আমার প্রিয় পোস্ট

জিজ্ঞাসা [পদ্য]

২৮ শে জুলাই, ২০০৮ রাত ১০:৩০

শেয়ারঃ
0 0 0

বহুদিন হলো দেখিনা তোমাকে
বহুদিন রাখিনা হাত তোমার হাতেতে
বহুদিন আসিনা কাছাকাছি
প্রিয়.....
তুমি ভালো আছো কি?

বহুদিন একসাথে বৃষ্টিতে হয়নি ভেজা
বহুদিন জড়াইনা চুল আমার আঙুলে
বহুদিন বলিনা- ভালোবাসি
প্রিয়.....
তুমি ভালো আছো কি?

লাল কৃষ্ণচূড়ার নীচে এখন হয়না দাঁড়ানো
চোখে চোখ রেখে আর হয়না হাসা
বহুদিন হাঁটিনা পাশাপাশি
প্রিয়.....
তুমি ভালো আছো কি?

নিস্তব্ধ সন্ধ্যায় একা থাকি দাঁড়িয়ে
অস্তমিত সূর্য্য বয়স যায় বাঁড়িয়ে
তালপাতার বাঁশি আজো বাজে কি?
প্রিয়.....
তুমি ভালো আছো কি?

অনেক কথা তবু হয়নি বলা
অনেক পথ আজো হয়নি চলা
বিকেলের রোদে আজো বিষাদের মাখামাখি
প্রিয়.....
তুমি ভালো আছো কি?

সন্ধ্যায় ছায়াতে দেখি তোমাকে
মনের গহীন কোনে খুঁজি তোমাকে
চোখ বুঁজে দেখি তোমার সোনা মুখখানি
প্রিয়.....
তুমি ভালো আছো কি?

রঙধনু সাতরঙে করে যায় খেলা
কালের প্রবাহে বড় বেশি অবহেলা
সাধ হয় হাত ধরে আবার হাঁটি
প্রিয়.....
তুমি ভালো আছো কি?

গোঁধুলীর আলোতে হাঁটে অচেনা পথিক
অথবা তারার আলোয় হয় দিকবিদিক
শেষ বিকেলের ছায়ারা করে নাচানাচি
প্রিয়.....
তুমি ভালো আছো কি?

সকালের সোনা রোদে ঝড়ের আভাস
অথবা কাঞ্চনজঙ্ঘায় সোনালী প্রভাস
কান পেতে আজো শুনি তোমার হাসি
প্রিয়.....
তুমি ভালো আছো কি?

কত দূরে আছো তুমি কোন অজানায়?
অন্য দীপান্তরে, নাকি ভুল ঠিকানায়?
ভুল করে ভাবি আছো খুব কাছাকাছি
প্রিয়.....
তুমি ভালো আছো কি?

ছোট সুখ ছোট আশা, ছোট ছোট কষ্ট গাঁধা
বয়ে যায় কত সোনালী দিন
একলা রাতের কোলে তোমাকে ভাবি
প্রিয়.....
তুমি ভালো আছি কি?

দুপুরের রোদ এসে যায় পুড়িয়ে
তোমার পথের ধুলি যায় উড়িয়ে
তেপান্তরের মাঠে আজো একা বসে থাকি
প্রিয়.....
তুমি ভালো আছো কি?

গল্পের বইয়ের পাতা হয়ে আসে শেষ
রয়ে যায় শুধু ভালোলাগার রেশ
সব কবিতায় শুধু তোমাকে পড়ি
প্রিয়.....
তুমি ভালো আছো কি?

জীবনের পাতাগুলি আসে ফুরিয়ে
বুড়ো পৃথিবী যায় আরো বুড়িয়ে
তবু আজো বড় ভালোবাসি
প্রিয়.....
তুমি ভালো আছো কি?

ভালো আছো কি?
তুমি ভালো আছো কি?

