আজ হৃদয়ে রঙ লেগেছে
মন সাগরে ঢেউ জেগেছে
আমি কেমন করে বোঝাই
আমি যে ক্ষনে ক্ষনে হারাই৷৷
দেখেছি তোমায় অবাক ভোর বেলা
ভাঙলো যখন সকল ধুলো খেলা
চোখে চোখ মিশলো যখন, আমার সকল হলো হারা
একি মানবী নাকি দেবী! আমি ভেবে হলাম সারা!!
কোন সাগরে ভাসালে তুমি আমায়
আমি কেমন করে বোঝাই
আমি যে কূল খুঁজে না পাই৷৷
ঠোঁটের কোনে হাসলে যখন তুমি
ফুলে ফুলে ভরলো মরুভূমি
থামলো যত অর্থহীন প্রলাপ
উঠলো জেগে লক্ষ রক্ত গোলাপ
মাতলো ধরা এ কোন নতুন রঙে!
ভাসলো মন অবাক প্রেমের টানে
আমি কেমন করে দেখাই
আমি যে দৃষ্টি নাহি পাই৷৷
তোমার মনের নিভৃত কোনে একটু দিও ঠাঁই
এতটুকু দাবি জানাই!
আমি কেমন করে বোঝাই
আমি যে ক্ষনে ক্ষনে হারাই৷৷
-------------------
২৪ অগাস্ট ২০০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


