আজকে ঈদের দিন তাই সকাল বেলা উইঠা গোসল সারলাম সেমাই খাইলাম রওনা হইলাম মসজিদ । সুয্যি মামা তখন হাসিতেছে । মসজিদে ঈদের জামাত শুরু হবার কথা ছিল ৮.৩০ মিনিটে কিন্তু ডিজিটাল এনালগ প্যাচে পইড়া তা শুরু হইল ৯.০০ তে । নামাজ চলার সময় বৃষ্টি পড়ছিল টিপটিপ

নামাজ শেষ বৃষ্টি দেখি জোর দিয়া নামে

ভাবলাম খাড়াই একটু পরে থাইমা যাবেনে । কিসের কি ১০.২০ বাইজা গেল বৃষ্টির থামার নাম গন্ধ নাই

।এই দিকে পেট তো চুচু লাগাইছে

কি যে করি

শেষমেষ বিসমিল্লাহ বলে দিলাম দৌড়

মসজিদের বাহিরে আইসা আমার আক্কেল গুড়ুম

নদীতে আইলাম কেমনে ?? পরে বুজলাম না নদী না রাস্তাতে পানি জমছে । কি আর করা চুবান দিয়া বাসায় আসলাম । আজব খেল দেখা হইল নামাজে গেলাম হাইটা , আর ফেরত আসলাম সাতার কাইটা।
যাই হোক সবাইরে "ঈদ মুবারক"