উৎসব মুখর পরিবেশে “মানবতার কল্যানে নিবেদিত হোক সাংবাদিকতা” এ স্লোগানকে সামনে রেখে গড়ে ওঠা নোয়াখালী সাংবাদিক ইউনিটির গৌরবের ১০ বছর পূর্তি অনুষ্ঠান গতকাল(মঙ্গলবার) সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
দশম প্রতিষ্ঠাবার্ষীকি উপলক্ষে ইউনিটি কার্যালয়ে আয়োজন করা হয় আলোচনা সভা। সাংবাদিক ইউনিটির সভাপতি সাইফুল্যাহ কামরুল সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নোয়াখালীর জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুর ই খাজা আলআমিন এবং বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রব।
উৎসবের শুরুতে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন নোয়াখালী সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সভাপতি সাইফুল্যাহ কামরুল । বক্তব্য রাখেন সাপ্তাহিক চলমান পত্রিকার সম্পাদক ও দৈনিক সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি রুদ্র মাসুদ, প্রথম আলোর জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান বাংলাদেশ অবজারভারের নোয়াখালী প্রতিনিধি এটিএস দ্বীন মোহাম্মদ, সংগ্রাম পত্রিকার সাংবাদিক মুহাম্মদ জামাল উদ্দিনন, ও নোয়াখালী সাংবাদিক ইউনিটির সহসভাপতি এমজি বাবর। এসময় ইউনিটির সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
পরে অতিথিবৃন্দ ১০ পাউন্ড ওজনের কেক কাটেন। এসময় উপস্থিত সকলে করতালীর মধ্যে দিয়ে সাংবাদিক ইউনিটির সমৃদ্ধি কামনা করেন এবং একে অপরকে কেট মুখে তুলে খাওয়ান।
এদিকে নোয়াখালী সাংবাদিক ইউনিটির দশম প্রতিষ্ঠাবার্ষিকী বিভিন্ন সৃহৃদ,শুভ্যানুধায়ী ইউনিটির দশম বছর পূতিতে শুভেচ্ছা পাঠিয়েছেন। তারা আগামীতে ইউনিটির পথ চলায় সার্বিক ভাবে সহযোগিতার প্রতিশ্র“তি দিয়েছেন।
উৎসব মুখর পরিবেশে নোয়াখালী সাংবাদিক ইউনিটির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন
বিএনপির আবালীপনা।


চলতি পথের গল্পঃ দুই

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক
‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।