প্রিয় আশরাফুল,
প্রথমেই আপনাকে সালাম ও অভিনন্দন নিবেন বাংলাদেশ দলে স্থান করে নেবার জন্য। আপনি ভালো খেলোয়ার এই নিয়ে কোন সন্দেহ নেই। বাংলাদেশ দলের কিছু জয়ের প্রতি আপনার অবদান আছে এটা কেউ অস্বীকার করতে পরে না। মনে আছে কার্ডিয়াফে আপনার দুর্দান্ত শতক করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অবিস্মরনীয় জয়। খুশিতে আমরা রাস্তায় নেমে এসেছিলাম।
এখন দিন বদল হয়েছে। আপনার ব্যাটে রানের সেই ক্ষুদা আর নেই। বাংলাদেশের জয়ের পিছে আপনার যত অবদান আছে তার চেয়ে বেশী অবদান আছে পরাজয়ে। ম্যাচের পর ম্যাচ ফর্মহীন ছিলেন তবুও দলে খেলেছেন। দায়িত্বহীন ভাবে ব্যাটিং করে কান্ডজ্ঞানহীন ভাবে আউট হওয়া আপনার জন্য এখন স্বাভাবিক ব্যাপার। শেষ কবে আপনি নুন্যতম ৫০ করেছেন তা কি আপনার মনে আছে?
বলতে পারেন ক্রিকেট ১১ জনের খেলা। দলের পারফর্মেন্স খারাপ হলে তার দায় কে একজন কে নিতে হবে।আর সেটা আপনি হবেন কেন? কারন দলে সবাই মোটামুটি ধারাবাহিক ভাবে ভালো না করলে তারা প্রায়ই জ্বলে উঠে। দলে ধারাবাহিক পারফর্মেন্স আপনার আছে তা হল ধারাবাহিক ভাবে খারাপ খেলা বাজে শট খেলে আউট হওয়া।
সবার কন্ট্রিবিউশন সমান না হলেও মনের মিল থাকতে হয়। এটাকেই বলে টিম স্প্রিট। কিন্তু আপনাকে নিয়ে যে দলে বিভক্তি আছে তা কিন্তু বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজের প্রথম ম্যাচেই সাকিবের সাংবাদিক সম্মেলন থেকে বোঝা যায়। দলের মধ্যে চাপা একটা উত্তেজনা বা ক্ষোভ ছিলো যার প্রতিফলন সাংবাদিক সম্মেলনে সাকিব বিস্ফোরন।তাই ছোট একটা টার্গেট তারা করতেই সব শেষ।
আজও আপনার একটা চান্স ছিলো। ফলাফল একই। মাত্র ৪ রান। এভাবে আর কত আমাদের ডুবাবেন।
আমি বাংলাদেশ ক্রিকেট দলের একজন অতি সাধারন সমর্থক হিসাবে বলতে চাই আপনি আমার থেকে ক্রিকেট অনেক ভালো বুঝেন। দলে আপনার কি ভুমিকা হওয়া উচিৎ এটাও আপনি ভালোই বুঝেন। সময় থাকতে দলকে বাচান।
ইতি
বাংলাদেশ ক্রিকেট দলের একজন অতি সাধারন সমর্থক
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




