আজকাল আমরা আমাদের প্রয়োজনিও এবং গোপনিও ফাইলগুলো লুকানোর জন্য Folder lock, Fake folder বা এই ধরনের কত সফটয়ারই না ইউস করে থাকি।
কিন্তু আপনি কি একবারের জন্যও ভেবে দেখেছেন, এভাবে ফাইল লুকালে তা আপনার কাছে কতটুকু নিরাপদ? এগুলো কি আপনার অজান্তেই অন্য কারও কাছে চলে যায় নি তো? যদিও বা চলে যায়, তাহলে কি সে আপনার সকল গোপনিও জিনিস জেনে ফেলেছে?
এই ধরনের Software দিয়ে ফাইল লুকালে, নতুন করে এক্সপি দেওয়ার পর হয়ত ফাইল গুলো আর পাওয়া যায় না। আবার C: ড্রাইভ এও অনেক সময় ব্যাকআপ থাকে। আর এগুলো দিয়ে শুধু এক্সপি প্লাটফ্রম এই ফাইল লুকাতে পারবেন। আপনার কম্পিউটার থেকে পরিচিত/অপরিচিত কেউ লিনাক্স এর লাইভ সিডি বা লাইভ ইউএসবি ডিস্ক থেকে Boot করে খুব সহজেই আপনার ফাইলগুলো পগার পার করে দিতে পারে!
তাহলে এই Folder lock, Fake folder ধরনের সফটওয়ার গুলো কি কাজে আসলো? আসুন জানি কিভাবে এর থেকে প্রতিকার পাবেন।
১) প্রথমে ডাউনলোড লিঙ্ক এই লিঙ্ক থেকে Ashampoo privacy protector Pro full version টি ডাউনলোড করে নিন। এটি খুবই ছোট এবং শক্তিশালি একটি সফটয়ার। যা দিয়ে আপনি আপনার প্রয়োজনিও এবং গোপনিও ফাইল একটি বিশেস ফরম্যাটে ইঙ্ক্রিপ্ট করে রাখতে পারেন, যা একটি ইউজার নেম এবং পাসয়ারড দিয়ে সংরক্ষিত।
এটা দিয়ে ইঙ্ক্রিপ্ট করা ফাইল যদি কেউ ওপেন করতে চায়, তাহলে ফাইলটি এই সফটয়ার এবং আপনার দেওয়া ইউজার নেম, পাসয়ারড ছাড়া কিছুতেই ওপেন হবে না। এই সফটয়ার টা দিয়ে ইঙ্ক্রিপ্ট করা ফাইল একটি বিশেস ফরম্যাটে কনভারট করে। এর Extension হয় .FSM । এই ফাইল টি কোনো ভাবেই ওপেন করা সম্ভব হবে না, যতক্ষন না পরজন্ত এই সফটয়ার দিয়ে, আর আপনার দেওয়া সেই একই ইউজারনেম আর পাসয়ারড দিয়ে আবার ডিস্ক্রিপ্ট করা হবে।
যদি কেউ ফাইল টির Extension পরিবরতনও করে দেয়, তাহলেও কোনো কাজ হবে না। ম্যাক, লিনাক্স দিয়েও ওপেন হবে না। ইঙ্ক্রিপ্ট করা ফাইল, Cut, Copy, Paste করে আপনার এক ড্রাইভ থেকে অন্য কোনো ড্রাইভ বা ফোল্ডার এ নিয়ে গিয়েও রাখতে পারবেন।
এখন যদি আপনি নতুন করে এক্সপি সেট আপ করেন তাহলে কি হবে? চিন্তার কোনো কারন নাই, আপনি আবার সফটয়ার টি ইন্সটল করেন আপনার আগের দেওয়া সেই একই ইউজার নেম আর পাসয়ারড দিয়ে। এক্সপি দেবার আগে যে ফাইলগুলো ইঙ্ক্রিপ্ট করেছিলেন, সেগুলোও এবার access করতে পারবেন।
আপনি চাইলে ফাইল কে .EXE ফরম্যাটেও সেভ করে রাখতে পারেন। এখানে একটি মাস্টার পাসয়ারড সহ ২ জায়গায় পাসয়ারড দিতে হবে। আপনার মনে রাখার সুবিধার জন্য আপনি চাইলে সকল ইউজার নেম আর পাসয়ারড একই দিতে পারবেন। যেমন, সকল ইউজার নেম আর পাসয়ারড 555555 করে দিতে পারেন। কারন, যদি আপনি একবার এর ইউজারনেম আর পাসয়ারড ভুলে যান, তাহলে এই জন্মেও আর ফাইল টি খুলতে পারবেন না। তাই সাব্ধান থাকুন।
"আমি আবার বলছি, যদি কেউ ইউজারনেম আর পাসয়ারড ভুলে যান, তাহলে আপনি আর ফাইল টি access করতে পারবেন না।"
আসুন জানি ইন্সটল এবং ফাইল ইঙ্ক্রিপ্ট কিভাবে করবেন?