-----------
২৬ জুলাই ২০০৮

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
প্রকাশ করা হয়েছে: কবিতা  বিভাগে । সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০০৮ রাত ১০:৩৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২৮ শে জুলাই, ২০০৮ রাত ১০:৫১

লেখক বলেছেন: হুম ধন্যবাদ সূপুচাঁক (নিকটা ছোট করে ফেললাম বলে কিছু মনে করবেন না, ঐ অত বড় নিক উচ্চারণ করতে দাঁত ব্যাথা করতেছে)!!!!!

২. ২৮ শে জুলাই, ২০০৮ রাত ১১:২৬
চিটি (হামিদা রহমান) বলেছেন: বিশাল কাব্যকথন!!

ভালো লাগলো

শুভেচ্ছা
২৯ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:১০

লেখক বলেছেন: হুম ধন্যবাদ চিটি৷ শুভেচ্ছা আপনাকেও৷

৩. ২৯ শে জুলাই, ২০০৮ ভোর ৫:২১
উত্তরাধিকার বলেছেন:
খুব আবেগী প্রিয়কথন।
ভাল লেগেছে।


ভাল থাকুক
প্রিয়রা ~
সব্বাই
সবখানে...
:)
২৯ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:১১

লেখক বলেছেন: আচ্ছা৷

৪. ২৯ শে জুলাই, ২০০৮ ভোর ৫:৩০
একরামুল হক শামীম বলেছেন: কবিতা ভালো লাগছে রোডায়া ভাই।
২৯ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:১১

লেখক বলেছেন: শুনে ভালো লাগলো শামীম ভাই৷ ধন্যবাদ৷

২৯ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:১২

লেখক বলেছেন: আচ্ছা ডুগ৷

৬. ২৯ শে জুলাই, ২০০৮ সকাল ৭:২৬
রিয়া বলেছেন: চমৎকার হয়েছে আপনার কবিতা।।
২৯ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:১৩

লেখক বলেছেন: চমৎকার আপনার প্রোফাইল ছবি৷

৭. ২৯ শে জুলাই, ২০০৮ সকাল ৮:১৬
সুলতানা শিরীন সাজি বলেছেন: খুবই সুন্দর............
অনেক অনেক ভালো লাগলো.....
শুভেচ্ছা।
২৯ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:১৪

লেখক বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আপনাকেও৷

৮. ২৯ শে জুলাই, ২০০৮ সকাল ১০:৫২
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: অনেক ভালো হয়েছে ...
কপি করে রাখলাম...
২৯ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:১৪

লেখক বলেছেন: হুম৷

৯. ২৯ শে জুলাই, ২০০৮ বিকাল ৩:৫৮
মুনিয়া বলেছেন: সে ভালই আছে, মনে হচ্ছে আপনিই ভালো নেই:(
২৯ শে জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:১৫

লেখক বলেছেন: হুম

১০. ২৯ শে জুলাই, ২০০৮ বিকাল ৫:২৬
চাঁদের বুড়ি বলেছেন: সুর করলে বেশ ভাল একটা গান হবে। আমি সুরকার না, তাই জাস্ট প্রিয় তালিকায় রাখতে পারি।
২৯ শে জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:১৬

লেখক বলেছেন: আচ্ছা৷

১১. ০৩ রা আগস্ট, ২০০৮ সকাল ১১:২২
আন্দালীব বলেছেন: লিরিক্যাল ধাঁচের।
ভালোলাগা একটু অন্যপথ ধরলো...
০৭ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:০৮

লেখক বলেছেন: ধন্যবাদ আন্দালীব৷

১২. ০৩ রা আগস্ট, ২০০৮ বিকাল ৩:০৯
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: বাহ্‌ দারুন!! মনে হলো কোন কথোপকথন শুনছি যেখানে একপাশে শুধুই স্বপ্ন অন্যপাশে শুধুই নীরবতা। স্বপ্নের চেয়ে নীরবতা বেশি কানে বাজলো।

ভালো থেকেন রোডোয়া।
০৭ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:০৮

লেখক বলেছেন: হুম পেন্সিল তুমি ভালো তো?

