প্রেম ও পথশিশু - দুটি ভিন্ন অনুকাব্য
২৬ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৪:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(১)
একদিন খুব ভোরে
দাঁড়িয়ে পৃথিবীর কিনারে
জড়িয়েছিলেম তারে।
যেখানে ঝর্ণার সুর থামিয়ে দিয়েছে সকল রণধ্বনি
সেখানে তুমি আর আমি
জীবন গোধুলী বেলায়
রেখে তরবারি
আমাদের ঐ আনাড়ি প্রেমের খেলায়
সেদিন করেছি সমর্পণ
অধর-ললাটে স্পর্শে কাতর
আধেক চুম্বন
হৃদয়ে হৃদয়ে
তোমার আমার প্রথম আলিঙ্গন
(২)
সারা গায়ে জখম নিয়ে
মাটির উপর আছিস পড়ে
ঘুম পাড়ানি মাসি পিসি
আসবে না রে বাপ
ময়লা থলি জড়িয়ে ধরে
উষ্ণতা তুই পাবি না রে
অন্ধকারে, করুণ জীবন
দারুণ অভিশাপ
শব হতে যার জন্ম হল
কিসের তার আর মাতৃস্নেহ
অস্থি থেকে অস্তিত্বের
সবটুকু তোর পাপ
(বার্সার্ক- নামের গ্রাফিক নভেলটি পড়ার সময় কিছু দৃশ্য দেখে এই দুটি জিনিষ লিখেছিলাম। যেহেতু এখানকার পাঠকদের গ্রাফিক নভেলটি পড়ে থাকার সম্ভাবনা খুবই কম, তাই সেই গল্পের চিত্র/প্রসঙ্গ এখানে আনলাম না। উপরের ছবিটা পোলিশ পেইন্টার zdzisław beksiński এর আঁকা। )
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১৮ রাত ৩:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রিলেশনশিপ
সাইফুল ইসলাম সাঈফ
কোনো রমণীর সাথে রিলেশনশিপে
জড়াইনি বলে প্রতিদিন-ই শুনতে হয়
উপহাস, ঠাট্টা, বিদ্রূপ, পরিহাস, তাচ্ছিল্য
ও ব্যঙ্গ কতো কথা, খুব খারাপ লাগে
সারাদিন তা কানে খালি বাজে
পালাতে ইচ্ছে করে বিমর্ষ, লাজে!
বয়স হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
এমএলজি, ১৯ শে জুন, ২০২৬ রাত ১:২৮
এ লেখাটি ম্যাচিউর পাঠকদের জন্য। সে কারণে reader discretion is advised, অর্থাৎ, অস্বস্তি লাগলে পড়বেন না।
ব্যবসায়িক কাজে চায়না গেলেন হাজি মামুন (ছদ্মনাম)।
পঞ্চাশোর্ধ বয়সের সংসারী মানুষ তিনি। ঘরে পরহেজগার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:২২

আজ শুক্রবার। শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ একটি দিন।
আজ বাংলা আষাঢ় মাসের ৫ তারিখ। যদিও বর্ষাকাল। আজ আকাশে মেঘ নেই। বরং রোদ উঠেছে। রোদের তাপ ভালোই। শাহেদ পথে বের...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের আইটি ফার্মগুলোর মাঝে আমার ফার্মই তাঁর ইঞ্জিনিয়রাদের সবচেয়ে বেশি বেতন দিতো। আমার সিনিয়র রুবি অন রেইলস ব্যাকএন্ড ডেভেলপার ছিলো রিফাত। বয়স ৩০, সেই বয়সেই সে মাসে পেতো...
...বাকিটুকু পড়ুন
তুমি ছাড়া ভালো লাগে না পূর্ণিমা চাঁদ, তুমি লুকিয়ে চন্দ্রিমার হলুদ বর্ণে। মায়াবী জোছনা মাখা রাত সবই যেন নিস্ফল, মন যেন হারিয়েছে আঁধারে সব সময় কাঁদে। চারিদিকে যেন...
...বাকিটুকু পড়ুন