মুখোমুখি বসে থাকি
তোমার সৌন্দর্য্য আমাকে বিমোহিত করে দেয়
আমি কথা বলতে ভুলে যাই৷
আনন্দিত, পরিতৃপ্ত, সুখী মানুষেরা
কলরবে মেতে ওঠে, হাসির রোল তোলে
তুমিও তাদের হাসিতে হাসি মেলাও৷
আমি নিনিমেষ চেয়ে থাকি৷৷
আমাদের চোখাচোখি হয় কি হয় না
আমাদের নীরবতা ভাঙে কি ভাঙে না
আমাদের ভালোলাগা জাগে কি জাগে না
আমাদের প্রেম ভাসে কি ভাসে না
আমাদের পথ চলা শুরু হয় কি হয় না
আমাদের কথা বলা হয় কি হয় না
আমাদের অধিকার আসে কি আসে না
আমাদের অভিমান জেগে ওঠে কি ওঠে না
বিধাতা জানে, জানে মহাকাল
শুধু আমি জানি না৷৷
তুমি কি জানো?
-----------
© রোডায়া
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০০৮ দুপুর ১:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


