তুই কেমন করে যাবি
যত দূরেই যাস না তুই আমায় দেখতে পাবি৷
তবে তুই কেমন করে যাবি?
হাত দিয়ে যে ছুঁই না তোকে
মন দিয়ে যে ছুঁই
তাইতো রে তুই মন হারালি
তোর মনে আমি রই৷
তবে তুই কেমন করে যাবি
আমায় মনে পড়বে রে তোর
সকাল সন্ধ্যা রবি৷
লাল শাড়িটা পড়বি যখন
তুই আমায় জড়াবি
তুই কেমন করে যাবি?
আমায় দেখতে পাবি তুই সন্ধ্যা বাতায়নে
আমার কথা শুনবি তুই সকল আবাহনে
ঐ চোখেতে পড়বি কাজল যখন
তুই আমার কথা ভাববি
তবে তুই কেমন করে যাবি?
আমার কথা ভাববি তুই স্বপ্ন জাগরনে
আমি আছি মিশে যে তোর ঘুমের আবরণে
ঐ কপালে পড়বি যখন টিপ
তুই আমার ছোঁয়া পাবি
তবে তুই কেমন করে যাবি?
দেখতে পাবি আমায় তুই মনের গহীন কোনে
শুনতে পাবি আমার কথা নীরব উচ্চারণে
তোর বুকের সুগন্ধীতে আমায় খুঁজে পাবি
তবে তুই কেমন করে যাবি?
তবু তুই বলিস যদি, যাই
দেখবি তোর সম্মুখে পথ নাই৷
সব পথের প্রান্তে তুই আমায় দেখতে পাবি
তবে তুই কেমন করে যাবি?
(অনেক দিন ধরে কবিতা লেখা হয় না৷ কালকে নির্মলেন্দু গুনের একটা কবিতা পড়ার পর থেকে এই লাইন গুলা মাথায় ঘুর ঘুর করতে লাগলো৷ আজকে সেগুলো ধরেই ফেললাম৷ কেউ এটাকে গুনের কবিতার নকল বলতে চাইলেও বলতে পারেন, কারন এটার ভাব সম্পূর্নই ঐ কবিতা থেকে নেয়া৷)
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০০৮ রাত ৯:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


