শব্দের দৈনন্দিন ব্যবহার ও সাহিত্যে নতুন নতুন অর্থে শব্দ প্রয়োগের কারণে প্রতিনিয়তই যে কত শব্দের অর্থে পরিবর্তন ঘটছে, তা হিসাব করা দুরূহ। যেমন ধরুন :
'যেখানে বাঙালি সেখানে দলাদলি; হয় ইয়া আলি, না হয় মা কালি 'Ñ--- উক্তিটি একেবারে ভিত্তিহীন ছিল না একদিন। কারণ পানি আর জলের ওপরও একদিন ধর্মীয় সেন্টিমেন্টের লেবেল সেঁটে দেয়া হয়েছিল। একই কায়দায় মামদো ভুত বাংলা ভাষায় ধর্মীয় সেন্টিমেন্টেরই ফসল।
হিন্দু শাস্ত্র মতে, প্রেতযোনিপ্রাপ্ত আত্মাই ভুত। একই দেশ আর সমাজে পাশাপাশি বাস করলে হিন্দু ভুত থাকবে অথচ মুসলিম ভুত থাকবে নয়, তা কি করে হয়? তৈরি হয়ে গেলো মুসলিম ভুত। আর এ ভুতের নাম মামদো ভুত।
ব্যাস! বাংলা ভাষার তোরঙ্গে যোগ হয়ে গেলো মামদো নামে একটি নতুন শব্দ। অবশ্য সাম্প্রদায়িক চিন্তা থেকেই মামদো ভুত হিন্দুরাই তৈরি করে দিয়েছে। মুহাম্মদকে বিকৃত করে তারা মামদো বানিয়েছে। একই কায়দায় হিন্দু সাহিত্যিকরা বেশ কিছু শব্দ উদ্ভাবন করেছে। এর মধ্যে অন্যতম হলো ভেস্ত ও হাদিস। মুসলমানদের বেহেশত থেকে ভেস্ত এবং হাদিস থেকে হদিস বানানো হয়েছে।
অবশ্য ভাষায় ঢোকার পর ভেস্ত আর হদিস নতুন দ্যোতনা পায়। তেমনি মামদো শব্দটাও পেয়েছে নতুন অর্থ। মামদো মানে শয়তান (ভুত নয়)। আর মামদোবাজি মানে শয়তানি।
যাই হোক, আমাদের সমাজের ভুত না থেকেও আছে। ভুতের ভয়ে আমাদের পিলে চমকায়। ভুতের মুখে রামনাম শুনে আমরা হাসি। আবার মরে ভুতও হয়ে যাই। হোক না সে হিন্দু ভুত আর মুসলিম ভুত। (চলবে)
আলোচিত ব্লগ
বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন
=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন
রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।