স্কিনসট দেখতে থাকুন
তারপর.....................
তারপর.....................
তারপর.....................
তারপর.....................
তারপর.....................
তারপর.....................
তারপর.....................
তারপর.....................
তির চিন্নিত যায়গায় ডাবল ক্লিক করুন
আপনার প্রয়োজনিও ফাইল টি সিলেক্ট করুন, যাকে আপনি লক(Lock) করতে চান। তারপর Encrypt বাটনে ক্লিক করুন।
এভাবে কাজ শুরু হয়ে যাবে............
এখন কিভাবে লক করা ফাইল টি পুনরায় আগের মত ফিরিয়ে আনবেন? নিচে খেয়াল করুনঃ
এখান থেকে প্রোগ্রামটি ওপেন করুন। তারপর............ নিচে যান
ইউজার নেম আর পাসয়ারড দিন...
(এই স্কিনসট টা কেন যানি কোনভাবেই অ্যাড করতে পারলাম না, সে জন্য দুক্ষিত) আগের মত একটি উইনডো আসবে। যে ফোল্ডারে ফাইল টি রেখেছিলেন, তা খুজে বের করুন।তারপর খেয়াল করুন, encrypt বাটন এর পাশেই discrypt বাটন আছে। ফাইল টি সিলেক্ট করে এবার ডিস্ক্রিপ্ট(discrypt) বাটনে ক্লিক করুন। এবার দেখুন ফাইল টী ঠিক আগের মত হয়ে গেছে।
আপনি যদি চান আপনার ফাইল টি কে আপনি .EXE ফরম্যাটেও লক করে রাখতে পারবেন।
২) এখন ডাউনলোড লিঙ্ক এখান থেকে Hide Folder XP ডাউনলোড করে ইন্সটল করে নিন।সাথে সিরিয়াল কি দেওয়া আছে। উইন এক্সপি তে এটি একটি খুবই শক্তিশালি ফাইল/ফোল্ডার হাইড বা লক করার সফটয়ার। এটী বাবহার করাও খুব সহজ, তাই এটার কোন স্কিনসট দিলাম না। কিন্তু বলে দিচ্ছি কিভাবে কাজ করবেন।
ইন্সটল করার পর প্রথমেই যে কাজ টি করবেন, Options থেকে password requesters when uninstall এ টিক দিয়ে দিন। তাহলে অন্য কেউ আর এটি আপনার পিসি থেকে রিমুভ করতে পারবে না। এখন অ্যাড অপসন থেকে আপনার ফাইল বা ফোল্ডার অ্যাড করুন।
এবার সফটয়ার এর ফাকা অংশের একটু উপরে দেখুন ফোল্ডার এর মত ৪ টি অপসন আছে। এঝানে পাবেন Hide, Hide & Lock, Lock এবং General। এখান থেকে আপনার প্রয়োজনিও অপসনটি বেছে নিন। আমি বলব, Hide & Lock করে রাখুন। তাহলে কেউ ফাইল কে Delete, Cut, Copy, Paste করতে পারবে না। ব্যস, হয়ে গেল।
** ১) নং এবং ২) নং টিপস একই সাথে ব্যাবহার করুন। তাহলে আপনার ফাইল কেউ এই ইহ-জীবনেও দেখতে পারবে না। আপনি যে ফাইল টি কে ইঙ্ক্রিপ্ট করে রাখলেন, সেই ফাইল টি কেই Hide & Lock করে রাখুন। তাহলে যদি কোন এক্সপারট মানুস আপনার লুকানো ফাইল টি কোন ভাবে পেয়েও যায়, কিন্তু সেটা সে কখনই ওপেন করতে পারবে না।**
* আমার ১০০তম পোস্ট টা করলাম লিনাক্স মিন্ট ১০ থেকে। এটা আমার একটা ইচ্ছা ছিল। কিন্তু ওপেন অফিস এ অভ্র দিয়ে লিখতে গিয়ে বানানে বেশ কিছু গড়মিল করে ফেলেছি, আর সকলের বুঝার সুবিধার জন্য বিস্তারিত করে লেখায় পোস্ট টা একটু বড় হয়ে গেছে।দয়া করে কেউ কিছু মনে করবেন না।*
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১১ রাত ১২:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



