এক
ধেয়ে ছুটে সবুজ রাত্রি-
অরণ্যের পাশে
মাখামাখি নিটোল অন্ধকার।
স্তব্ধবিলাশ-নাচনর্তকীর ক্লান্তকাঁপা কণ্ঠভরা গান
নিভে আসা আলোর নগ্নভেজাপ্রাণ-
কাল-মহাকাল
অনন্ত অসীম
মৃত,মড়া সকাল
দুই
কুকুরের ক্লান্ত সজল জিহ্বার মত
ভেজা গোলাপ তার
আশ্চর্য কোমল মাংসময়।
স্পর্শেই খুন হয় অসংখ্যবার।
তিন
প্রত্যেক জড়েরই কোন কালে প্রাণ ছিল-
কিংবা প্রত্যেক জড়ই হয়তো একদিন প্রাণ পাবে-
তাই আমার সকল কবিতা
জড়দের জন্য লিখা
আমি ঘাতকের শাণিত অস্ত্রকে একটা কবিতা লিখেছি-
অস্ত্র তা পড়ে নেবে।
আমার
গহীন
হৃদয়
যাতনা
আমি লিখে যাইনি
ভেবে গেছি
অসংখ্য কবিতায়।
বাতাস একদিন কবিতা হয়ে যাবে
কিংবা বাতাস কবিতা হয় প্রতিনিয়ত।
চার
শ্রমিকের ঘামের চুম্বনে
খসে পড়ে আমার বকুল কেশর
আর আমি হারাতে থাকি অসংখ্য
শাদা স্বপ্নের শহর
পাঁচ
রক্তবিন্দু রাত
আমার হৃদয় ক্ষত থেকে ফোটায় ফোটায়
ঝরে পড়ে
অনিমেষ অন্ধকারে-
নির্বর্ষ বিষণ্ণতার কৃষকদহন
পোড়ে আমার ভেতর
দূরে কোথাও পাখা খসে মরে অচীন পাখি
তার শুষ্ক কান্না দগ্ধ বাতাসে গন্ধ হয়ে উড়ে-
আমি তা স্পর্শ করে ক্ষয়ে ক্ষয়ে পড়ি
অনন্তকাল ধরে।
ছয়
আমি জীবননান্দকে বাতাসে খুঁজে পাই
এবং জানতে পারি-
তাঁর মৃত্যুই তাঁর শ্রেষ্ঠ কবিতা
এবং যে কবিতা তিনি লিখেননি কখনো
তার একটি শক্তির রূপ পেতে চায়।
জীবনানন্দের মৃত্যুই তাঁকে মরে যেতে দেয়নি
তাঁকে বাঁচিয়ে রেখেছে বাতাসে বাতাসে
আর একটি নিপুন কবিতায়।
© rudrasakal
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার
বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।