প্রথম পৃষ্ঠা উল্টানোর পর চোখ পড়বে স্থির বাংলাদেশে
যেখানে একদিন কিস্তি টুপি হয়েছিল জাতির পোশাক;
আপনারা যারা অধিক আগ্রহী তাঁরা গ্রহণমাসের ইত্তেফাক দেখতে পারেন-
কোন এক পৃষ্ঠায় একটা ভবন ভাঙার ছবি থাকবে,
প্রতিশ্রুতি থাকবে নতুন ভবন গড়ার;
কিন্তু কোথাও রক্তের কথা লিখা থাকবে না;
অথচ আজো মেঘঘাসরুদ্রে লেগে আছে রক্তদাগ।
২০-১১-২০০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



