হরতাল যেমন গণতান্ত্রিক অধিকার, তেমনি হরতাল পালন না করাটাও অধিকার৷ অন্তত গণতন্ত্র নামের বিচিত্র জিনিসটা সেরকমই বলে৷ তবে এইগুলা হলো কেতাবের কথা৷ বঙ্গদেশের রাজনীতিকরা কি আর কেতাব মানে? মানে না৷ তারা বরং নিজেদের সুবিধা মতো কেতাব রচণা করে৷ তাই তারা হরতাল ডাকলে সেটা পালন না করার অধিকার মানুষের নেই৷ না করলে খবর৷ তাই হরতাল কালকে হলেও আজ সন্ধ্যার সময় অফিস থেকে ফেরার সময়ই দেখি রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে৷
কিন্তু আমাদের যাদের হরতাল পালন করার বিন্দুমাত্র ইচ্ছা নেই, তাদের কি করা৷ আমাদের নিজ নিজ কর্মক্ষেত্রে যেতে হবে৷ সেই যাওয়াটা বড় সহজ না৷ হরতালের মধ্যে রাস্তায় বের হলে চোখ কানকে অতিরিক্ত সচেতন রাখতে হয়, অন্যথায় পিকেটারদের সামনে পড়লেই ভাঙচূর, জ্বালাও-পোড়াও৷ পাবলিক বাস বা ব্যক্তিগত যানবহন, কোনটাই বেশি নিরাপদ না৷ তাই ভাবতেছিলাম কি করা যায়৷
আজকে ভাগিনার জন্য ছবির গাড়িটা নেয়া গেলো৷ এইটার নাম অটোকার৷ স্টিয়ারিং ধরে ঘুরালেই এটা চলতে থাকে৷ জিনিসটা নেয়ার পর বাসায় এনে চড়ে দেখলাম চমৎকার জিনিস, গড়গড় করে চলে! তখন টং করে মাথায় খেলে গেলো, কালকে এটা করে অফিস গেলে কেমন হয়? পাঁচ ফুট দশ ইঞ্চি উচ্চতার পয়ষট্টি কেজির একজন এই অটোকারে করে যাচ্ছে, এটা দেখে হরতাল কারীরা হয়তো হাসতে হাসতেই শেষ হয়ে যাবে, জ্বালানোর কথা ওদের মনেই হবে না!
বিঃদঃ এইটা দেখে অনুপ্রাণিত হয়ে কেউ হরতালে অটোকার নিয়ে বের হয়ে পিকেটারদের খপ্পরে পড়লে তার জন্য লেখক দায়ী থাকবে না!
আলোচিত ব্লগ
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।