকে নিষেধাক্কা তুলে নেয়া৷ আমরা তাহলে পরম আহলাদে রাস্তায় আতশ বাজি পুড়িয়ে উৎসব করতে পারি৷ উৎসবের এমন মাহেন্দ্রক্ষণ বৃথা বয়ে যেতে পারে না৷

আজ পত্রিকার খবরে প্রকাশ, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের বিতর্কিত নেতা আবু তাহেরের ছেলে এ এইচ এম বিপ্লবের ফাঁসির দণ্ডাদেশ মওকুফ করেছেন রাষ্ট্রপতি। কি করেছিলো এই বিপ্লব? না, সে এবং তার দুই ভাই লক্ষ্মীপুর জেলা বিএনপির জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলামকে বাসা থেকে অপহরণ করে নিয়ে যায়৷ এই তিন ভাই- বিপ্লব, লাবু ও টিপু ঐ রাতেই নুরুল ইসলামকে জবাই করে হত্যা করে৷ এরপর তার লাশ টুকরা টুকরা করে মেঘনা নদীতে ফেলে দেয়া হয়৷ জবাই করে হত্যা- কি শৈল্পিক হত্যাকাণ্ড!

এরপর এ ঘটনার মামলায় আবু তাহেরের তিন ছেলেসহ পাঁচ আসামির মৃত্যুদণ্ড ও নয়জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল। আহা, এ কোনো কথা হলো? খুন করলেই মৃত্যুদণ্ড দিতে হবে? তাহলে ক্ষমা কোথায়? বিচারক কি ক্ষমাশীল হতে পারে না?

বিচারক না হলো, সৌভাগ্যক্রমে আমাদের রাস্ট্রপতি পরম ক্ষমাশীল৷ তিনি তার নিজের দলের যে কাউকে যে কোনো অপরাধে ক্ষমা করে দিতে পারঙ্গম৷ এ বিষয়ে তার দক্ষতা অবিশ্বাস্য৷ তিনি একসাথে ২০ জনের প্রাণদণ্ড মওকুফ করে দিতে পেরেছেন শুধুমাত্র তার নিজের দল করার জন্য, আর এখানে মাত্র একজনকে করতে পারেন না? পারেন, তাই পলাতক বিপ্লব যখন আত্মসমর্পন করে প্রাণভিক্ষা চাইলো, ক্ষমাশীল রাস্ট্রপতি ফাঁসির দণ্ডাদেশ মওকুফ করে দিলেন৷ কেনো করবেন না, তারা যে একই গোয়ালের গরু; থুক্কু, তারা সবাই যে আওয়ামী লীগের৷ আমি জানি না রাস্ট্রপতি কি বলেছিলেন৷ হয়তো বলেছিলেন- আরো আগে আসতে পারলি না ব্যাটা? খামোখা এতোদিন পালিয়ে বেড়ালি!

আমাদের এমন ক্ষমাশীল রাস্ট্রপতি আছেন, এ আনন্দ আমরা রাখবো কোথায়? আমাদের আনন্দ রাখার জায়গা নেই৷ হে খোদা, মাটি ফাঁক করে দাও, আমরা সেখানে আমাদের আনন্দগুলা জমা করি৷ শোনা যাচ্ছে বড় ধরণের ভূমিকম্পের জন্য বাংলাদেশ হচ্ছে পরবর্তী টার্গেট৷ সেটাই না হয় দাও৷ রাস্ট্রপতির আরো আরো ক্ষমাশীলতা দেখার আগে আমরা ভূমিকম্পের কম্পনের তালে তালে লাফিয়ে আনন্দ করে নিই৷ আমরা যে বড় আনন্দিত৷

দুঃখ শুধু একটাই, আমরা এমন ৬ জনকে পিটিয়ে মেরে ফেলি মদ আর গাঁজা পর্যন্তই যাদের দৌড়৷ এইসব রাস্ট্রপতি আর বিপ্লবেরা আমাদের পিটনের বাইরে থেকে যায়৷

Click This Link

Click This Link
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০১১ বিকাল ৩:১৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×