আমরা পেড়িয়েছি অনেক পথ
পেছনে ফেলেছি অনেক সময়
আমরা হারিয়েছি অনেক কিছু
হারাতে আমাদের করেনিকো কভু ভয়৷
আমরা কখনো মেতেছি জয়োল্লাশে
কখনো হয়েছি ভীত
পরাজয়, কখনো আমাদের করেছে ব্যথিত৷
দূঃখেরা বারবার আমাদের আঘাত করেছে
কষ্টেরা আমাদের নিয়ে করেছে খেলা
কখনো আমরা ভেঙে পড়তে চেয়েছি
সময়, বারবার আমাদের করেছে অবহেলা৷
আমাদের নষ্ট হয়েছে অনেক সময়
ব্যর্থতা আমাদের খেয়েছে কুরে কুরে
তবু আমরা মানিনি পরাজয়
আমরা আবার দাঁড়িয়েছি ঘুরে৷
আমাদের স্বপ্ন দেখা তবু হয়নিকো শেষ
রয়ে গেছে বুকে এখনো, আমাদের অভিমানের রেশ৷
চোখ মেলে আজো দেখি সেই চাঁদের পাহাড়
কান পেতে শুনি তার হাতছানি
পাড়ি দিতে হবে অনেক অথৈ আঁধার৷
আমাদের বহুপথ দিতে হবে পাড়ি
কিছু প্রয়োজন, কিছু দরকারি
রয়ে গেছে না বলা কথায় বুকভারী
যেতে হবে বহুদূর, দিতে হবে বহুপথ পাড়ি
আমাদের সকল সীমাবদ্ধতা ছাড়ি৷
© রোডায়া
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০০৮ দুপুর ২:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


