শব্দের পোস্টমর্টেম - ৫১
০৭ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
'সূত্রপাত' শব্দটির জন্য বাংলা ভাষা ঋণী ছুতোর মিস্ত্রি ও রাজমিস্ত্রির কাছে। তারা সুতো পেতে বা ফেলে সোজা লাইন টানেন বা লাইন সোজা করেন। স' মিল আবিষ্কারের আগে ছুতোর মিস্ত্রি বা সূত্রধররা কাঠ চেরাই-ফাঁড়াইয়ের আগে কালি মাখানো সুতো কাঠের ওপর ফেলে সোজা লাইন এঁকে নিতেন। কাঠের ওপর সুতো ফেলে কাজ শুরু করার কাজটিই একদিন সূত্রপাত হিসেবে চিহ্নিত হয়েছিল। এখন শব্দটির অর্থের সম্প্রসারণ ঘটে গেছে। এখন যে কোনো কাজ শুরুর প্রক্রিয়াটিই সূত্রপাত।
বাংলায় সুতো শব্দের সংস্কৃত রূপ হলো সূত্র। আর ব্যাকরণগত দিক থেকে সূত্রকে পাতা বা স্থাপনই হলো সূত্রপাত। রবীন্দ্রনাথ ঠাকুর তার 'মেঘ ও রৌদ্র' গল্পে লিখেছেন : 'এইরূপে তাহাদের পরিচয়ের সূত্রপাত হইয়া ক্রমে কখন ঘনিষ্ঠতর হইয়া উঠিল'। আর প্রমথ চৌধুরী তার 'নতুন ও পুরাতন' প্রবন্ধে লিখেছেন : 'এই ছোটটাই হচ্ছে নতুন, এবং পুরাতনের সঙ্গে বিচ্ছেদের এইখানেই সূত্রপাত'। সূত্রপাত পুরোপুরি ব্যাকরণসিদ্ধ শব্দ নয়, গতানুগতিক শব্দ।
সামহয়্যারইনব্লগেও মাঝে মাঝে নানা রগরগে ঘটনার সূত্রপাত ঘটে। এরই পরিপ্রেক্ষিতে সূত্রপাত বুঝাতো আমি একবার প্রশ্ন করেছিলাম 'এই কুরুক্ষেত্রে ধৃতরাষ্ট্রপুত্র দুর্যোধন কেডায়'?
(চলবে)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন