ভালবাসার মানুষটিকে পাওয়া এবং ধরে রাখার জন্য গুরুত্বপূর্ন কিছু বৈশিষ্ট্য অর্জন; যা একজন মানুষের ব্যক্তিসত্ত্বাকে জাগ্রত করে তুলে এবং সুযোগ করে দেয় সঠিক সুষ্ঠুধারার ব্যক্তি গঠনেও। কথাগুলো খুব ভাল লাগলো তাই কপি পেস্ট করলাম সমকালের একটি ফিচার থেকে। আশা করি আপনাদেরও ভাল লাগবে।
ব্যক্তিত্ববোধ
পার্সোনালিটি বা ব্যক্তিত্ববোধ যে কোনো মানুষের ক্ষেত্রে অনেক বড় একটি বিষয়। প্রিয় মানুষের কথা বলা ও হাঁটাচলায় এই ব্যক্তিত্ববোধের দেখা মিলবে, এ চাওয়া অনেক কিশোরের।
গভীর বন্ধুত্ব
'আমার প্রেমিকা আমার ভালো বন্ধু হবে'_ এরকম ভাবে অনেকে। আর ভালো বন্ধু হলে সুবিধা হলো, তুমি জেনে নিতে পারবে ছেলেটির ভালোলাগা-খারাপ লাগার বিষয়আশয়। তার আবেগ বুঝতে সুবিধা হবে তোমার। তাই বন্ধু হয়ে ওঠো তুমি। আর ভালো বন্ধু হয়ে গেলে তার আচরণ তো তোমার জানাই থাকবে, তখন ঠিকই বুঝে যাবে কখন কোন পরিস্থিতিতে কী করা যায়!
বিশ্বাসের ঘরবাড়ি
যে কোনো সম্পর্কে বিশ্বাস খুব গুরুত্বপূর্ণ। ভালোবাসার মতো স্পর্শকাতর বিষয়ে এটা আরও জরুরি। পৃথিবীর সব দরজা যখন বন্ধ হয়ে যেতে চাইবে, সবাই যখন মুখ ফিরিয়ে নেবে, তখন তোমার ভেতর যেন সেই আলো থাকে, যে আলোয় তুমি পথ দেখাতে পার প্রিয় মানুষকে- এ চাওয়া নিশ্চয়ই অবান্তর নয়? তাই নিজেকে বিশ্বস্ত হিসেবে হাজির করো।
পারস্পরিক শ্রদ্ধাবোধ
টিনএজারদের আচরণে অনেক সময় বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় অনেকের মনে। ভালোলাগার মানুষের সামনে তোমার আচরণ সংযত হবে, শ্রদ্ধাবোধ কাজ করবে- অনেক ছেলে এরকমটা পছন্দ করে। এক্ষেত্রে পারস্পরিক শ্রদ্ধাবোধের বিষয়টা আসলেই গুরুত্বপূর্ণ। তাই নিজের ভালোবাসা প্রকাশ করার আগে শ্রদ্ধাবোধের জায়গাটা ঝালিয়ে নিও।
সবিশেষ গুরুত্ব
ছেলেটি যদি বন্ধু হয়, তাহলে অন্য বন্ধুদের চেয়ে তাকেই বেশি গুরুত্ব দেবে- এটা তো আশা করতেই পারে সে। এই বিশেষ গুরুত্বই কিন্তু তোমার ভালোলাগার ইঙ্গিত বহন করবে।
বাস্তবতার ছোঁয়া
মন তো উড়ূউড়ূ খুব। আবেগও অনেক সময় নিয়ন্ত্রণহীন। আর আবেগের চূড়ান্ত প্রকাশের নামই তো ভালোবাসা। তবু বাস্তবতার প্রশ্ন এলে তোমার পা যেন মাটিতে থাকে। পছন্দের মানুষের বাস্তব অবস্থান, তার ক্ষমতা-অক্ষমতার হিসেব যেন জানা থাকে তোমার। এমন কিছু প্রত্যাশা করে তাকে বিব্রত করবে না, যা তার পক্ষে দেওয়া অসম্ভব_ এই নিশ্চয়তা পেতে চায় অনেক ছেলে।
প্রকাশভঙ্গি
ভালোবাসার উগ্র প্রকাশভঙ্গি পছন্দ করে না অনেকে। তারা চায়, প্রিয় মানুষটির প্রকাশভঙ্গি একই সঙ্গে সুন্দর ও স্মার্ট হোক, যেন অন্যরা দেখে ভাবে, ইস, আমার প্রেমিকাও যদি এমন হতো! তাই তোমার প্রকাশভঙ্গিকে সংযত কর। তোমার এ ভঙ্গিতে যদি কোনো সমস্যা থাকে, কোনো বদঅভ্যাস যদি থাকে তোমার, তার সামনে গেলে গেলে সেসবের ব্যাপারে সচেতন থেকো। আর আস্তে আস্তে শুধরে নিও। এমন কিছু করে বসো না, যাতে সে বিরক্ত হয়।
প্রকাশিত হও সরাসরি
জানাশোনা আর বোঝাপড়ার বিষয়টি পরিষ্কার হলে, একদিন সময়মতো সরাসরি বলে দাও তুমি ভালোলাগার কথা। দেখবে সবকিছু কত সুন্দর!
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১১ ভোর ৬:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