০৭ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:০৯

লেখক বলেছেন: আসবে৷

১৪. ০৪ ঠা আগস্ট, ২০০৮ দুপুর ১:৫৭
রুবেল শাহ বলেছেন: সত্যিই অনন্য অসাধারণ
শুভেচ্ছা রইল
০৭ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:০৯

লেখক বলেছেন: শুভেচ্ছা আপনাকেও৷

১৫. ০৫ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৫৭
েজবীন বলেছেন: সুন্দর... ভালো লাগল :)


অনেকদিন তো হলো, আর কিছু দিচ্ছেন না কেন..?
০৭ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:১০

লেখক বলেছেন: আসলে অন্য লেখা নিয়ে ব্যস্ত আছি, ব্লগের জন্য লেখা হচ্ছে না৷ তবে দিব শীগগিরই৷

ভালো কথা, মেইল এর উত্তর তো পেলাম না৷

১৬. ০৭ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:৩৫
মমমম১২ বলেছেন: কবিতা সুন্দর হয়েছে।অনেক।
আপনি ভালো আছেন তো?
০৭ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:১১

লেখক বলেছেন: ধন্যবাদ মমম১২৷ ভালো তো?

১৭. ০৭ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:১০
রন্টি চৌধুরী বলেছেন: প্রিয় কবিতা।

আবেগের সাথে কিভাবে যে মিলে গেছে....
ধন্যবাদ।


''বহুদিন হলো দেখিনা তোমাকে
বহুদিন রাখিনা হাত তোমার হাতেতে
বহুদিন আসিনা কাছাকাছি
প্রিয়.....
তুমি ভালো আছো কি?''

বহুদিন...বহুদিন...আরও কতদিন কে জানে...
০৭ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৩৬

লেখক বলেছেন: আরে রন্টি সাহেবকে বহুদিন পরে দেখলাম! ভালো আছেন? মেইল এর উত্তর পেলাম না যে!

১৮. ০৭ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:১৪
কালপুরুষ বলেছেন: আগে পড়া হয়নি। পড়লাম। খুব ভাল লাগলো। কথাগুলো বেশ আন্তরিক।
০৭ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৪০

লেখক বলেছেন: কালপুরুষদা ধন্যবাদ৷

১৯. ০৭ ই আগস্ট, ২০০৮ রাত ৮:০৪
েজবীন বলেছেন: অন্যকারো সাথে মিলিয়ে ফেলেছেন মনে হয়.....আমি কোন মেইল আইডি দেইনি তো .....:)
২০. ০৮ ই আগস্ট, ২০০৮ ভোর ৬:২৯
রন্টি চৌধুরী বলেছেন: সব মেইলেরই তো জবাব গেছে...:)
০৯ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:৩১

লেখক বলেছেন: শেষ মেইলের উত্তরতো পাই নাই!

২১. ১১ ই আগস্ট, ২০০৮ ভোর ৫:২৭
নিলা বলেছেন: বহুদিন হলো দেখিনা তোমাকে
বহুদিন রাখিনা চোখ তোমার লেখাতে
বহুদিন আসিনা কাছাকাছি
প্রিয়.....
তুমি ভালো আছো কি?
২২. ১১ ই আগস্ট, ২০০৮ ভোর ৫:২৭
নিলা বলেছেন: লেখাটা প্রিয়তে রেখে দিলাম। ভালো থাকুন
১১ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:৪৬

লেখক বলেছেন: হুম৷ অনেকদিন পর দেখলাম আপনাকে৷ ভালো আছেন?

 

মোট সময় লেগেছে ১.৯৪৮৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
মাহবুবুর শাহরিয়ার
mshahriar@gmail.com
http://google.com/profiles/mshahriar

ব্যাক্তিজীবনে আমি একজন প্রযুক্তিবিদ৷ কম্পিউটার আর ইন্টারনেট নিয়ে কিছু করার চেষ্টা করি৷ মাঝে মাঝে হুজুগ উঠলে লেখালেখি করি৷ সেই...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