ফুটিয়ে ছিলাম অনেক ফুল
কিছু ফুলে অযত্নে বসেছিল দু/তিনটা পোকা
তবু আমি থামিনি,হোক সে ভুল
আমার শত ফুলের মধ্যে
তবুও অতি যত্নে রেখেছি বিশেষ কিছু
হে বিশেষ ফুলেরা ! তোমরা কি জানো?
আমি গর্বিত,তাই তোমরা এতো উঁচু
মষ্তিকের ভিতর দিয়ে বাগানে ঢুকেছে
এক বিশেষ প্রজাপতি !!!
আমি মুদ্ধ,আনন্দিত,কিছুটা দ্বিধাগ্রন্ত
হুম,আমি সিন্ধাত্বে শক্ত হয়ে বদলে ফেলেছি গতি
এখন মাটির বাগানের বিশেষ ফুলকে,
যদি বলো,বালির স্তূপে শুকনো ফুল
যদি সবকিছুকে মনে হয় খেলা আর খেলনা
তবে আমি ঝেড়ে ফেলবো হতাশা,কষ্ট,ভুল
তৈরী করবো একটি পথ
হাঁটবো প্রজাপতির পিছু
যে পথে ফুলগুলোকে ছুঁড়ে ফেলে
হেরে গিয়ে জয় করবো অনেক কিছু
সর্বশেষ এডিট : ২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



